প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের ক্ষমতাসীন দলের অন্যতম আলোচিত মুখ শেহজাদ পুনাওয়ালা পদত্যাগ করেছেন। তিনি এই পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুনাওয়ালা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও নিজের বায়ো পরিবর্তন করেছেন। বায়ো থেকে ‘বিজেপির জাতীয় মুখপাত্র’ কথাটি তিনি সরিয়ে ফেলেছেন। কিন্তু এখন তিনি ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী’ কথাটি রেখেছেন। হালনাগাদ করা বায়োতে তিনি লিখেছেন, ধর্ম: ইসলাম, সংস্কৃতি: হিন্দু, আদর্শ: ভারতীয়, লেখক: জিএসটি কি যাত্রা; প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আজীবন অনুসারী।
পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা কংগ্রেসের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ২০১৭ সালে আলোচনায় আসেন। সে সময় তিনি প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেন। তার অভিযোগ ছিল, রাহুল গান্ধীকে দলের সভাপতি পদে উন্নীত করার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছে।
কংগ্রেস ত্যাগের পর তিনি বিজেপিতে যুক্ত হন এবং দলটির ‘জাতীয় মুখপাত্র’ হিসেবে দায়িত্ব নেন। সম্প্রতি, শেহজাদ পুনাওয়ালা একটি টিভি চ্যানেলে দেয়া নিজের পুরোনো সাক্ষাৎকারের একটি ক্লিপ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, সক্রিয় রাজনীতি থেকে সরে যাওয়ার সময় হয়েছে।
শেহজাদ পুনাওয়ালা ভারতের সুপরিচিত রাজনৈতিক ভাষ্যকার তাহসিন পুনাওলাদের ছোট ভাই। কংগ্রেস থেকে বের হয়ে টেলিভিশন বিতর্কে তিনি দল ও এর নেতৃত্বের বিরুদ্ধে সমালোচনা শুরু করার পর দুই ভাইয়ের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে।
তাহসিন পুনাওয়ালা কংগ্রেস-সমর্থক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে নিয়মিত টেলিভিশন বিতর্কে অংশ নেন। আদর্শগতভাবে এখন দুই ভাই বিপরীত মেরুতে অবস্থান করলেও, তারা প্রায়শঃ সংবাদ চ্যানেলের সরাসরি বিতর্কে মুখোমুখি হন। সেখানে তারা একে অপরের বিরুদ্ধে উত্তেজক বাক্যবিনিময়, রাজনৈতিক কটাক্ষ ও বিদ্রূপাত্মক মন্তব্য করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন