০৩:১৯ পি.এম
ভিয়েতনামে বিধির বিরুদ্ধে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য হ্যানয়ের বাংলাদেশ দূতাবাস একটি বিশেষ সতর্কবার্তা দিয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) দূতাবাসপ্রধান শাবাব বিন আহমেদ এই বার্তা দেন একটি নোটিশের মাধ্যমে।
নোটিশে উল্লেখ করা হয়, যারা অনিয়মিতভাবে অবস্থান করছেন, তাদেরকে নিকটস্থ পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে সরাসরি উপস্থিত হয়ে রিপোর্ট করতে হবে। এই ক্ষেত্রে ভিয়েতনাম সরকারের ইমিগ্রেশন কর্তৃপক্ষ একটি সরকারি চিঠির মাধ্যমে জরিমানার পরিমাণ উল্লেখ করে। ওই চিঠিতে উল্লেখ করা ব্যাংক অ্যাকাউন্টে জরিমানার অর্থ জমা দেওয়া হলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত এক্সিট পাস সংগ্রহ করে, নিজ পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে ফিরে যাওয়া সম্ভব হবে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
দূতাবাস সব ক্ষেত্রে সরাসরি পুলিশ স্টেশন অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করার পরামর্শ প্রদান করেছে। এছাড়া বাংলাদেশি বা ভিয়েতনামের কোনো তৃতীয় ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে এবং আ্থিক লেনদেন না করার ব্যাপারেও সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাসের বক্তব্যে বলা হয়েছে, সম্প্রতি কিছু অসাধু বাংলাদেশি ব্যক্তি, যারা দেশে ফেরত পাঠানোর আশ্বাস দেয় এবং দূতাবাসের নাম ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে, তা লক্ষ্য করা গেছে। বিশেষ করে পাসপোর্ট না থাকলে শুধুমাত্র প্রয়োজনীয় ট্রাভেল পারমিট (সরকারি ফি ১০ মার্কিন ডলার, যা আর্থিক অবস্থা বিবেচনায় প্রায়শই মওকুফ করা হয়) ইস্যু করা হয়। এই বিষয়ে দূতাবাসের অন্য কোনো ধরনের যুক্তরাষ্ট্র নেই। প্রয়োজনীয় জরিমানার অর্থ সরাসরি ভিয়েতনাম সরকারের কোষাগারে জমা দিতে হবে।
যেকোনো প্রতারণার তথ্য উপযুক্ত প্রমাণসহ দূতাবাসের ই-মেইল (mission.hanoi@mofa.gov.bd) ঠিকানায় পাঠানোর জন্য দূতাবাস অনুরোধ জানিয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন