প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরার ওই মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী ও খাটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, নরসিংদী থেকে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেটের হযরত শাহজালাল (র.) মাজারে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার রামপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের খাদে পড়ে যায়। এর ফলে বসে থাকা অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলাকালে মহাসড়কে অন্তত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন