ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সামনের গাড়ি বাঁচাতে ব্রেক, পেছন থেকে আরেক গাড়ির ধাক্কায় বাস খাদে


সামনের গাড়ি বাঁচাতে ব্রেক, পেছন থেকে আরেক গাড়ির ধাক্কায় বাস খাদে

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘পদ্মা এক্সপ্রেস’ নামের একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনাটি জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। এ সময় বাসটির সামনে থাকা একটি গাড়ি হঠাৎ থেমে গেলে, বাসচালক তা বাঁচাতে আকস্মিকভাবে ব্রেক করেন। এর ফলে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এই ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে বাসে থাকা ১৫ জন যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ইলিয়টগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা হৃদয় জানান, "সামনের গাড়িকে বাঁচাতে বাসটি হঠাৎ ব্রেক করে। তখন পেছন থেকে আসা একটি গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। পরে বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের যাত্রীদের কেউ আহত হননি।"

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফারুক ইসলাম বলেন, "আমাদের থানার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। বাসে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর চালক ভয়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


চাঁদপুরে ২৫ মামলার আসামি মাদক সম্রাট সুমন আটক

চাঁদপুরের মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মো. সুমন প্রধান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা আসামিকে আদালতে পাঠিয়েছে। এর আগে মতলব দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ‘মাদক সম্রাট’ সুমন প্রধানকে মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন এবং তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। তিনি পালিয়ে পালিয়ে থাকতেন। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫টি মামলা রয়েছে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানামূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মাতৃত্বের নতুন অধ্যায় উদযাপন করলেন সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে এক ঐতিহ্যবাহী বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সবসময় আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।

এই বিশেষ আচার-অনুষ্ঠান সম্পর্কে সামান্থা জানান, ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন। যদিও সব রীতিনীতির সুনির্দিষ্ট তাৎপর্য সব সময় বুঝতে পারেন না, তবুও এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের শক্তির ওপর তার আস্থা রয়েছে।

অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে দেখা গেছে সামান্থাকে। তার হালকা মেকআপ ও মানানসই গয়না ছিল। ছবিগুলোতে সামান্থা ও রাজ নিদিমোরুর পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে। বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা।

সন্তানের অপেক্ষায় থাকায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকছেন না এই অভিনেত্রী। শিগগিরই তাকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।

বর্তমানে সামান্থা রুথ প্রভুর জীবনে অভিনয় কিংবা নতুন কোনো প্রজেক্টের চেয়ে মাতৃত্বের অধ্যায়ই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিশেষ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি প্রিয় তারকার নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


সিরাজদিখানে পণ্যের মেয়াদ ও মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এই অভিযান অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় তালুকদার ফুডস বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক এবং পাউরুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এই কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশও দেওয়া হয়।

রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরুষের ৩ গোপন রোগ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


পুরুষের ৩ গোপন রোগ ও চিকিৎসা সম্পর্কে জেনে নিন

পুরুষদের মধ্যে কিছু শারীরিক এবং যৌন স্বাস্থ্য সমস্যা বিদ্যমান, যা নিয়ে অনেকেই লজ্জা বা সংকোচের কারণে চিকিৎসকের কাছে যেতে চান না। তবে, সময়মতো চিকিৎসা না নিলে এসব সমস্যা জটিল আকার ধারণ করতে পারে। বিশেষজ্ঞদের মতে, উপসর্গ দেখা দিলে বিষয়টি গোপন না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

অণ্ডকোষের নানা সমস্যা

অণ্ডকোষে ব্যথা বা ফুলে যাওয়ার ফলে বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাইড্রোসিল, হার্নিয়া, টেস্টিকুলার টরশন, ভেরিকোসিল এবং টেস্টিকুলার সিস্ট।

