ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা নেই, স্বস্তিতে চট্টগ্রামবাসী


টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা নেই, স্বস্তিতে চট্টগ্রামবাসী

টানা ভারী বৃষ্টির মাঝেও চট্টগ্রাম নগরীতে বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। গত ২৪ ঘণ্টায় নগরীতে ১২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হলেও, দ্রুত পানি নিষ্কাশনের কারণে জনজীবন ও যান চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন ঘটেনি। এ কারণে নগরবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

সোমবার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার বৃষ্টির তথ্য প্রকাশ করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সহকারী আবহাওয়াবিদ সুমন সাহা জানান, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। একই সঙ্গে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

জানা গেছে, নগরীর কাতালগঞ্জ আবাসিক এলাকার দু’একটি স্থান এবং প্রবর্তক মোড়ের একাংশে পানি জমেছিল। পরবর্তীতে ওই এলাকাগুলোর নালায় জমে থাকা আবর্জনা সরিয়ে নিলে পানি সরে যায়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

বৃষ্টির সঙ্গে নগরীর বিভিন্ন এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, খাল, নালা ও ড্রেন নিয়মিত পরিষ্কার রাখা, পানি প্রবাহে বাধা দ্রুত অপসারণ এবং সার্বক্ষণিক তদারকির ফলেই টানা দুই দিনের বৃষ্টির পরও নগরীতে উল্লেখযোগ্য জলাবদ্ধতা হয়নি।

তিনি জানান, বর্ষা মৌসুমে কোথাও পানি জমার খবর পাওয়া মাত্র সংশ্লিষ্ট টিম দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি জলাবদ্ধতা রোধে নালা-নর্দমা ও খালে ময়লা-আবর্জনা এবং প্লাস্টিকজাত বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন জানিয়েছেন, প্রকল্প এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে প্রকল্প পরিচালক ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে রাতভর ড্রেনেজ ব্যবস্থা এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো তদারকি করা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেফতার, মামলা ৫৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জন গ্রেফতার, মামলা ৫৪

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪৩২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৪ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৫০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৪৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১০৭ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের হেফাজত থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিট ওয়েভে নিউ ইয়র্কে ৩ জন এবং নিউ জার্সিতে ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


হিট ওয়েভে নিউ ইয়র্কে ৩ জন এবং নিউ জার্সিতে ২৫ জনের মৃত্যু

তীব্র দাবদাহে স্বস্তি পেতে শহরের ফোঁয়াড়ায় স্বস্তির খোঁজে এক পথচারী। ছবি: রয়টার্স

গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী হয়। এ সময় কয়েকটি এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়।

ট্রাই-স্টেটজুড়ে ছড়িয়ে পড়া চার দিনের তীব্র তাপপ্রবাহে নিউইয়র্কে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত তিনজনই সপ্তাহান্তে নিজ নিজ বাড়িতে মারা যান।

নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো এক বিবৃতিতে জানান, তাপ প্রবাহে প্রতিবছরই বহু মানুষের প্রাণ কেড়ে নেয়। প্রতি বছর গড়ে প্রায় ৫০০ নিউ ইয়র্কবাসী তাপজনিত অসুস্থতায় মারা যান।

তিনি আরও জানান, দাবদাহ মোকাবিলায় সিটি প্রশাসন পাঁচটি বরোতে শত শত কুলিং সেন্টার চালু করেছে। পাশাপাশি খোলা সুইমিং পুলগুলোর সময় বাড়ানো হয়েছে এবং বয়স্ক, গৃহহীন ও ঝুঁকিতে থাকা মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

আইউইটনেস নিউজ জানায়, গত বুধবার শুরু হওয়া তাপপ্রবাহ শনিবার পর্যন্ত স্থায়ী হয়। এ সময় কয়েকটি এলাকায় তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি। রোববার থেকে তাপমাত্রা কমে ৮০ ডিগ্রি ফারেনহাইটে নেমে এলে তাপপ্রবাহ থেকে স্বস্তির নি:শ্বাস ছাড়ে বাসিন্দারা।

এদিকে, নিউ জার্সি হেলথ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দিনের তীব্র তাপপ্রবাহে স্টেইটজুড়ে অন্তত ২৫ জনের মৃত্যু চরম গরমের সঙ্গে প্রাথমিকভাবে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে। মৃতদের বয়স মূলত ৩০-এর মাঝামাঝি থেকে ৮০-এর মধ্যে এবং ঘটনাগুলো ১০টি কাউন্টিতে ছড়িয়ে আছে। চূড়ান্ত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ৮৫টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:২২ পি.এম


মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ৮৫টি সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলা

মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার প্রতীকী ছবি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর আশিটির বেশি লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বুধবার (৮ জুলাই) তেহরান থেকে ঘোষণা করে বলা হয়েছে যে, মার্কিন বিমান হামলার জবাবে তাদের নৌ এবং বিমান বাহিনী যৌথভাবে এই বিশাল সামরিক অভিযান পরিচালনা করেছে।

আইআরজিসি এক জরুরি সামরিক বিবৃতিতে স্পষ্ট করেছে যে, এই বিধ্বংসী হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিকে সরাসরি নিশানা করা হয়েছে। তারা দাবি করেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর মোট ৮৫টি নির্দিষ্ট স্পটে এই নিখুঁত আক্রমণ চালানো হয়েছে।

ইরানের সামরিক নীতিনির্ধারকেরা এই যৌথ অভিযানটিকে আমেরিকার যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের বিরুদ্ধে একটি ‘প্রাথমিক প্রতিক্রিয়া’ হিসেবে বর্ণনা করেছেন। আজ বুধবার সকালের দিকে মার্কিন বিমানবাহিনী ইরানের হরমুজগান ও মাহশাহর এলাকার বেশ কয়েকটি উপকূলীয় সামরিক ঘাঁটি এবং অসামরিক স্টেশনের ওপর অবৈধ আকাশ হামলা চালানোর পর তেহরান এই পাল্টা পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছিল যে, তাদের নিখুঁত যুদ্ধাস্ত্রের সাহায্যে ইরানের আশিটির বেশি লক্ষ্যবস্তুতে সফলভাবে বিমান হামলা সম্পন্ন করা হয়েছে। মার্কিন সেন্টকমের সেই আশিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর পরই ইরান তাদের পাল্টা জবাব দিতে বাহরাইন ও কুয়েতে আমেরিকার ৮৫টি সামরিক স্পটকে গুঁড়িয়ে দেওয়ার দাবি করে।

আইআরজিসি তাদের বিবৃতিতে আমেরিকার এই আকস্মিক বিমান হামলাকে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার চলমান রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানের সাথে সরাসরি সম্পর্কিত বলে অভিযোগ করেছে। ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, ওয়াশিংটন মূলত এই ধরনের উগ্র সামরিক হামলা চালিয়ে বিশ্ববাসীর সামনে ইরানের ওই ‘ঐতিহাসিক ঘটনা’ বা শোকমিছিলের গুরুত্বকে আড়াল করার একটি ব্যর্থ অপচেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড বৃষ্টি

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টি হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ৩৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা, কারণ এর আগে ১৯৮৩ সালের ৫ জুলাই সেখানে সর্বোচ্চ ৪০৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিল।

টানা ও অতিভারি বর্ষণের কারণে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে। নগরীর নিচু এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাহাড়ধসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। নগরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং তাদের দুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে উদ্ধার ও নিষ্কাশন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।

চট্টগ্রাম ছাড়াও গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৭৬, সীতাকুণ্ডে ১৭০, পটুয়াখালীর খেপুপাড়ায় ১০৬, নোয়াখালীর হাতিয়ায় ১৪৩ এবং কক্সবাজারের টেকনাফে ৯৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকা, যেখানে ৪৬ মিলিমিটার বৃষ্টিতে কাজীপাড়া, মিরপুর, পল্লবী, নিউমার্কেট, আজিমপুর, পুরান ঢাকা সহ অধিকাংশ এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে, নগরজুড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি পড়লে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটার বা তার বেশি পড়লে তাকে অতিভারি বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।

মঙ্গলবার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। ফলে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

নিম্নচাপের প্রভাব কেটে গেলেও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেটরি টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের আকাশে মৌসুমের দ্বিতীয় ও একটি শক্তিশाली পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় প্রবেশ করেছে। এটি ১৩ জুলাই পর্যন্ত সক্রিয় থাকতে পারে।

এই বৃষ্টিবলয়ের সময়ে কালবৈশাখী বা শিলাবৃষ্টির শঙ্কা না থাকলেও দমনকা বাতাস ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অতিভারি বৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও পাহাড়ধসের সর্বোচ্চ ঝুঁকি রয়েছে। বিশেষ করে ভারতীয় ভূখণ্ডে ভারি বৃষ্টির কারণে আসাম ও মেঘালয় থেকে সীমান্তবর্তী অঞ্চলে পাহাড়ি ঢল নামতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%