ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তর্বর্তী সরকার জুলাই আহত-শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করেছে: প্রতিমন্ত্রী ইশরাক


অন্তর্বর্তী সরকার জুলাই আহত-শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই আহত ও শহীদদের তালিকা তৈরিতে বৈষম্য করা হয়েছে। তিনি জানান, ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের গেজেটভুক্ত করা হয়নি। এছাড়াও, ক্যাটাগরি বন্টনেও বৈষম্য করা হয়েছে।

জাগ্রত জুলাই ফোরাম আয়োজিত আলোচনা সভায় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

আইন অনুযায়ী জুলাই অভ্যুত্থানে আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিতে সরকার বাধ্য বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি এ সময় জানান, জুলাই আহতদের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করতে হাসপাতাল ও চিকিৎসা সংশ্লিষ্টদের তাগাদ দিচ্ছে সরকার।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তিনি আরও বলেন, সরকার এখন পর্যন্ত জুলাই আহত ও শহীদদের জন্য ১ হাজার ৬ কোটি টাকা ব্যয় করেছে। আমলাতান্ত্রিক জটিলতা উপেক্ষা করে জুলাই শহীদদের প্রাপ্য সুবিধা বাস্তবায়নে কাজ চলমান রয়েছে।

ইশরাক হোসেন মধ্য দিয়ে কিছু মানুষ অশালীন ভাষায় প্রতিবাদ প্রকাশের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন। তিনি প্রশ্ন করেন, “তবে কি এমন অশালীন ভাষাই নতুন বাংলাদেশের প্রত্যাশা ছিল?” এই অশালীন ভাষাগুলো কিশোর-তরুণদের মাঝে পাচ্ছে। তিনি সতর্ক করেছেন যে, এমন অপসংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না। গালাগালিকে সহজিকরণের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।

আলোচনা সভায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরও উপস্থিত ছিলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানকে হাইজ্যাক করেছে এবং রাজনৈতিক সক্রিয়তা না থাকলেও অনেক অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রাধীন গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে নিয়োগ দিয়ে ড. ইউনূস বিপ্লবকে বিভাজিত করেছেন।

নুর অভিযোগ করেন, রাজনৈতিক অনভিজ্ঞ ব্যক্তিরা তাদের অশ্লীল ও অশ্রাব্য ভাষাকে সহজিকরণ করছে এবং তারা এখন রাজনৈতিক বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ আ গুন নেভাতে গিয়ে গ্রিসে দাবানল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:২১ পি.এম


দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ আ গুন নেভাতে গিয়ে গ্রিসে দাবানল

গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে দুটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় চারজন ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) এথেন্সের পশ্চিমে সাথা এলাকায় আগুন নেভানোর সময় দুটি বেল হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে গ্রিসের ফায়ার সার্ভিস।

এদিকে করিন্থ উপসাগরের তীরবর্তী পোর্তো জেরমেনো এলাকাতেও আরেকটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। আগুন পাহাড় পেরিয়ে একটি সামরিক ফায়ারিং রেঞ্জে পৌঁছালে সেখানে অবিস্ফোরিত গোলাবারুদ সক্রিয় হয়ে ওঠার আশঙ্কা দেখা দেয়।

বর্তমানে প্রায় ৫০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ফ্রান্স ও রোমানিয়া থেকেও অতিরিক্ত সহায়তা পৌঁছেছে।

অল্প বৃষ্টিপাত ও তীব্র তাপপ্রবাহের কারণে চলতি গ্রীষ্মে ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে।

গ্রিসে কয়েকদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও আবার নতুন করে বিভিন্ন স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাস কিছুটা কমে এলেও আগুন ভেনিজা গ্রামে পৌঁছে গেছে। মেগারা উপকূলীয় শহরে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণপণ চেষ্টা চালানো হচ্ছে।

দেশটির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০ হাজার হেক্টরেরও বেশি জমি পুড়ে গেছে।

আগিওস কনস্তানতিনোস গ্রামের বাসিন্দা ৬১ বছর বয়সী তাসোস জেমবেলিকোস বলেন, "গত রাত থেকেই আগুন জ্বলছে। সব জায়গায় দমকল পৌঁছানো সম্ভব নয়। তাই আমরা স্থানীয় বাসিন্দারাই নিজের সাধ্যমতো আগুন নেভানোর চেষ্টা করছি।"

এদিকে কেফালোনিয়া দ্বীপে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর অভিযোগে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সের জিরন্দ ও ভার অঞ্চলের দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও বিচ্ছিন্নভাবে আগুন জ্বলছে। স্পেনের মধ্যাঞ্চলেও গত সপ্তাহে কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে গেলেও অধিকাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু স্থানে আবারও আগুন জ্বলে উঠছে।

স্পেনের কাসেরেস প্রদেশে সরিয়ে নেওয়া প্রায় ৮০০ বাসিন্দাকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় তাদের ঘরের মধ্যেই থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দাবানলের পাশাপাশি ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ নতুন সংকট তৈরি করেছে। হাঙ্গেরিতে দানিউব নদীর পানি রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় চার দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার সতর্ক করে জানিয়েছেন, দানিউবের পানি কমে যাওয়া, পারমাণবিক কেন্দ্র বন্ধ থাকা এবং শতাধিক শহর ও গ্রামে পানি ব্যবহারে বিধিনিষেধ জারির কারণে দেশটি অত্যন্ত সংকটপূর্ণ সময় পার করছে।

এদিকে সার্বিয়াতেও খরার কারণে দানিউব নদীর পানির স্তর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ফলে দেশটির জলবিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হানদানোভিচ জানান, দেশটির সবচেয়ে বড় দুটি জলবিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তাদের উৎপাদন সক্ষমতার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে। গত পাঁচ থেকে ছয় সপ্তাহ ধরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় দানিউব নদীর পানির স্তর ক্রমাগত কমে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


গাইবান্ধায় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ২ আগস্ট, ২০২৬ : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। আজ রোববার তিনি পরিদর্শনে গেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে এক সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু পরে অভিযোগকারী রোগীকে টিকা কেনার টাকা ফেরত দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেন মন্ত্রী। পরিদর্শনকালে কুকুরের কামড়ে আহত শামসুন্নাহার নামে এক রোগী স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন যে, হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও দায়িত্বরত স্বাস্থ্যকর্মী (সেকমো) তাকে বাইরে থেকে কুকুরের কামড়ের ভ্যাকসিন কিনতে বলেন। এরপর তিনি এক হাজার ৩০ টাকা দিয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে নিতে বাধ্য হন। এ অভিযোগ শুনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইটএফপিও) ডা. মাসুদুর রহমান আকন্দকে ফোন করে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য করার জন্য সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, স্টোর ও রান্নাঘর পরিদর্শনের পাশাপাশি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পরীক্ষা করেন। এরপর তিনি একটি বেসরকারি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারও পরিদর্শন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওজনে কম দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৯ পি.এম


ওজনে কম দেওয়ার অভিযোগে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশে বিখ্যাত বিস্কুট কোম্পানি নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ওজনে কম দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, মোড়কে যে ওজন উল্লেখ করা ছিল, তার তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত করা হচ্ছিল এবং একই পণ্যের মোড়কে বিভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা হচ্ছিল।

রবিবার (দুই আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা কার্যকর করে।

বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম হয়ে গেছে। এ ছাড়াও, একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন এবং বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করাসহ প্রচলিত আইনের লঙ্ঘন ঘটাচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার জন্য নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের যদি পুনরাবৃত্তি ঘটে, তাহলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ জামিনের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ জামিনের খবর জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ

সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে জামিনের খবর পেয়েছেন বলে রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান।

তিনি বলেন, ‘দুবাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং জামিনের সার্টিফায়েড কপি সংগ্রহের চেষ্টা চলছে। বাংলাদেশ সরকার দুবাইতে জামিনের আদেশ বাতিলের জন্য একটি ল ফার্ম নিয়োগ করেছে।’

রবিবার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার সাহায্যে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সক্ষম হব। বাংলাদেশ থেকে নিয়োগ করা ল ফার্ম এই বিষয়ে কাজ করছে।’

সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%