১১:৪৮ পি.এম
নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে বাইসাইকেল বিতরণ করার আয়োজন করা হয়েছে। ২২ জুলাই উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেছেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা এবং নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষাই জাতির উন্নয়নের মূল ভিত্তি। বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত মুয়াজ্জিন শফিকুল ইসলাম, শহর আমীর শরফুদ্দীন খান, শহর সেক্রেটারি ওয়াজেদ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। উপস্থিত অভিভাবকরাও বলেন, এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন