মোঃ জাহিদ মিয়া নরসিংদী প্রতিনিধি
০৮:০৮ পি.এম
নরসিংদীর বেলাবো উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিডি নং-৩৪, তারিখ ০১ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মো. ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে জুলু-৬ ডিউটিরত অবস্থায় ০২ আগস্ট ২০২৬ তারিখ রাত ১টা ১০ মিনিটে বেলাবো থানাধীন চর কাশিমনগর পূর্বপাড়া এলাকায় জনৈক সাঈদ উকিলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন।
অভিযানে মো. হানিফ মিয়া (৩৭), পিতা: মো. মধু মিয়া, সাং- চর কাশিমনগর পূর্বপাড়া, থানা- বেলাবো, জেলা- নরসিংদীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট (আনুমানিক মূল্য ১,০৫,০০০ টাকা), ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৩,০০০ টাকা) এবং একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, পলাতক আসামি আলতাফ হোসেন ওরফে আলতা (৪০), মো. আমির হোসেন (৩৮) এবং উজ্জ্বল মিয়া (২৫)-এর সহায়তায় মোটরসাইকেল ব্যবহার করে ওই স্থানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন গ্রেফতারকৃত হানিফ মিয়া। পলাতক তিনজনের বাড়ি চর বাঘবের ঝালকান্দা, থানা- বেলাবো, জেলা- নরসিংদী।
এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে বেলাবো থানা অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে ২৭১ জন যাত্রী এবং ক্রু নিয়ে চলাচলকারী একটি ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সেই সাথে এ ঘটনার সঙ্গে আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় রোববার (২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) তথ্য অনুযায়ী, পূর্ব জাভার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রাকালীন সময় মাদুরা দ্বীপের উপকূলে কেএমপি মুতিয়ারা সেন্টোসা–২ ফেরিটিতে আগুন লাগে। আগুনের বিষয়টি প্রথমে জাহাজের ক্যাপ্টেন কর্তৃপক্ষকে জানান। এখন পর্যন্ত ফেরিতে থাকা ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ-এর প্রচারিত ভিডিওতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরা অসংখ্য যাত্রী জীবনরক্ষাকারী নৌকায় আশ্রয় নিচ্ছেন। অন্য একটি ভিডিওতে ফেরির ওপর থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রীকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা গিয়েছে। পরে উদ্ধারকারীরা তাদের দিকে লাইফবয় ছুড়ে দেন এবং উদ্ধারকারী জাহাজে তোলা হয়।
বাসারনাস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ২৪ মিনিটে সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় ফেরিটিতে আগুন লাগার খবর পায়। শিপিং কোম্পানির তথ্য অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আগুনের সূত্রপাত হয়েছিল।
পরবর্তীতে সংস্থাটি জানায়, আগুনে ফেরিটির প্রায় পুরো অংশ পুড়ে গেছে। উদ্ধারকারী দলের পৌঁছানোর পূর্বে অনেক যাত্রী ফেরির ব্রিজ এবং সামনের অংশে অবস্থান করে সাহায্যের জন্য অপেক্ষা করেছেন। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনী, কোস্টগার্ড এবং উদ্ধাককারী দল যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল নেতা মাসুম মিয়া গুলিবৃদ্ধ হয়।এছাড়া গুরুত্বর আহত হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জন। ।গতকাল রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনাহাটা ফকির বাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকির বাড়ি এলাকার আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়ার সাথে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ ছিল। গতকাল রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিল মাসুম, মামুন ও জয়নালসহ আরো কয়েকজন। পরে পূর্ব শত্রুতার জেরে আওলাদ, মহসিন, সানি ও সবজু মিয়া দলবলসহ আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। এতে পেটে গুলিবৃদ্ধ হয়ে আহত হয় ছাত্রদল নেতা মাসুম। এসময় বাধা দিতে গিয়ে পতিপক্ষের এলোপাতাড়ি কুপে গুরুত্বর আহত হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ আরো ১০ জন। পরে আহতদের আত্মচিৎকারে আশে পাশের মানুষ ছুটে আসছে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুত্বর আহতদের উদ্ধার করে ঢাকা মেডেকিলে হাসপাতালে পাঠানো হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, আধিপত্য বিস্তার নিয়ে হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছেও বলে জানান ওসি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নরসিংদীতে কোটাবিরোধী আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে আহতের দুই বছর পার হলো ও এখনো সরকারিভাবে জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি মেলেনি এজাজ আহাম্মেদ নামের এক কলেজ শিক্ষার্থীর, জুলাই আহতদের গেজেটে তালিকাভুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসা ও মিলছে না তার,সেই কারণে মাথার ভিতর গুলি নিয়ে দিন কাটাতে হচ্ছে এই শিক্ষার্থীকে ২০২৪ এর কোঠা বিরোধী আন্দোলনে নরসিংদীর রাজপথ ছিল ছাত্র-জনতার দখলে এ জেলায় ১২ ই জুলাই ছাত্রলীগের হামলার পর ফুসে উঠে তৎকালীন ছাত্র জনতা, প্রতিবাদে কেঁপে উঠে পুরো জেলা দিন যত বাড়ে আন্দোলনের মাত্রা ও তত বাড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ১৮ই জুলাই ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর বেলা নাগর স্থানের দখল নিয়ে পুলিশের সাথে ব্যাপক আন্দোলন চালায় আন্দোলনকারীরা,এ সময় পুলিশের সাথে দফায় দফায় আন্দোলনে জড়ায় ছাত্র জনতা এ সময় হাজার হাজার আন্দোলনকারীর সামনের সারিতে ছিল পলাশের ডাঙ্গা ইউনিয়নের বীরিন্দা গ্রামের রেজাউল হকের ছেলে।নরসিংদী বিজ্ঞান কলেজের ছাত্র ইজাজ আহমেদ, এ সময় পুলিশের ছুড়াগুলিতে গুলিবিদ্ধ হয় এজাজ এ সময় পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে চিকিৎসার জন্য তাকে নরসিংদী জেলা হাসপাতাল ছেড়ে নিজের বাড়িতে আশ্রয় নিতে হয়, এজাজ আহমেদ দাবী করেন তার মাথায় চারটি গুলি লেগেছিল অস্ত্রোপাচার এ দুটি বার করতে পারলেও অন্য দুটি গুলি এখনো মাথাতেই রয়ে গেছে ওই ভুক্ত বুগি দাবি করেন মাথায় দুটি গুলি নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছি বিভিন্ন হাসপাতাল ঘুরে গেজেটে নাম না থাকায় সঠিক চিকিৎসা ও মিলছে না তার তালিকায় নাম উঠাতে বিভিন্নভাবে এই দুই বছরে বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সে তবে বর্তমানে পলাশ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইশতিয়াক আহমেদ এর সাথে যোগাযোগ করলে
তিনি তাহার সকল কাগজপত্র জমা রেখে যাচাই-বাছাই শেষে গেজেটে তাহার নাম অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন গেজেটে অন্তর্ভুক্ত ও সঠিক চিকিৎসার দাবি জানান ভুক্ত বুগির পরিবার ও এলাকাবাসী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ জানিয়ে বলেছেন, বর্তমান সরকার মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে।
তিনি রবিবার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত 'জান দিব, জুলাই দেব না' শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেছেন।
জামায়াত আমির বলেন, বিএনপি পুরোনো নির্যাতনের স্মৃতি ভুলে গিয়ে অতীতের ফ্যাসিস্টদের মতো আচরণে পরিচিতি লাভ করেছে।
তিনি আরও বলেন, যদি জনগণের অভিপ্রায়কে অপমান ও অগ্রাহ্য করা হয়, তবে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে।
সভায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, রাষ্ট্রপতির পদ কোনো দলীয় পরিচয়ের অধিকারী হওয়া উচিত নয়। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা চালুর দাবি জানান।
আলোচনায় বক্তাগণ অভিযোগ করে বলেন, সরকার পুরোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখছে। তাদের দাবি, জনগণের প্রত্যাশা উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। বক্তাগণ হুঁশিয়ারি দেন, জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে কঠোর রাজনৈতিক জবাব দেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