০২:৪৫ পি.এম
সৌদি আরবের জেদ্দা শহরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জিহাদ মজুমদার (২৫) নামে এক বাংলাদেশি যুবকের।
নিহতের মৃত্যু ঘটে শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে।
জিহাদ মজুমদার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ প্রায় দুই বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায়, শুক্রবার জেদ্দা শহরে একটি সড়কে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেন ঘটনাস্থলেই।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, জিহাদ পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে আসছিলেন। তার উপার্জনের ওপর ভিত্তি করেই পরিবার কিছুটা নির্ভরশীল ছিল। হঠাৎ করে এমন মর্মান্তিক মৃত্যুর ফলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। এদিকে এলাকায়ও নেমে এসেছে গভীর শোক।
দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দারা বলেন, জিহাদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি তারা সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বাংলাদেশ দূতাবাস ও জেলা প্রশাসনের কাছে অনুরোধ করছেন যে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, যাতে পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে দেখতে পারেন এবং নিজ গ্রামের মাটিতে দাফনের ব্যবস্থা করা সম্ভব হয়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, প্রবাসে কোনো বাংলাদেশি নাগরিকের যদি মৃত্যু ঘটে, তাহলে মরদেহ দেশে আনার এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পন্ন হয়। এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
