১১:২৩ পি.এম
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জুলাই একটি দল, গোষ্ঠী বা গ্রুপের জয় নয়, বরং জুলাই আমাদের দেশের সকল মানুষের অর্জন।
মন্ত্রী এ বিষয়ে বলেন, কোনো আন্দোলন সংগ্রাম একদিনে সংঘটিত হয় না, চূড়ান্ত সফলতা আসতে দীর্ঘ সময়ের ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই, জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন উল্লেখ করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি আরও বলেন, গত ১৭ বছরে জিয়া পরিবার ও বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম-খুন করে ফেলা হয়েছে, যাদের পরিবার এখনও তাদের সন্ধান পায়নি।
মন্ত্রী যোগ করেন, স্বৈরাচাররা এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে। বিভাজন আমাদের দেশের মানুষের জন্য দুর্ভোগ নিয়ে আসবে।
তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব। সরকার এখন জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই এককভাবে যেন কারো পকেট বন্দি না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার আহ্বান জানান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন