প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রেফতার হওয়ার প্রায় পাঁচ বছর পর, বহুল আলোচিত মামলার প্রেক্ষিতে আক্ষেপ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ স্ট্যাটাসে দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় র্যাবের অভিযানের পর তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং বিশেষ মহলের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল।
সম্প্রতি, একটি অনলাইন টকশোতে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামের বক্তব্যের পর, গ্রেফতার ইস্যুতে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন পরীমণি। তার বক্তব্যের প্রসঙ্গ টেনে সাবেক সেই কর্মকর্তাকে ধন্যবাদও জানান নায়িকা।
দীর্ঘ স্ট্যাটাসে পরীমণি উল্লেখ করেন, গ্রেফতারের পর তাকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়, যার কারণে তাকে ৭ দিনের রিমান্ডে এবং টানা ২০ দিন কারাগারে থাকতে হয়েছিল। সেই ঘটনার প্রভাব আজও তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে স্বচ্ছভাবে রয়ে গেছে।
শুধু তাই নয়, তিনি নিজের সম্মান, মানসিক শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় হারানোর কথাও তুলে ধরেছেন। আদালত যদি তাকে অব্যাহতি দেয়, তবে কি তিনি হারানো সম্মান ও মানসিক শান্তি কখনো ফিরে পাবেন, রাষ্ট্রের উদ্দেশে এমন প্রশ্ন ছুঁড়ে দেয় পরীমণি।
পরীমণির বক্তব্যে, পুরো ঘটনায় তার চরিত্র ও নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে যেন কোনো নির্দোষ ব্যক্তি এমন অভিজ্ঞতার শিকার না হন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান এই অভিনেত্রী।
সবশেষে, তিনি কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সহকর্মী, বন্ধু, সাংবাদিক এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্পষ্ট করে জানান, অতীতের ক্ষত নিয়ে নয়, বরং কাজ, সন্তান, পরিবার ও দর্শকের ভালোবাসা নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন