১২:৩৪ পি.এম
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার আইন অনুযায়ী কাজ করছে, এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার, ১১ জুলাই, তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে এই তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে হওয়া প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন চিকিৎসকরা স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যাসমূহ এবং চলমান বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
তাছাড়া, চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাতেও স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে সমান গুরুত্ব দিতে আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরতা কমে।
এর আগে, তিনি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শনিবার সকালে সোয়া ১০টায় ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী, ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আগমনের ফলে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন