ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এনসিপির পক্ষ থেকে পেট্রোবাংলা ভবন অবরোধের হুমকি


এনসিপির পক্ষ থেকে পেট্রোবাংলা ভবন অবরোধের হুমকি

দেশের চলমান গ্যাস সংকটেরপ্রেক্ষাপটে যদি মূল্যবৃদ্ধির চেষ্টা করা হয়, তাহলে পেট্রোবাংলা ভবন অবরোধের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১ আগস্ট) 'রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে' এক সমাবেশের মাধ্যমে তারা এই হুঁশিয়ারি জানান।

এদিন বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সার্ক ফোয়ারায় এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়ে। পরে সেখান থেকে তারা 'প্রতীকী মার্চ' করে পেট্রোবাংলা ভবনের সামনে চলে যান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ বিষয়ে উল্লেখযোগ্য হলো, তীব্র গ্যাস সংকটের মধ্যে বিদ্যুৎ ও সিএনজি খাতে গ্যাসের দাম বাড়ানোর জন্য সম্প্রতি পেট্রোবাংলা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নীতিগত অনুমোদনের একটি চিঠি পাঠিয়েছে। এই চিঠিতে বিদ্যুৎ উৎপাদন খাতে ৬৭ শতাংশ এবং পরিবহনে ব্যবহৃত সিএনজিতে ৫১ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এছাড়া ছয়টি গ্যাস বিতরণ সংস্থার বিতরণ চার্জ বাড়ানোর কথাও রয়েছে। জ্বালানি বিভাগের অনুমোদন পেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে (বিইআরসি) দাম বাড়ানোর আবেদন করবে। এরপর গণশুনানি করে বিইআরসি সিদ্ধান্ত নেবে।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব সার্ক ফোয়ারায় অনুষ্ঠিত সমাবেশে সমাপনী বক্তব্যে বলেন, 'জ্বালানি সরবরাহ এবং জনবান্ধব কর্মসূচি গ্রহণের কথা থাকলেও পেট্রোবাংলা ও তিতাসের মতো সংস্থাগুলো লুটপাটের সংস্থায় পরিণত হয়ে গেছে। পেট্রোবাংলায় নিয়োগ ও পদোন্নতিতে ২০ থেকে ৫০ কোটি টাকার বাণিজ্য হয়ে থাকে। এর ভাগ মন্ত্রী থেকে সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যায়।'

আরিফুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, পেট্রোবাংলার পক্ষ থেকে গ্যাসের দাম বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই পাঁয়তারা যদি বাস্তবায়নের চেষ্টা করা হয়, তাহলে ঢাকাবাসীদের নিয়ে পেট্রোবাংলা ভবন অবরোধ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, 'গ্যাস সংকটের কারণে আমাদের বোনেরা রান্না করতে পারছেন না। এর প্রতিবাদে আমরা খালি বাসন ও পাতিল নিয়ে এসেছি। এগুলো নিয়ে আমরা পেট্রোবাংলা অভিমুখে মার্চ করছি।' গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করে জ্বালানি মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগে বাধ্য করা হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর সমাবেশে বলেন, ১০ আগস্টের মধ্যে যদি গ্যাস সংকট সমাধান না হয়, তাহলে মানুষ গ্যাস অফিস ঘেরাও করবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এ সময় তিনি জ্বালানি বিষয়ক মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেভাবে বিদ্যুতের দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে, সেভাবে গ্যাসের দামও যদি বাড়ানো হয়, তবে পেট্রোবাংলার টেবিল-চেয়ার খুলে আনা ছাড়া আর কিছু করার থাকে না।

সমাবেশে বক্তব্য দিয়েছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক অহিদুল আলম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মাসুদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ ও মিছিল শেষে ঢাকা উত্তর এনসিপির শীর্ষ নেতা আরিফুল ইসলাম জানান, গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি চলবে। আগামীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধেও বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিলের ঘোষণা দিল ইসলামি আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ এম


৫ আগস্ট ঢাকায় সমাবেশ ও গণমিছিলের ঘোষণা দিল ইসলামি আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকার পলটন মোড়ে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করবেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভা থেকে এই ঘোষণা এসেছে।

সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র চরমোনাই পীর সরাসরি মাঠে ছিলেন। তিনি দলের অস্তিত্বকে বাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন।

তিনি আরও বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হয়ে উঠবে।

যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রীকে দিয়েছে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব : মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৭ এম


বিএনপির স্থায়ী কমিটি প্রধানমন্ত্রীকে দিয়েছে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব : মির্জা ফখরুল

বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে।

আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেল ৮টায় শুরু হয়ে বৈঠক চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও দলের প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর স্থায়ী কমিটি ন্যস্ত করেছে।

তিনি আরও বলেন, বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন ও দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়েছে, তারা রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণা হলে দলের পক্ষ থেকে কে রাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন, সেই দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে স্থায়ী কমিটি ন্যস্ত করেছ।

এক প্রশ্নের জবাবেও তিনি জানান, নতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো নাম প্রস্তাব বা এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপরই ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি ও জমা হবে। যাচাই-বাছাই শেষে যদি একক প্রার্থী থাকেন, তবে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। আর একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন এ বিষয়ে দিনক্ষণ নির্ধারণ করবেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব বলেছেন, আমরা চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছি। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ এম


ইরানি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে, সম্ভাব্য যেকোনো ইরানি আক্রমণ মোকাবিলায় ইসরায়েল সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য কঠোর সামরিক অভিযানের আশঙ্কার কারণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। ইসরায়েলের চ্যানেল টুয়েলভের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল মনে করছে যে মার্কিন হামলার জবাবে তেহরান তাদের ওপরও ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে পারে। এমনকি এই অভিযানে ইসরায়েল সরাসরি অংশ না নিলেও ইরান নীরব থাকবে না।

এদিকে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইসরায়েল বর্তমানে সর্বোচ্চ উচ্চ সতর্কতায় রয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। দেশটির হোম ফ্রন্ট কমান্ড থেকেও সাধারণ নাগরিকদের জন্য নতুন জরুরি নির্দেশনা জারি করা হয়নি। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট বাতিলের খবর পাওয়া যায়নি।

তবে সাম্প্রতিক দিনগুলিতে কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ইসরায়েলের দিকে যাওয়ার ফলে ব্যস্ত বিমানবন্দরে কিছুটা লজিস্টিক জটিলতা এবং ভিড় তৈরি হতে পারে বলে চ্যানেল টুয়েলভ জানিয়েছে।

অন্যদিকে, ইরানের তরফ থেকেও তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের প্রধান জ্বালানি অবকাঠামো, বিশেষ করে ইসরায়েলের লেভিয়াথান ও তামার গ্যাস ক্ষেত্রকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে পারে তেহরান। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইনের তেল-গ্যাস ক্ষেত্র ও শোধনাগারগুলোও তাদের সম্ভাব্য প্রতিক্রিয়ার তালিকায় রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, ইরানি পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই আমেরিকার চাপের মুখে নতি স্বীকারের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ ধরনের ধারণা শুধুমাত্র একটি বিভ্রম। ইরান আক্রান্ত হলে পুরো অঞ্চল এবং এর সমস্ত স্থাপনাকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার কঠোর হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির বাসভবনের দিকে পদযাত্রার নতুন ঘোষণা আবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ এম


মোদির বাসভবনের দিকে পদযাত্রার নতুন ঘোষণা আবার

ভিতরের ভারতীয় সরকারী বাসভবন, যেখানে প্রধানমন্ত্রীর কার্যক্রম চলে, সেই দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি ভারতের ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এই পদযাত্রার পরিকল্পনা করেছেন। পদযাত্রা আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে অনুষ্ঠিত হবে বলে জানান কেজরিওয়াল।

সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে এই নতুন কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতিমধ্যে দুই লাখেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন। কেজরিওয়াল উল্লেখ করেন যে, সেই গণআবেদনের মুদ্রিত কপি তিনি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে দেবেন।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমি দেশের মানুষকে প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছিলাম। এতে দুই লাখেরও বেশি মানুষ অনলাইনে স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় আমি নিজে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে এই স্মারকলিপি জমা দেব।’

পদযাত্রায় বিশাল সমাবেশের বদলে কেজরিওয়াল সীমিত উপস্থিতির কথা উল্লেখ করে জানিয়েছিলেন, ‘আমার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশের লাঠিচার্জ কিংবা কারাগারে যেতে ভয় পান না।’ তিনি যানবাহনে ই-২০ জ্বালানির ব্যবহার নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন রেখে বলেন, ‘যদি ই-২০ পেট্রোল সত্যিই নিরাপদ হয়ে থাকে, তবে সরকার আমাদের সঙ্গে মুক্ত আলোচনায় বসুক। আমরা আমাদের তথ্য-প্রমাণ তুলে ধরব এবং সরকারও তাদের পক্ষে থাকা প্রমাণ উপস্থাপন করুক।’

অন্যদিকে, কেজরিওয়ালের এই অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোাত্রা অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল হাজির করতে পারবেন কি না, সেটিই আগে সাধারণ মানুষের সামনে স্পষ্ট করা উচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%