প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘গ্রীন ঢাকা ক্লিন ঢাকা’ এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার উদ্দেশ্যে রাজধানীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকার খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে সংগঠনের পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফখরুল ইসলাম রবিন বলেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান ঘোষিত সব ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডকে সফল করতে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, জনগণকে সাথে নিয়ে সকল অপশক্তিকে প্রতিহত করে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঢাকার পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূরীকরণে তাদের এই পরিচ্ছন্নতা এবং সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এমজি মাসুম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম এবং কেন্দ্রীয় সংসদের সদস্য মশিউর রহমান সোহানসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন