ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার


৩২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানের সময় একটি অটোরিকশাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কসবা থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এসআই মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে শাহপুর দক্ষিণ-পূর্বপাড়া কবরস্থানের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে এবং অভিযান চলাকালে ইসমাইল (৩২), মো. ইকবাল (২৭) এবং মো. মাহফুজ মিয়া (২৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এরপর, একই দিন ভোর ৫টা ১৫ মিনিটে এসআই মো. নিজাম উদ্দিনের নির্দেশনায় বায়েক ইউনিয়নের বায়েক চৌমুহনী এলাকায় অভিযান শুরু করা হয়। সেখানে জামাল মিয়া (৪২) নামে একজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারপর জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, এই পৃথক দুটি ঘটনায় উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৩২ কেজি। গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ এম


স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে

ইউরোপজুড়ে ছড়ানো দাবানলের জেরে তীব্র তাপপ্রবাহের ফলে গতকাল শুক্রবার ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। অন্যদিকে, আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স। বহু এলাকায় আগুনের শক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

ধোঁয়া ও আগুনের শিখা ঘরবাড়ির কাছাকাছি চলে আসার কারণে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমের অন্যতম ব্যস্ত স্থান ক্যাপ ফেরে উপদ্বীপ সম্পূর্ণ খালি করার নির্দেশ দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানিয়েছেন, এই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের অনেকের জন্য নৌকায় করে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ক্যাপ ফেরের উত্তরাঞ্চলের সামোসে শুরু হওয়া দাবানলটি এ মৌসুমে ফ্রান্সের সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এটি উপদ্বীপ থেকে বের হওয়ার একমাত্র সড়কটিকে বিচ্ছিন্ন করার উপক্রম করেছে।

লরেন্ট নুনিয়েজ বলেন, আগুন ইতিমধ্যে ১০ হাজার হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে এবং ৮০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৫০টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানিয়েছেন, রাজধানী মাদ্রিদের পশ্চিমে অবস্থিত পার্বত্য শহরের ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপককর্মীরা চেষ্টা করছেন যেন ওই অঞ্চলের তিনটি আগুন এবং প্রতিবেশী আভিলা প্রদেশের আগুন একসঙ্গে মিশে না যায়।

রাজধানীর অনেক বাসিন্দার দ্বিতীয় বাড়ি হওয়ায় এ অঞ্চলটি বেশ ঘনবসতিপূর্ণ। এ বিষয়টি জাতীয় জরুরি অবস্থা জারির সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান মারলাস্কা। তিনি আরও যোগ করেন, সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো পরিস্থিতি মোকাবিলায় সমন্বয় সহজ করা। দাবানলের তীব্রতা এবং উত্তপ্ত ও বাতাসপূর্ণ আবহাওয়াই মূলত এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

স্পেনে দাবানলের কারণে এমন উচ্চমাত্রার জরুরি সতর্কতা জারির ঘটনা এটাই প্রথম। এর আগে গত বছর দেশব্যাপী বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের সময় সর্বশেষ এ মাত্রার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইইউর কাছে সহায়তা চেয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি প্রতিনিধিদলের বৈঠক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


বিএনপি প্রতিনিধিদলের বৈঠক ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সঙ্গে

শুক্রবার (২৪ জুলাই) ক্ষমতাসীন বিএনপির একটি প্রতিনিধিদল ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের (ডিআই) সঙ্গে বৈঠক করেছে। সংস্থাটি বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা দিয়ে আসছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, বৈঠকে দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার লক্ষ্যে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

একই সঙ্গে এ বিষয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

প্রতিনিধিদলে আরও ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বৈঠকে অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রধান আমিনুল এহসান, সিনিয়র পরিচালক লিপিকা বিশ্বাস এবং সিনিয়র ম্যানেজার মো. রাবিউল ইসলাম।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কারিগরি সহায়তা প্রদান করছে।

সংস্থাটি আন্তর্জাতিক উন্নয়নের চারটি মূল ক্ষেত্র-রাজনীতি, সুশাসন, শান্তি ও সহনশীলতা এবং শিক্ষণ বিষয়ে কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের ভিত্তিপ্রস্তর সোমবার হবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১৯ এম


চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল স্থাপনের ভিত্তিপ্রস্তর সোমবার হবে

চট্টগ্রামের আনোয়ারায় সোমবার, ২৭ জুলাই, চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে নেওয়া দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বাংলাদেশ সিইআইজেড কোম্পানি লিমিটেডের (বিসিসিএল) চেয়ারম্যান স্বাগত বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে সিইআইজেড প্রকল্পের ওপর একটি অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদর্শন করা হবে। এছাড়াও, অনুষ্ঠানে চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) প্রেসিডেন্ট, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে একটি সাব-লিজ চুক্তি সই হবে। পরে সিইআইজেডের স্লোগান উন্মোচন, ওয়ান-স্টপ সার্ভিসের উদ্বোধন, প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই অর্থনৈতিক অঞ্চলের সহায়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

বেজার বাস্তবায়নে এ প্রকল্পের আওতায় জেটি সংযোগ সড়ক, অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্ক, পানি সংরক্ষণাগার, গ্যাস সঞ্চালন সুবিধা, কেন্দ্রীয় বর্জ্য তরল শোধনাগার (সিইটিপি), বহুমুখী জেটি, কঠিন বর্জ্য সংগ্রহ কেন্দ্র, সীমানা প্রাচীর এবং বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে।

২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ অবকাঠামো প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা।

এর মধ্যে ২ হাজার ৪৬৭ কোটি টাকা বৈদেশিক ঋণ থেকে এবং ১ হাজার ৭২২ কোটি টাকা সরকার বহন করবে।

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের প্রেফারেনশিয়াল বায়ার্স ক্রেডিট (পিবিসি) সুবিধার আওতায় বৈদেশিক অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে সরকার-টু-সরকার (জি-টু-জি) উদ্যোগের আওতায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে আনোয়ারায় প্রায় ৭৮৩ একর জমিতে সিইআইজেড গড়ে তোলা হচ্ছে।

অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে অন্তত ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট হবে, এক লাখের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানিমুখী শিল্পের বিকাশ ঘটবে এবং চট্টগ্রাম আধুনিক শিল্প ও লজিস্টিকস হাবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী কৌশলগত অবস্থানের কারণে সিইআইজেড বাংলাদেশের শিল্প প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বাংলাদেশ-চীন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:২৯ এম


দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তা

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে নতুন নিয়োগপ্রাপ্ত দুই কর্মকর্তার বিষয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে তারা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করতে আগ্রহী। শুক্রবার (২৪ জুলাই) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, ভারতে বাংলাদেশের হাইকমিশনে দুজন প্রেস অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অতীতে ভারতবিরোধী ও বিতর্কিত পোস্ট দেয়া হয়েছিল। এ প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া কি? জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা দেখেছি যে নতুন অফিসার নিয়োগ করা হয়েছে। আমাদের বিষয়টি জানানো হয়েছে এবং আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে এখানকার হাইকমিশনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ সংবাদ সম্মেলনে ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আসন্ন ঢাকা সফর সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল জানান, এ নিয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাংবাদিক ইতালির ঐ অফিসারের বিষয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল বলেন, বিষয়টি নিয়ে পরে আলোচনা করবেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%