ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বিনের’ মাধ্যমে সোনা দ্বিগুণের লোভ, ১৭ নারী প্রতারিত; ভোলায় চক্রের সদস্য গ্রেপ্তার


জ্বিনের’ মাধ্যমে সোনা দ্বিগুণের লোভ, ১৭ নারী প্রতারিত; ভোলায় চক্রের সদস্য গ্রেপ্তার

ভোলার দুলারহাটে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণালংকার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে কিছু স্বর্ণালংকার ও নগদ ৫২ হাজার টাকাসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা পুলিশ, ভোলার গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নুরাবাদের রুমা (৩০), মুক্তা (২৬), মজিবনগরের স্বপন ফরাজী (৫০) এবং আলামিন (২৬)।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জেলা পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে এই প্রতারণার ঘটনা ঘটে। প্রতারক চক্রটি স্থানীয় ১৭ জন নারীকে ‘জ্বিন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার কথা বলে প্রলোভন দেয়। তাদের কথায় বিশ্বাস করে ভুক্তভোগীরা বিভিন্ন ওজনের মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা, প্রতারকদের হাতে তুলে দেন। পরে স্বর্ণ নিয়ে চক্রের সদস্যরা আত্মগোপন করে।

পুলিশ জানায়, গত ২৭ জুলাই বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পেরে চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে পেনাল কোডের ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার জানিয়েছে, মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগের একটি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সের জন্য চারটি ক্যাটাগরির মাধ্যমে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৪ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী এবং পদের নাম অফিসার ক্যাডেট।

নিয়োগের বিভাগগুলো হলো:

১. সিগন্যালস কোর (পুরুষ)

২. ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইএমই) কোর (পুরুষ)

৩. আর্মি এডুকেশন কোর (এইসি) (অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্কের পুরুষ এবং মেডিক্যাল ফিজিসিস্ট-পুরুষ/মহিলা)

৪. রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) (পুরুষ)

প্রার্থীদের জন্য শারীরিক মান এবং শিক্ষাগত যোগ্যতা নিয়োজিত করা হয়েছে।

বৈবাহিক অবস্থা সম্পর্কিত নিয়মাবলী নিম্নোক্ত:

পুরুষ: অবিবাহিত থাকতে হবে। তবে, ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের ওপরে হবে, তারা বিবাহিত পুরুষ হিসেবে আবেদন করতে পারবেন।

মহিলা: অবিবাহিতা বা বিবাহিতা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনভাতা: এই পদে সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী প্রদান করা হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে অনূর্ধ্ব ২৮ বছর হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

অযোগ্যতার ক্ষেত্রগুলো হলো:

১. সেনা, নৌ, বিমানবাহিনী অথবা যেকোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় পদত্যাগ করলেই আবেদন অযোগ্য হয়ে যাবে।

২. আইএসএসবি (ISSB) কর্তৃক ২ বার স্ক্রিন্ড আউট অথবা প্রত্যাখ্যাত হলে আবেদন করা যাবে না। (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাত হলেও আবেদন করা যাবে) তবে ৫ বছর পূর্বে ২ বার স্ক্রিন্ড আউট / প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৩. যেকোনো ফৌজদারি অপরাধের কারণে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন গ্রহণ করা হবে না।

৪. দ্বৈত নাগরিকত্ব বা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে আবেদন করা যাবে না।

আবেদন ফি হচ্ছে ৫০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে https://join.army.mil.bd/ গিয়ে হোমপেজের ওপর ডান পাশে 'Apply Now' ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে হবে।

আবেদনের সম্ভাব্য সময়সীমা হলো: আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার গাবতলীতে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


বগুড়ার গাবতলীতে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফিয়ে পড়লেন যাত্রীরা

বগুড়ার গাবতলীতে একই লাইনে দুটি ট্রেন এসে পড়ায় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় লাফ দিয়ে অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে এটি ঘটে।

এ বিষয়ে জানা গেছে, কলেজ ট্রেন স্টেশনে প্রবেশের সময় একটি বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনও একই লাইনে চলে আসে। যাত্রীদের মধ্যে যখন দুটি ট্রেনকে মুখোমুখি অবস্থায় দেখতে পায়, তখন চরম আতঙ্ক সৃষ্টি হয়। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এই ঘটনায় অন্তত চারজন যাত্রী আহত হন। তবে, চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, কলেজ ট্রেনকে সিগন্যাল এবং লাইন ক্লিয়ার না দেওয়ার আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করেছিল, যা এই পরিস্থিতির সৃষ্টি করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


শিল্পখাতে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পখাতে গ্যাসের সংকট সমাধানে উদ্যোগ নিতে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষ করে তিনি এ বিষয়টি জানিয়েছেন।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এ সময় বলেছেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহের অনুভূতি প্রকাশ করছেন।

এছাড়া, পুরোপুরি বন্ধ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বিষয়ে কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী উল্লেখ করে বিটিএম সভাপতি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতির বিষয়ে বুঝার চেষ্টা করছেন। তিনি জানান, বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গত ১৭ বছর আগে পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূরুঙ্গামারীতে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে কঠোর প্রশাসন, অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

১২:৫৯ পি.এম


ভূরুঙ্গামারীতে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে কঠোর প্রশাসন, অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে দুধকুমার নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে, থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম এর নেতৃত্বে উক্ত অভিযানে ৫৮টি (১ হাজার ৭৪০ মিটার) অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা।

অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধার করা ৫৮টি অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানান , অবৈধ চায়না জাল নির্বিচারে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নিধন করে, যা নদীর প্রাকৃতিক ভারসাম্য ও মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%