ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়েছে


রিমান্ড শেষে অভিনেতা জাহের আলভীকে কারাগারে পাঠানো হয়েছে

ঢাকা, ৩০ জুন, ২০২৬ : স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলার রিমান্ড শেষ হওয়ার পর ছোটপর্দার অভিনেতা জাহের আলভী, যিনি মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া হিসেবেও পরিচিত, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার, পুলিশের পক্ষ থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় দুই দিনের রিমান্ড শেষ হওয়ার পর। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

এর আগে, ১৮ জুন, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদনের জন্য তদন্তকারী কর্মকর্তারা আবেদন করেছিলেন। সেই আবেদনের পর গত ২৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একদিন পর, ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী এবং আফরা ইবনাত ইকরার বিবাহ হয় এবং তাদের একটি ছেলে আছে।

আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না করে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না করে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান

শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩০ জুন) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এই কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাকে শুধুমাত্র সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা ও প্রায়োগিক শিক্ষার ওপর জোর দিতে হবে, যা বাস্তব জীবনে যেকোনো দায়িত্ব পালনের সক্ষমতা অর্জনে শিক্ষার্থীদের সহায়তা করবে। এই কারণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের দিকেও নজর দেওয়া জরুরি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়িয়ে ইন্টার্নশিপ, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতা জোরদার করার বিষয়টি শুধু পরিকল্পনা কিংবা পদক্ষেপ গ্রহণে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে পড়েছে।

সেই সঙ্গে চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের নতুন কর্মপন্থা নির্ধারণের ওপর জোর দিতে বলেছেন তারেক রহমান।

তিনি বলেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবিলায় শিক্ষা কারিকুলামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে এ চ্যাট করতে আর লাগবে না ফোন নম্বর, চালু হচ্ছে নতুন ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


হোয়াটসঅ্যাপে এ চ্যাট করতে আর লাগবে না ফোন নম্বর, চালু হচ্ছে নতুন ফিচার

ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে সরে এসে বড় পরিবর্তনের পথে হাঁটছে হোয়াটসঅ্যাপ। শিগগিরই এর ব্যবহারকারীরা অ্যাপে নিজেদের পছন্দমতো একটি ‘ইউজারনেম’ যোগ করতে করতে পারবেন। এরপর থেকে কারও সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরের বদলে কেবল ওই ইউজারনেম শেয়ার করে নিলেই চলবে।

কোম্পানিটির পক্ষ থেকে নতুন এই ফিচারকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। প্রতিষ্ঠানটির মতে, মোবাইল নম্বর ব্যক্তিগত জিনিস; এটি মানুষের জীবনের বহু বিষয়ের সঙ্গে যুক্ত থাকে। তাই নম্বরটি সুরক্ষিত রাখা জরুরি। যেমন কোনো সদ্য পরিচিত মানুষের সঙ্গে কথা বলা বা কোনো গ্রুপে যোগ দেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও অচেনা মানুষদের কাছে ফোন নম্বর প্রকাশ হয়ে যায়। নতুন এই ব্যবস্থার ফলে সেই আশঙ্কা আর থাকবে না।

 

তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এই ইউজারনেম অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডলের মতো নয়। কারণ এখানে ব্যবহারকারীদের নাম খোঁজার জন্য কোনো ডিরেক্টরি বা তালিকা থাকবে না। এমনকি কাউকে বন্ধু হিসেবে যুক্ত করার জন্য অ্যাপের পক্ষ থেকে কোনো সাজেশনও দেওয়া হবে না। মেটা’র মালিকানাধীন অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম, যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকের ইউজারনেমের সঙ্গে এটি এক হওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই।

 

অবশ্য কার্যপদ্ধতিটি প্রায় একই রকম। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি নির্দিষ্ট ইউজারনেম রিজার্ভ করবেন, তারপর নতুন কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন হলে সেটি তাকে দিয়ে দেবেন। তাতেই অপর পক্ষ তাকে যুক্ত করে চ্যাট শুরু করতে পারবেন।

 

এই ফিচার চালু হওয়ার পর এটিই ডিফল্ট হিসেবে কাজ করবে। ফলে নতুন কোনো চ্যাট শুরু করার সময়ে ফোন নম্বরের পরিবর্তে কেবল ইউজারনেমটিই দেখা যাবে। 

 

 

সোমবার (২৯ জুন) থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সবশেষ ভার্শন আপডেট করে নিজেদের ইউজারনেম রিজার্ভ করতে পারবেন। এর জন্য অ্যাপের সেটিংস অপশনে গিয়ে প্রথমে অ্যাকাউন্ট এবং তার পর ‘ইউজারনেম’-এ ক্লিক করতে হবে। তবে এই ফিচার পুরোপুরি কার্যকর হতে বছরের শেষ দিক পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি চালু হলে ব্যবহারকারীদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

 

হোয়াটসঅ্যাপ এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘অধিকাংশ মানুষের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজারনেমটি এমন অনন্য হওয়া উচিত, যা কেবল তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিরাই জানবেন। সঠিক নাম বাছতে সমস্যা হলে আমাদের একটি ইউজারনেম জেনারেটর রয়েছে, যা আপনাকে সাহায্য করবে।’

 

এছাড়া বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সংস্থাকে তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুকে থাকা বর্তমান ইউজারনেমটিই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার সুযোগ দেবে হোয়াটসঅ্যাপ।

 

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী

একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য শেখ মো. রেজাউল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)।

 এসময় বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

 

 এদিন সংসদে মির্জা ফখরুল আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ভোটার নিবন্ধন (রেজিস্ট্রেশন) পদ্ধতি চালু করেছে।

 

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে পোস্টাল ব্যালটের আওতায় এনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে দখলদারের হামলা: রেঞ্জারসহ ১৬ আহত, ভাঙচুর করা হয় গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


শ্রীপুরে দখলদারের হামলা: রেঞ্জারসহ ১৬ আহত, ভাঙচুর করা হয় গাড়ি

গাজীপুরের শ্রীপুরে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে দখলদারদের হামলায় বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মোখলেছুর রহমান, সদর বিট কর্মকর্তা আক্তার হোসেনসহ মোট ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৈনিক হাজিরা ভিত্তিক একজন শ্রমিকও। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার আবদার তেলিহাটি মৌজায় বনের জমি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণের সংবাদ পাওয়ার পর তারা উচ্ছেদ অভিযানে যান। এসময় দখলদারদল, দুলাল ও আরমানের নেতৃত্বে উচ্ছেদ কাজে বাধা প্রদান করে দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। উচ্ছেদে ব্যবহৃত শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%