০১:৩৮ পি.এম
চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নে একটি ঝোপের ভেতর থেকে পুলিশ একটি ব্রাজিলে তৈরি ৯ মিলিমিটার পিস্তল উদ্ধার করেছে।
শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের সৈন্যারটেক পুল এলাকার চার রাস্তার মোড়সংলগ্ন একটি ঝোপ থেকে পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
অস্ত্রটির হাতল প্লাস্টিকের এবং মূল কাঠামো লোহার তৈরি। এটি একটি পাশে ‘টার্স’ এবং অন্য পাশে ‘ব্রাজিলে তৈরি’ খোদাই করা রয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এটি ব্রাজিলের টার্স কোম্পানির তৈরি ৯ মিলিমিটার ক্যালিবারের আধা-স্বয়ংক্রিয় পিস্তল বলে ধরে নেয়া হচ্ছে। অস্ত্রটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত করার জন্য তদন্ত ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেছেন, পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে। এটি সেখানে কীভাবে এসেছে, কারা এটি ফেলে গেছে এবং এর সঙ্গে কোনো অপরাধচক্র জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন