০২:০৩ এম
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রাম থেকে এক বিশেষ অভিযান চালিয়ে মো. বাবুহাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে, কাউখালী থানার এসআই (নিঃ) মো. মহিউদ্দিন শেখের নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও এএসআই (নিঃ) মো. খায়রুল হাসানের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাবুহাওলাদারের পৈত্রিক বাগানে অভিযান চালিয়ে ওইখানে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যেটির উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। গাছটির কাঁচা পাতা ও মূলসহ মোট ওজন প্রায় ৪০০ গ্রাম, এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়, গ্রেপ্তারকৃত ব্যক্তি জানিয়েছেন যে, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা গাছটি চাষাবাদ করছেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘গাঁজাগাছসহ মো. বাবুহাওলাদারকে কাউখালী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন