ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যার মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে


যার মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা, সেই রিয়াজ কারাগারে

বরিশালে যে রিয়াজ ফকির (২৬) মৃত্যুর গুজব ছড়িয়ে আগৈলঝাড়া থানায় হামলা ও ভাংচুর ঘটিয়েছে এবং পুলিশকে মারধর করা হয়েছে, সেই রিয়াজকে একটি চুরি মামলায় আদালত কারাগারে পাঠিয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল বেলা তাকে বরিশালের জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দ আবিদুল হক রিয়াজকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে নিয়ে আসা হয় রিয়াজ ফকিরকে। আদালতে নিয়ে যাওয়ার সময় একইভাবে সে আবারও নিজের মাথায় আঘাত করার চেষ্টা করেছেন বলে পুলিশের দাবি। কারাগারে যাওয়ার আগে রিয়াজ ফকির হলো আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. সিদ্দিক ফকিরের ছেলে। গত বুধবার সন্ধ্যায় আগৈলঝাড়া থানায় পার্লারে স্বর্ণালংকার চুরির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে রিয়াজকে পুলিশ গ্রেপ্তার করে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে গোমা সেতুর নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:১৯ এম


বাকেরগঞ্জে গোমা সেতুর নাট-বল্টু খুলে নিল দুর্বৃত্তরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর ওপর ৯২ কোটি টাকা ব্যয়ে গোমা সেতু নির্মাণ করেছে সড়ক ও জনপথ। গত (১৭ মার্চ) সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উদ্বোধনের পাঁচ মাস পার হলেও সেতুতে এখন পর্যন্ত সড়ক বাতি (স্ট্রিট লাইট) স্থাপন করা হয়নি। এরই মধ্যে দুর্বৃত্তরা গতকাল ১০ জুলাই (শুক্রবার) রাতে অন্ধকারে সেতুর বিভিন্ন অংশের নাট-বল্টু খুলে নিয়ে যাওয়ায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, গোমা সেতুটি নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটিতে কোন সড়ক বাতি এখনো স্থাপন করেনি। রাতের বেলায় সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যানবাহন চলাচল এবং পথচারীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। অন্ধকারের সুযোগ নিয়ে অসাধু চক্র সেতুর বিভিন্ন স্থাপনার নাট-বল্টু খুলে নিয়ে যাচ্ছে। রাত হলে সেতুতে ভিড় জমায় মাদক সেবীরা।

এ সময়ে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। অন্ধকারে সেতু দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এলাকাবাসী জানান, এত বড় ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সেতুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং দ্রুত স্ট্রিট লাইট স্থাপন করা জরুরি। পাশাপাশি যারা সরকারি সম্পদের ক্ষতি করছে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন তারা। সচেতন মহলের মতে, সরকারি অবকাঠামো রক্ষায় নিয়মিত তদারকি না থাকলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ২৮৩ দশমিক ১৮৮ মিটার দীর্ঘ গোমা সেতুটি পিসি গার্ডার ও স্টিল ট্রাস কাঠামোতে নির্মাণ করা হয়েছে। সেতুর সঙ্গে প্রায় ১ দশমিক ৯০ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় ৬ দশমিক ৫১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। এছাড়া চারটি ৮ মিটার ও একটি ৬ মিটার আরসিসি বক্স-কালভার্ট নির্মাণ করা হয়েছে। নদীর দুই তীরে প্রায় ১১ হাজার ৮৬০ বর্গমিটার এলাকায় নদী শাসনকাজ এবং ৩১ হাজার ৮৮৬ বর্গমিটার এলাকায় কংক্রিট স্লোপ প্রটেকশন করা হয়েছে, যাতে নদীভাঙন থেকে সেতু ও সড়ক সুরক্ষিত থাকে। ২০১৭ সালের ১৪ নভেম্বর একনেক সভায় গোমা সেতু প্রকল্পটি অনুমোদন পায়। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা। পরে কারিগরি পরিবর্তন ও নৌযান চলাচলের সুবিধার্থে সেতুর উচ্চতা বাড়ানোয় প্রকল্প ব্যয় সংশোধন করে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকায় উন্নীত করা হয়।

সেতুটির মাঝ খানের অংশের দুই পাশে বর্তমানে নিরাপত্তার রেলিং এর কাজ চলমান রয়েছে। স্থানীয় বাসিন্দা মাসুম ফকির জানান, নাদিম, রহিদ ও নেয়ামুল নামের তিন যুবক গতকাল রাতে সেতুর মাঝখানের অংশের নিরাপত্তা রেলিং এর ২৪ টি নাট বল্টু চুরি করে নিয়ে গেছে। তবে চোরেরা এলাকা থেকে পালিয়ে গেছে। নাট বল্টুগুলো স্থানীয়দের জিম্মায় রয়েছে। সওজ বরিশাল জেলা নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম জানান, সেতুটির প্রকল্পের সব কাজ শেষ হয়েছে এবং উদ্বোধন হয়েছে। বর্তমানে নিরাপত্তার রেলিং এর কাজ চলমান রয়েছে, সেখান থেকে কিছু নাট বল্টু চুরি হয়েছে। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠানো হয়েছে। সেতুটির মূল প্রকল্পে সড়ক বাতির বরাদ্দ ছিল না। সড়ক বাতি স্থাপনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সড়ক বাতি স্থাপন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরের তিনটি সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন সেতু বিভাগের সচিব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:২১ এম


পিরোজপুরের তিনটি সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন সেতু বিভাগের সচিব

পিরোজপুর জেলার দীর্ঘদিন ধরে দাবিকৃত তিনটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতুবিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

শনিবার (১১ জুলাই) তিনি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে কাউখালী, নেছারাবাদ (স্বরূপকাঠি) ও ভাণ্ডারিয়া উপজেলার প্রস্তাবিত সেতুর নির্মাণস্থল পরিদর্শন করেন। সকালে প্রতিনিধি দল প্রথমে কাউখালী উপজেলার আমরাজুড়ি এলাকায় গাবখান চ্যানেলের ওপর প্রস্তাবিত আমরাজুড়ি সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। যদি সেতুটি নির্মিত হয়, তবে কাউখালী ও নেছারাবাদ উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

এসময় উপস্থিত ছিলেন সেতুবিভাগের অতিরিক্ত সচিব (পরিচালন ও প্রশাসন) আলতাফ হোসেন শেখ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জেল হোসেন, পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। সেই সাথে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ সহ অন্যান্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরে প্রতিনিধি দল আমরাজুড়ি ফেরিঘাট থেকে স্পিডবোটে নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ওপর প্রস্তাবিত সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এরপর দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার চরখালী সেতুর সম্ভাব্য নির্মাণস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জাতীয় সংসদে জেলার জনগুরুত্বপূর্ণ এই তিনটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ১০ মে ২০২৬ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতুবিভাগের সচিবের কাছে একটি পত্র পাঠানো হয়। সেখানে পিরোজপুর জেলার মানুষের যাতায়াত সহজ করার জন্য এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমরাজুড়ি, চরখালী ও সন্ধ্যা নদীর সেতু সহ তিনটি সেতুর নির্মাণকে জরুরি উল্লেখ করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং অগ্রগতি প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সেতুবিভাগের সচিবের এই পরিদর্শনের মাধ্যমে দীর্ঘদিনের দাবিকৃত তিনটি সেতুর নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, বলে স্থানীয়দের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:২৪ এম


দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উজিরপুরের মোহাম্মদ শহিদুল ইসলাম

বরিশালের উজিরপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, উদ্ভাবনী উদ্যোগ এবং সৃজনশীল কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন। গত ৮ জুলাই, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার মো. রোকনুজ্জামান এবং যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে দেশের শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ঘোষণা করা হয়।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, পাঠদান কার্যক্রম তদারকি, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখা এবং বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। এর ফলে, উপজেলায় প্রাথমিক শিক্ষায় ইতিবাচক পরিবর্তন আনতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন।

মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়গুলোতে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষার মানোন্নয়নে নতুন গতি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সহকর্মী ও শিক্ষকরা বলেন, তাঁর কর্মদক্ষতা, সততা, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ এবং দায়িত্বের প্রতি আন্তরিকতা তাঁকে একজন সফল শিক্ষা প্রশাসকে পরিণত করেছে।

ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ জাতীয় সম্মাননা অর্জন করেছেন। এ অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মতে, মোহাম্মদ শহিদুল ইসলামের এই জাতীয় স্বীকৃতি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি উজিরপুর উপজেলার জন্যও একটি গৌরবোজ্জ্বল অর্জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী: থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:২৬ এম


আগৈলঝাড়ায় তথ্যমন্ত্রী: থানায় হামলায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগৈলঝাড়া থানায় হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় যারা জড়িত, তাদের সকলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

তবে, তিনি উল্লেখ করেছেন যে এ ঘটনায় যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখা হবে।

শনিবার (১১ জুলাই) দুপুরে, আগৈলঝাড়া থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে, এদিন সকালে গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সেখানে প্রধান অতিথিদের বক্তব্যে তিনি বলেন, ‘ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’’ শিক্ষাব্যবস্থাকে আরো আধুনিকায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

অনুষ্ঠানে, মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%