১০:২৭ এম
মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় গুরুতর আহত হয়েছেন এক নারী। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় তার দুই পা থেঁতলে গেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত নারীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানিয়ে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা গাড়ির চাপায় ওই নারী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানিয়েছেন, এক্সপ্রেসওয়ের মতো ব্যস্ত সড়ক পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, সেগুলো ব্যবহার করেই সড়ক পারাপার করা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন