০৮:৩৫ পি.এম
জেলার মতলব উত্তর বেলতলি নয়াকান্দি এলাকায় একটি মুরগির খামারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি শর্টগান এবং ১২ রাউন্ড গুলি, যেগুলো উদ্ধার করেছে র্যাব-১১।
গতকাল, রোববার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে, র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাবের সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা একটি খবর পায়, যেখানে বলা হয়, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। এরপর তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে, স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালায়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে উদ্ধার করা হয় দুটি দেশীয় তৈরি শর্টগান এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি। পরে আলামতগুলো জব্দ করতে একটি জব্দতালিকা প্রস্তুত করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র এবং গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি এখনও থানায় জমা দেওয়া হয়নি। থানায় জমা দেওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন