ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চৌগাছায় ইসলামী ব্যাংক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


চৌগাছায় ইসলামী ব্যাংক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে গ্রাহক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ব্যাংকের কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাবস্থাপক ড. মেসবাহ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন কামিল মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর। এছাড়াও আরো আলোচনা করেন ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, খাদ্য গুদাম মসজিদের খতিব মাওলানা আজাদ হুসাইন, মাওলানা ফকরুল ইসলাম, মাওলানা জামাত আলী প্রমুখ।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের সুদমুক্ত অর্থনীতির প্রধান প্রবক্তা। ব্যাংকটি বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রধান আলোচক মাওলানা আলী আকবর তার বক্তব্যে বলেন, যদি ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা না পেত, তাহলে আমাদের সুদমুক্ত লেনদেন সম্ভব হতো না। তিনি উল্লেখ করেন, ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তৃতায় ড. মেসবাহ উদ্দিন বলেন, ইসলামী ব্যাংক চৌগাছা শাখা এই উপজেলার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, এই উপজেলার কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে ইসলামী ব্যাংক কোটি কোটি টাকা বিনিয়োগ করে এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করার আয়োজন করা হয়েছে। ২২ জুলাই উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা এবং নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত মুয়াজ্জিন শফিকুল ইসলাম, শহর আমীর শরফুদ্দীন খান, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত অভিভাবকরাও বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলছেন, আমরা নতজানু পররাষ্ট্রনীতির পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীও একই ভাষায় কথা বলছেন। তিনি সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন।

মঙ্গলবার, জাতীয় নাগরিক পার্টির চিতলমারী শাখার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।

দেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করে তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখন হাতাশায় পরিণত হচ্ছে। সরকারি অফিসগুলো এখনো ঘুষ ও দুর্নীতিমুক্ত হয়নি। জ্বালানি সংকটকে পুঁজি করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকার জনগণকে লোডশেডিং উপহার দিয়েছে এবং জনগণের হাতে হারিকেন ও মোমবাতি ধরিয়ে দিয়েছে। নির্বাচনের পরে নারীদের মূল্যায়ন করা হচ্ছে না।

জাতীয় নাগরিক পার্টির বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসি ক্যামেরার গোপন ভিডিও ফাঁস ঠেকাতে যা করতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:০৯ এম


সিসি ক্যামেরার গোপন ভিডিও ফাঁস ঠেকাতে যা করতে হবে

বর্তমান সময়ে সিসি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে বাড়ি, অফিস, দোকান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করার জন্য। তবে এই ব্যবহারের পাশাপাশি সিসি ক্যামেরা নিয়ে গোপনীয়তার চরম অভিযোগও উঠেছে। বিশ্বের নানা স্থানে হ্যাকারদের খপ্পরে পড়ে ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়া, তথ্যের পরিবর্তন বা অন্যের ক্যামেরা নিয়ন্ত্রণের নানা ঘটনা ঘটে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনার পেছনে জটিল হ্যাকিং নয়, বরং ব্যবহারকারীর কিছু সাধারণ ভুলই প্রধান কারণ হয়ে থাকে।

সিসি ক্যামেরায় সাধারণত ব্যবহৃত হয় ‘admin’, ‘123456’ বা নির্মাতার দেওয়া ডিফল্ট পাসওয়ার্ড। এটি গোপনীয়তার জন্য একটি বড় ঝুঁকি তৈরি করে। কারণ এগুলো অনেক ক্ষেত্রেই সহজে খুঁজে পাওয়া যায়। এই পরিস্থিতিতে সাইবার অপরাধীরা ক্যামেরার মধ্যে অ্যাক্সেস পেতে প্রচুর চেষ্টা করে। এ জন্য বিশেষজ্ঞদের পরামর্শ, ক্যামেরা চালু হওয়ার পর ডিফল্ট পাসওয়ার্ড পরিবর্তন করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা জরুরি।

অনেক ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন। এতে এক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হলে অন্য অ্যাকাউন্টেও প্রবেশ সহজ হয়ে যায়। সাইবার নিরাপত্তায় এটি ‘ক্রেডেনশিয়াল স্টাফিং’ নামে পরিচিত।

সিসি ক্যামেরা কম্পিউটারের মতো কার্যকরী। তাই এর সফটওয়্যার বা ফার্মওয়্যারে নিরাপত্তাজনিত কিছু সমস্যা থাকতে পারে। প্রতিষ্ঠানগুলি নিয়মিত এই ত্রুটিগুলি ঠিক করার চেষ্টা করে। তবে ব্যবহারকারীদেরও নিয়মিত আপডেট ইনস্টল করা উচিত। যদি তারা এটি না করে, তাহলে পুরোনো দুর্বলতাগুলি হ্যাকারদের জন্য প্রবেশের সুযোগ দিতে পারে।

যেসব ক্যামেরা বা অ্যাপ টু-ফ্যাক্টর অথেনটিকেশন সমর্থন করে, সেগুলি ব্যবহার করা উচিত। এতে পাসওয়ার্ড জানলেও অতিরিক্ত নিরাপত্তা যাচাই ছাড়া ক্যামেরায় প্রবেশ করা সম্ভব নয়।

হোটেল, ক্যাফে বা বিমানবন্দরের উন্মুক্ত ওয়াইফাই নেটওয়ার্ক সব সময় নিরাপদ হয়ে ওঠে না। এসব নেটওয়ার্ক ব্যবহার করে ক্যামেরা নিয়ন্ত্রণে গেলে তথ্য চুরির ঝুঁকি বাড়িয়ে দেয়। সে কারণে প্রয়োজনে মোবাইল ডেটা বা নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করাই শ্রেয়।

অনেকে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করে অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করেন। বিশেষজ্ঞরা জানান, সম্ভব হলে ক্যামেরা নির্মাতার অফিসিয়াল অ্যাপ ব্যবহার করাই নিরাপদ। অজানা উৎস থেকে অ্যাপ ডাউনলোড করলে ব্যক্তিগত তথ্যের ঝুঁকি থাকতে পারে।

প্রযুক্তিগত নিরাপত্তার পাশাপাশি, ক্যামেরার স্থাপন স্থানও জরুরি। শোবার ঘর, বাথরুম বা ব্যক্তিগত গোপনীয়তার স্থানে ক্যামেরা বসানো থেকে বিরত থাকা উচিত। নিরাপত্তার ক্ষেত্রে গোপনীয়তার বিপদই বেশি।

ক্লাউড সিস্টেম ব্যবহারে সতর্ক থাকতে হবে। আধুনিক সিসি ক্যামেরার ভিডিও ক্লাউডে সরাসরি সংরক্ষিত হয়। ক্লাউড সেবা ব্যবহারের সময় শক্তিশালী পাসওয়ার্ড, ২-ধাপ যাচাই এবং নিয়মিত লগইন কার্যক্রম পরীক্ষা করা উচিত। অপরদিকে, অপ্রয়োজনীয় পুরোনো ডিভাইসের অ্যাক্সেস মুছে দেওয়াও অত্যন্ত জরুরি।

পুরোনো ক্যামেরা বিক্রি বা অন্যদের দেওয়ার আগে কেবল মেমোরি কার্ড খুলে ফেলা যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, ডিভাইসটিকে ‘ফ্যাক্টরি রিসেট’ করে সব অ্যাকাউন্ট থেকে লগআউট করতে হবে। প্রয়োজনে ক্লাউড অ্যাকাউন্ট থেকেও ডিভাইসটি অপসারণ করতে হতে পারে।

নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হওয়া উচিত: পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হওয়া, অচেনা ডিভাইস থেকে লগইনের নোটিফিকেশন, ক্যামেরার নিজে থেকে ঘুরে যাওয়া (পিটিজিডি ক্যামেরার ক্ষেত্রে), অস্বাভাবিক ডেটা ব্যবহার এবং অচেনা সময়ে ক্যামেরা অনলাইনে দেখা যাওয়া।

সচেতনতা দিয়ে নিরাপত্তা শুরু হয়। সিসি ক্যামেরার প্রধান উদ্দেশ্য হল গোপনীয়তা বজায় রেখে নিরাপত্তা বৃদ্ধি করা। কিন্তু সামান্য অসাবধানতার ফলে ব্যক্তিগত জীবনকে সবচেয়ে সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকিতে ফেলা সম্ভব। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিয়মিত আপডেট করা, টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখা এবং অফিসিয়াল সফটওয়্যার ব্যবহারের মতো সহজ অভ্যাসগুলো অধিকাংশ ঝুঁকি কমিয়ে ফেলতে পারে। প্রযুক্তির স্মার্ট হওয়ার সাথে সাথে সাইবার ঝুঁকি বাড়ছে। তাই শুধু ক্যামেরা কেনা নয়, এটিকে নিরাপদ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে নকল ঘি উৎপাদনের অভিযোগে কারখানায় অভিযান, জরিমানা ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:১৩ এম


লক্ষ্মীপুরে নকল ঘি উৎপাদনের অভিযোগে কারখানায় অভিযান, জরিমানা ৩ লাখ

লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীতে বিদেশি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ঘি উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযানে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশের নেতৃত্বে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিসিক শিল্পনগরীর আবু তাহের ছানা কোম্পানিতে সফল অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তীও উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ৫০ কার্টুন ঘি সরবরাহের অর্ডার নিয়েছিল। এ পরিস্থিতিতে অভিযান চালিয়ে কারখানা থেকে ৩৮ কার্টুন নকল ঘি জব্দ করা হয়। প্রতিটি কার্টুনে ৯০০ গ্রাম ওজনের ১২টি করে পাত্র ছিল। জব্দ করা ঘি ও উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ আদালতের অনুষ্ঠানে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ বলেন, নকল ঘি উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ও কারিগর জিল্লাল হোসেনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, জানা গেছে, কারখানাটির মূল মালিক আব্দুল মান্নান। তিনি দণ্ডপ্রাপ্ত জিল্লাল হোসেনের ভাই। অভিযানের সময় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ঘটনাস্থলে উপস্থিত হননি।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, প্রতিষ্ঠানটি মার্জারিন উৎপাদনের অনুমোদন পেলেও বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ঘি তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় দেখা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব ঘি বাবুর্চিদের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে সরবরাহ করা হত।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি বিসিক শিল্পনগরীতে ‘আবু তাহের ছানা কোম্পানি’ নামে জমি বরাদ্দ নিলেও বর্তমানে ‘তাহের ফুড ইন্ডাস্ট্রিজ’ নামের কার্যক্রম পরিচালনা করছে।

ভ্রাম্যমাণ আদালত জানায়, দণ্ডপ্রাপ্ত জিল্লাল হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সয়াবিন তেল, ডালডা ও ফ্লেভার ব্যবহার করে ঘি তৈরির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%