ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস যুবকের


ঝালকাঠিতে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ১৫ বছর ধরে জঙ্গলে বাস যুবকের

এক কিশোরীকে তরুণ বয়সে ভালোবেসেছিলেন তিনি। কিন্তু যখন প্রেমের প্রস্তাব পাঠান, তখন ওই কিশোরী তা প্রত্যাখ্যান করেন। সেই প্রত্যাখ্যানের কষ্টের কারণে দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে এক যুবক লোকালয় ছেড়ে গহীন জঙ্গলে একাকী বসবাস করছেন। ঘটনাটি ঘটছে ঝালকাঠি সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের কৃষক ছোট্ট বড়ালের ছেলে পলাশ বড়াল জীবনের ব্যর্থতার কারণে জঙ্গলজীবন বেছে নিয়েছেন। তিনি গাছগাছালিতে ঘেরা নিজেদের নিঝুম জঙ্গলে সুপারি গাছ ও কাদামাটি দিয়ে একটি ছোট ঘর তৈরি করেছেন। সেখানেই তার বসবাস অব্যাহত রয়েছে। ঘরের পাশে ছোট একটি পুকুর কেটেছেন তিনি। দীর্ঘ ১৫টি বছর এভাবেই পলাশ নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তরুণ বয়সে পাশের গ্রামের এক কিশোরীকে ভালো লাগেন পলাশের। কিন্তু যখন তাকে প্রেমের প্রস্তাব দেন, তখন ওই কিশোরী তা প্রত্যাখ্যান করেন। এরপর থেকে মনের কষ্টে জঙ্গলে একাকী জীবন যাপন করতে শুরু করেন তিনি। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারিবারিকভাবে বিয়েও দেয়া হয়। কিন্তু জঙ্গলে বাস করার কারণেই বিয়ের এক বছরের মধ্যেই পলাশের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। এরপর থেকে আবারও সেই জঙ্গলে একাকী জীবনযাপন শুরু করেন তিনি।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তবুও, পলাশ বড়াল জানান, তিনি এখনও মানুষকে ভালোবাসেন। নিজের এই পরিস্থিতির জন্য কাউকে দোষ না দিয়ে বরং নিজের ভাগ্যকেই দোষারোপ করছেন জঙ্গলবাসী এই যুবক। তিনি বলেছেন, ‘আমি কাউকে দোষ দিই না, আমার ভাগ্যই এমন।’ বর্তমানে পলাশের বয়স ৩৮ বছর এবং তিনি তিন ভাই ও এক বোনের মধ্যে তৃতীয়। এলাকাবাসীর মতে, তিনি এখন মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে ‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:০০ এম


নেছারাবাদে ‘টিকটকার’ স্ত্রীর সঙ্গে কলেজছাত্রের প্রেমের অভিযোগ, ভিডিও কলে স্বামীর আত্মহত্যা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক কলেজ ছাত্রীর সঙ্গে স্ত্রীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে সজল কুমার দেউরী (৩০) নামে একটি গার্মেন্টসকর্মী আত্মহত্যা করেছেন। পরিবারের দাবি, ঢাকায় অবস্থানরত সজল স্ত্রী রঞ্জিতা হালদারের সঙ্গে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নিহত সজল কুমার দেউরী উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের স্বপন কুমার দেউরীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ঢাকার একটি গার্মেন্টসে কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর ৫ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। নিহতের ছোট ভাই তুহিন দেউরী অভিযোগ করেন, তাঁর ভাবি রঞ্জিতা হালদারের সঙ্গে একই গ্রামের কলেজপড়ুয়া শোভন বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। তাঁর ভাবি সর্বদা টিকটক ও মোবাইল ফোনে শোভনের সঙ্গে কথায় মগ্ন থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো।

ঘটনার দিন সজল ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এ বিষয়ে জানতে চান। একপর্যায়ে তিনি আত্মহত্যার কথা বললে স্ত্রী তাঁকে উসকানিমূলক কথা বলেন বলে পরিবারের দাবি। এরপরই ভিডিও কলে থাকা অবস্থায় সজল আত্মহত্যা করেন বলে অভিযোগ করেন তিনি। স্থানীয় দীপেন চৌকিদার বলেন, ‘শুনেছি এলাকার কলেজ পড়ুয়া ছেলে শোভন নামে এক যুবকের সঙ্গে রঞ্জিতার পরকীয়া সম্পর্ক আছে। এ নিয়ে স্বামী-স্ত্রীর কলহ লেগেই থাকত। এরই রেশ ধরে গত মঙ্গলবার সজল স্ত্রী রঞ্জিতাকে ফোন দিয়ে লাইভে এসে আত্মহত্যা করেছেন।’ স্থানীয় ইউপি সদস্য মনোজ ঢালী বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরেই রঞ্জিতা হালদার ও শোভন বেপারীর সম্পর্ক নিয়ে আলোচনা ছিল। বিষয়টি সজল জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।’ ঘটনার পর অভিযুক্ত শোভন বেপারী ও রঞ্জিতা হালদার এলাকা ছেড়ে চলে গেছেন বলেও জানান তিনি। শোভন বেপারীর বাবা ভূপাল বেপারী বলেন, সজলের মৃত্যুর পর তিনি ছেলে শোভনের সঙ্গে রঞ্জিতার সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরে ছেলেকে শাসন করলে সে বাড়ি ছেড়ে চলে যায়। এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি মিডিয়ার মাধ্যমে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে গাঁজাগাছসহ যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:০৩ এম


কাউখালীতে গাঁজাগাছসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে এক বিশেষ অভিযান চালিয়ে মো. বাবুহাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে, কাউখালী থানার এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই (নিঃ) মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবুহাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে ওইখানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যেটির উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। গাছটির কাঁচা পাতা ও মূলসহ মোট ওজন প্রায় ৪০০ গ্রাম, এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়, গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছেন যে, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা গাছটি চাষাবাদ করছেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গাঁজাগাছসহ মো. বাবুহাওলাদারকে কাউখালী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ এম


পিরোজপুরে খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি খালের স্লুইসগেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (প্রায় ৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন খালের স্লুইসগেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দধিভাঙ্গা বাজারের পাশের খালের স্লুইসগেটে একটি নারীর মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে কচুরিপানার মধ্যে আটকে থাকা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে সক্ষম হননি।

পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন হতে পারেন। মরদেহ উদ্ধারের সময় তার কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করার পর অল্প কিছু টাকা, চকোলেট, আচার, বিস্কুট, বাদাম এবং কয়েকটি ওষুধের প্যাকেট উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে পুলিশ প্রাথমিকভাবে সেই ধারণা করছে। বিষয়টি নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘মরদেহটি উদ্ধার করে পরিচয় শনাক্তের জন্য থানার হেফাজতেই রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঠবাড়িয়ায় স্লুইসগেটে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ, পাশে টাকা ও বিভিন্ন সামগ্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০২:০৮ এম


মঠবাড়িয়ায় স্লুইসগেটে মিলল অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ, পাশে টাকা ও বিভিন্ন সামগ্রী

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারের সংলগ্ন একটি খালের স্লুইজ গেটের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে, মঠবাড়িয়া থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, দধিভাঙ্গা বাজার সংলগ্ন খালে একটি মরদেহ ভাসতে দেখা যায়, যা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে মরদেহটি উদ্ধার করেন।

যদিও ঘটনাস্থলে কেউ ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারেননি, তবে পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় ওই নারীর কোমরে একটি ব্যাগ বাঁধা ছিল। ব্যাগটি তল্লাশি করে কিছু নগদ টাকা, চকলেট, আচার, বিস্কুট, বাদাম এবং বিভিন্ন ধরনের ওষুধের প্যাকেট পাওয়া যায়। উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত ও পরিচয় শনাক্তের অপেক্ষা করতে হবে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ জেলা মর্গে পাঠানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%