প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বন্দরের নৌ চ্যানেলে চলাচলের সময় একটি কনটেইনারবাহী জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, যেটির স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ করণে জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দু’টি টাগবোট কাজ করছি।
আজ সোমবার (৩ আগস্ট) দুপুরের আনুমানিক সোয়া ২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এমভি সিএনসি ইউরেনাস নামের কনটেইনারবাহী জাহাজটি যখন চ্যানেল দিয়ে চলছিল, তখন হঠাৎ স্টিয়ারিং বিকল হয়ে যায় এবং এর ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে, জাহাজটি ২ নম্বর রেড বয়ের সঙ্গে ধাক্কা লেগে রিটেইনিং ওয়ালে আটকে যায়।
সচিব সৈয়দ রেফায়েত হামিম আরও জানান, ঘটনার পরপরই উদ্ধারকর্মী ও জাহাজটি সরিয়ে নেওয়ার অভিযান শুরু হয়েছে। এখানে কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ টাগবোট মোতায়েন করা হয়েছে। এই টাগবোট দু’টি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য কার্যরত।
বন্দর কর্তৃপক্ষের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড-এর সদস্যরা ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছেন। জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌ চ্যানেলে স্বাভাবিক চলাচল বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন