ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে

যুক্তরাষ্ট্রের প্রশাসন রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে আসায়, তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) এশিয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।

এর আগে, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছিল। গত শুক্রবার লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম গত ১৯ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তবে শুক্রবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াসংশ্লিষ্ট কয়েকটি নতুন নিষেধাজ্ঞার কার্যকর পরিকল্পনা স্থগিত করেছেন। নির্ধারিত সময়সীমার আগেই নেওয়া এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এবং দেশটির জ্বালানি তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ কার্যকর করার পরিকল্পনা থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন।

রাশিয়ার জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকটের উদ্বেগ সৃষ্টি করেছিল। বাজারসংশ্লিষ্টদের ধারণা ছিল, নতুন বিধিনিষেধ কার্যকর হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমে যেতে পারে। এই আশঙ্কায় গত কয়েক দিনে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।

কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় সেই উদ্বেগ কিছুটা কমেছে। ফলে সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা প্রশমিত হওয়ার প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন দেখা দিয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন।

তিনি সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, "আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।" তিনি আরও বলেন, "ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।"

তিনি আরো জানান, "এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ। পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে।"

শেষে তিনি উল্লেখ করেন, "দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) নবনির্মিত অ্যাকাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের পর তিনি এ মন্তব্য করেন।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঝিনাইদহ কর্তৃক বাস্তবায়িত এই বহুতল ভবনটিতে আধুনিক ক্লাসরুম, কনফারেন্স রুম, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, "একটি উন্নত জাতি গঠনে যোগ্য ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই।" এই আধুনিক সুবিধাসংবলিত ভবনটি শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, "এখান থেকে প্রশিক্ষণ নিয়ে শিক্ষকরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবেন।"

পরে, স্থানীয় রাজনীতি, সার বণ্টন ও সার্বিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মন্ত্রী। বিরোধী দলের সমালোচনা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "বিরোধী দলের কাজই হচ্ছে সবকিছুর বিরোধিতা করা। সরকার যাই করতে যাক না কেন, বিরোধিতা করাই তাদের প্রধান কাজ।"

সার বিতরণ ও ডিলার নিয়োগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তারা তাদের ন্যায্য পাওনা পাবেন। নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়াটি আইনি নিয়ম মেনে পরিচালিত হচ্ছে এবং তিনি জানান, "অত্যন্ত স্বচ্ছতার সাথে পুরো কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।"

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচনে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, "আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেইভাবেই তারা অংশ নিতে পারবেন।" সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী এবং তিনি দেশবাসীকে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, "কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।"

অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং আধুনিক সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। অন্যান্যের মধ্যে ঝিনাইদহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এলজিইডির ঊর্ধ্বতন প্রকৌশলী, পিটিআই-এর শিক্ষক-কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আইনমন্ত্রী ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ সাগর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


রাশিয়ার জন্য যুদ্ধে নেমে প্রাণ দিলেন বাংলাদেশি তরুণ সাগর

রাশিয়ার সেনাবাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে মো. সাগর (২৪) নামের এক বাংলাদেশি তরুণের মৃত্যু ঘটেছে। চলতি বছরের মে মাসে ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না।

গত শনিবার (১৭ অক্টোবর) সাগরের মৃত্যুর খবর তার এক সহকর্মীর মাধ্যমে পরিবার জানতে পারে। নিহত সাগর কুমিল্লার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার কবির হোসেনের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) সাগরের বাবা কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাগর ছিল তার ৫ সন্তানের মধ্যে সবার ছোট। চান্দিনার একটি রড-সিমেন্ট দোকানে ভ্যানে করে মালামাল আনা-নেওয়ার কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। সাগর ২০২৫ সালের মাঝামাঝি রাশিয়া যাওয়ার পরিকল্পনা করেন। প্রায় ৬ লাখ টাকা খরচ করে রাশিয়ায় গিয়ে একটি বেকারিতে চাকরি নেন। পরে সেখানে এক দালালের খপ্পরে পড়ে যান সাগর, যে তাকে ৩০ লাখ টাকার প্রলোভন দেখিয়ে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বলেন।

কবির হোসেন বলেন, "সাগর যখন আমাকে এসব বলল, আমি তাকে নিষেধ করেছিলাম। কিন্তু সে আমার কথা শোনেনি। রাশিয়ার হয়ে যুদ্ধে জড়ায় সে।" চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। গত শনিবার তার এক সহকর্মী ফোন করে জানায় সাগর মারা গেছে।

এই কথা বলার পর সাগরের বাবা ডুকরে কেঁদে ওঠেন। পরে তিনি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সাগর ঠিক কবে মারা গেছেন এবং তার মরদেহ দেশে আনা হবে কি না—এসব বিষয়ে জানতে চেয়ে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক বলেন, "সাংবাদিকদের মাধ্যমে খবরটি শুনেছি। আমি খোঁজ নিয়ে পরিবারটির সঙ্গে কথা বলব।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলের চাওয়ার বিরুদ্ধে পদত্যাগ করছেন ইশরাক, মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


দলের চাওয়ার বিরুদ্ধে পদত্যাগ করছেন ইশরাক, মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং বিশেষ কারণে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

তিনি উল্লেখ করেন, তার পদত্যাগের সিদ্ধান্তটি দলের ইচ্ছার বিরুদ্ধে নেওয়া হচ্ছে এবং দল চায়নি যে তিনি পদত্যাগ করবেন। পদত্যাগের পর তিনি মাদকের বিরুদ্ধে আরও আগ্রাসীভাবে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে যাওয়ার পথে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন ইশরাক হোসেন।

তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে অভিযানটা করতে গিয়েই আজকের এই পরিস্থিতি। যেখানে আমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হচ্ছে। দল চায়নি, দলের ইচ্ছার বিরুদ্ধে সেটা আমি বক্তব্যে বলবো।’

মাদকের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরে ইশরাক আরও বলেন, ‘এখনতো আমি আরও এগ্রেসিভলি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। যুদ্ধ করবো আমি।’

ইশরাকের বক্তব্যে মাদকের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে তার পদত্যাগের পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়টি উঠে এসেছে। তিনি আরও জানান, এ সিদ্ধান্ত তার দলের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে পদত্যাগের পেছনে বিশেষ কারণ কী এবং এ বিষয়ে দলের সঙ্গে তার কী ধরনের মতপার্থক্য তৈরি হয়েছে, তা তিনি পরবর্তী বক্তব্যে বিস্তারিত জানাবেন বলে ইঙ্গিত করেছেন।

এদিকে, ইশরাকের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

ইশরাকের বক্তব্য অনুযায়ী, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তার অবস্থানে কোনো পরিবর্তন আসছে না বরং এ বিষয়ে আরও কঠোর ও আগ্রাসী ভূমিকা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%