০২:৫১ পি.এম
আদর্শ শিক্ষক ও শিক্ষার অভাবে সমাজের অধঃপতন এবং মাদকের প্রসার ঘটছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজের বার্ষিক প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের অভাবে টেকসই শিক্ষা নিশ্চিত হচ্ছে না। তিনি মন্তব্য করেন যে শিক্ষকদের থেকে ডেডিকেশন হারিয়ে যাচ্ছে এবং এর ফলে শিক্ষাব্যবস্থা নিম্নগামী হয়েছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
শিক্ষকরা যদি প্রাজ্ঞ ও অভিজ্ঞ না হন, তবে শিক্ষার্থীরা আলোকিত হবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ সময় তিনি শিক্ষার উৎকর্ষতা সাধনকে সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, অসাধু ঠিকাদাররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার সরবরাহ করছে। যারা স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার দিচ্ছে, তাদের তিনি মানবতার শত্রু বলে অভিহিত করেন।
মাঠপর্যায়ে আমলাদের কারণে শিক্ষাখাতে ভালো উদ্যোগগুলো বিনষ্ট হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, শিক্ষাখাতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনের কারণে বিনষ্ট হচ্ছে। তিনি মনে করেন, মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত।
ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করে রিজভী আরও বলেন, দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারবে না। মনিপুর হাইস্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতো স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়ে গেছে। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক শিক্ষকদের শিক্ষকের পথে নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
