ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আ/হ/ত


ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ১০ যাত্রী আ/হ/ত

ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরার ওই মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও খাটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদী থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এর ফলে বসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একযুগ পর তেরেসা ট্রফিতে খেলতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ, স্কোয়াড দেখে নিন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


একযুগ পর তেরেসা ট্রফিতে খেলতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ, স্কোয়াড দেখে নিন

ঐতিহ্যবাহী তেরেসা এরেরা ট্রফির ৮১তম আসরে মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ একযুগ পরে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে ফিরতে যাচ্ছে লস ব্লাঙ্কোরা। এ প্রীতি টুর্নামেন্টে হোসে মরিনহোর শিষ্যরা মুখোমুখি হবে দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে।

বুধবার (১২ আগস্ট) রাত ১টায় দেপোর্তিভোর হোম গ্রাউন্ড রিয়াজোরে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

সবশেষ ২০১৩ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তেরেসা এরেরা ট্রফিতে রিয়াল মাদ্রিদের ইতিহাস অনেকটাই সমৃদ্ধ। এই পর্যন্ত মোট ৯ বার (১৯৪৯, ১৯৫৩, ১৯৬৬, ১৯৭৬, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮০, ১৯৯৪ ও ২০১৩) এই প্রতিযোগিতার ট্রফি ঘরে তুলেছে তারা।

একযুগ পর ফিরে নিজেদের দশম শিরোপা ঘরে তুলতে মরিয়া লস ব্লাঙ্কোসরা। এই লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছেন মরিনহো।

তেরেসা এরেরা ট্রফির জন্য রিয়াল মাদ্রিদ স্কোয়াড হলো:

গোলরক্ষক: লুনিন এবং সার্জিও মেস্ত্রে।

ডিফেন্ডার: হাউইসেন, ট্রেন্ট, এ. কারেরাস, রুডিগার, ডামফ্রিজ, জোয়ান মার্টিনেজ, লামিনি এবং মারিও রিভাস।

মিডফিল্ডার: কামাভিঙ্গা, ভালভার্দে, আরদা গুলের, বার্নার্দো সিলভা, সেস্তোরো, লাকোস্তা এবং অ্যালেক্সিস সিরিয়া।

ফরওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, এনদ্রিক, সি. এস্পি, ব্রাহিম এবং ড্যানিয়েল ইয়ানেজ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভা/রত হা/দি হ/ত্যা/র আসামিদের নিয়ে নতুন বার্তা দিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ভা/রত হা/দি হ/ত্যা/র আসামিদের নিয়ে নতুন বার্তা দিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয় নিয়ে ভারত নতুন বার্তা প্রদান করেছে। একইসাথে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ঢাকার অনুরোধের সম্পর্কে আপডেটও জানানো হয়েছে দিল্লি থেকে।

মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমাদের প্রতিষ্ঠিত কার্যপ্রণালি অনুযায়ী আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হওয়ার এক দিনপর ভারতের পক্ষ থেকে এ বক্তব্য এলো।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় বর্তমানে ভারতীয় হেফাজতে থাকা দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টিকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এবং আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ সেশন’-এ অংশ নেওয়ার বিষয়ে কথাও উল্লেখ করেন জয়সওয়াল।

তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সরকার ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ‘র’ প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে জল্পনা-কল্পনা করার কিছু নেই।

তার এই সফর ভারত-বাংলাদেশের প্রতিরক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। তার এই সফর নিয়মিত কার্যক্রমের অংশ। এটা জল্পনার কিছু নেই। হয়তো তার সফর শেষে সরকার কোনো বিবৃতি দিলেও দিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে  ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

সংবাদ সম্মেলনে দেশের বাইরে থাকা কার্যক্রম নিষেধিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং পলাতক শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পালিয়ে থাকা ব্যক্তিরা দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাকিব আল হাসান প্রসঙ্গে কথা বলতে গিয়ে তাকে নষ্ট-পচে যাওয়া মানুষ হিসেবে উল্লেখ করেন তথ্যবিষয়ক উপদেষ্টা।

জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি খাত কোনো একক প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে না। বেসরকারি খাতে দেওয়ার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকবে এমন ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


মেটার নতুন শক্তিশালী এআই মডেলে থাকবে এমন ফিচার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা নতুন ওপেন-ওয়েট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘মিউজ গ্লিমার’ উন্মোচন করেছে। ৩ হাজার কোটি প্যারামিটারযুক্ত এই মডেলটি সরাসরি কম্পিউটারে চালানো সম্ভব। পাশাপাশি, প্রয়োজন অনুযায়ী এআই এজেন্ট তৈরি করতে সক্ষম। ফলে এআই এজেন্ট তৈরিতে সবসময় ক্লাউড সার্ভারের ওপর নির্ভর করতে হবে না।

মেটার তথ্যমতে, মিউজ গ্লিমারের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর নিজস্ব কম্পিউটারে চালানো সম্ভব। প্রচলিত অনেক বড় এআই মডেলে ব্যবহারকারীর অনুরোধ ইন্টারনেটের মাধ্যমে ডেটা সেন্টারে পাঠানো হয়। তবে মিউজ গ্লিমার স্থানীয়ভাবে কাজ করতে পারায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আরও সুরক্ষিত রাখা সম্ভব হবে। পাশাপাশি, ইন্টারনেট সংযোগ না থাকলেও নির্দিষ্ট কিছু কাজ করা যাবে।

সাধারণ চ্যাটবটের মতো শুধু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মডেলটি তৈরি করা হয়নি। এটি মূলত ‘এজেন্টিক’ এআই মডেল। অর্থাৎ, কোনো কাজ সম্পন্ন করতে একাধিক ধাপে পরিকল্পনা তৈরি এবং তা বাস্তবায়ন করতে পারে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন টুল ব্যবহারের পাশাপাশি, কৃত্রিম ছবি তৈরি, কোড লেখা ও কোডের ত্রুটি সংশোধনেও সক্ষম এটি।

মিউজ গ্লিমার একই সঙ্গে টেক্সট ও ছবি বুঝতে পারে এবং একশটির বেশি ভাষা সমর্থন করে। ডেভেলপাররা এই মডেল ব্যবহার করে এমন এআই এজেন্ট তৈরি করতে পারবেন, যা কম্পিউটারের ফাইল, কোড লেখার সরঞ্জাম এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, মেটা ওপেন-সোর্স প্রযুক্তি ব্যবহারে সমর্থন করে। তাই নতুন মডেলটি উন্মুক্ত করতে পেরে প্রতিষ্ঠানটি গর্বিত।

মিউজ গ্লিমারের মাধ্যমে মেটা এমন একটি ভবিষ্যতের দিকে এগোতে চাইছে, যেখানে শক্তিশালী এআই শুধু ক্লাউডভিত্তিক ডেটা সেন্টারে সীমাবদ্ধ থাকবে না; বরং ব্যবহারকারীর নিজের কম্পিউটারেও চলবে এবং বিভিন্ন জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%