হাইড্রোসিলের ফলে অণ্ডকোষের চারপাশে তরল জমে ফুলে যেতে পারে। হার্নিয়ার ক্ষেত্রে হাঁচি, কাশি বা শারীরিক পরিশ্রমের সময় পেটের ভেতরের অংশ অণ্ডথলির দিকে নেমে আসার অনুভূতি হতে পারে। ভেরিকোসিলের ফলে অণ্ডকোষের শিরাগুলো ফুলে কৃমির মতো দেখাতে পারে।

অন্যদিকে, টেস্টিকুলার টরশন হলে অণ্ডকোষের সঙ্গে যুক্ত রক্তনালি ও অন্যান্য অংশ পেঁচিয়ে যেতে পারে, যা জরুরি চিকিৎসার বিষয়। যদি অণ্ডকোষে হঠাৎ তীব্র ব্যথা বা দ্রুত ফুলে যাওয়ার উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

অণ্ডকোষে নতুন কোনো গাঁট, আকার বা অনুভূতিতে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে অবহেলা করা উচিত নয়। এসব পরিবর্তনের কারণ নির্ণয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

গাইনোকোমেশিয়া: পুরুষদের স্তন বৃদ্ধি

বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে ছেলেদের স্তনের টিস্যু কিছুটা বেড়ে যেতে পারে, যা গাইনোকোমেশিয়া নামে পরিচিত। অনেক ক্ষেত্রেই এটি সময়ের সঙ্গে নিজে থেকেই কমে যায়।

তবে, যদি স্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, ব্যথা অনুভূত হয়, শক্ত গাঁট থাকে বা দীর্ঘদিন ধরে পরিবর্তন না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী হরমোন পরীক্ষা, ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে।

ইরেক্টাইল ডিসফাংশন ও দ্রুত বীর্যপাত

পুরুষদের যৌনস্বাস্থ্যের অন্যতম সাধারণ সমস্যা হলো ইরেক্টাইল ডিসফাংশন (ED) এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন (PE)। ইরেক্টাইল ডিসফাংশনে যৌনমিলনের জন্য প্রয়োজনীয় দৃঢ়তা অর্জন বা ধরে রাখতে সমস্যা হয়। অন্যদিকে, প্রিম্যাচিওর ইজাকুলেশনে প্রত্যাশার তুলনায় দ্রুত বীর্যপাত ঘটে, যা দাম্পত্য জীবনে অস্বস্তি সৃষ্টি করতে পারে।

সাময়িক মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি ছাড়াও উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, কিছু ওষুধ বা হরমোনজনিত সমস্যার সঙ্গে ইরেক্টাইল ডিসফাংশনের সম্পর্ক থাকতে পারে। এসব সমস্যার কার্যকর চিকিৎসা রয়েছে। তাই নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লজ্জা নয়, প্রয়োজন সচেতনতা

পুরুষদের শারীরিক ও যৌন স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচের কারণে অনেকেই সমস্যা লুকিয়ে রাখেন। কেউ কেউ বিষয়টি নিয়ে উপহাস বা বুলিংয়ের আশঙ্কায় চিকিৎসা নিতে দেরি করেন। অথচ দীর্ঘদিন সমস্যা গোপন রাখলে শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক চাপও বাড়তে পারে।

এ ক্ষেত্রে পরিবারের সদস্য ও জীবনসঙ্গীর সহানুভূতিশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সমস্যা নিয়ে বিদ্রূপ না করে প্রয়োজনীয় মানসিক সমর্থন দেওয়া উচিত।

কোন চিকিৎসকের কাছে যাবেন?

অণ্ডকোষের সমস্যা, ইরেক্টাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাতের ক্ষেত্রে ইউরোলজিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে। অস্ত্রোপচারের প্রয়োজন হলে সার্জন এবং হরমোনজনিত সমস্যার ক্ষেত্রে এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন, এসব সমস্যাকে লজ্জার বিষয় হিসেবে না দেখে অন্যান্য রোগের মতোই গুরুত্ব দেওয়া উচিত। উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে অনেক ক্ষেত্রেই সফলভাবে চিকিৎসা করা সম্ভব।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%