প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে, এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ রবিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রদান করেন।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সে অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সিইসি এ এমএম নাসির উদ্দিন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার বিষয়ে রবিবার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব এক অনির্ধারিত বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের আইন সম্পর্কিত একটি পর্যালোচনা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা, অর্থাৎ সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এই তালিকার ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুত করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রক্রিয়া শুরু হবে। এসব বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি একটি বৈঠক করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন