০৪:৪৯ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে হাসিনার আমলে গণতন্ত্রের এক ইঞ্চিও অবশিষ্ট ছিল না।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'আইডিয়া ফেস্ট' এর চূড়ান্ত পর্বে তিনি এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, "যখন কথা বলা অত্যন্ত কঠিন ছিল তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে কাজ করেছে, সেটি অভূতপূর্ব।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রিজভী আরও বলেন, "অনেক স্বৈরাচার আমলেও বিশ্ববিদ্যালয়ে ন্যূনতম কথা বলার সুযোগ ছিল। কিন্তু হাসিনার আমলে ইঞ্চি খানেকও গণতন্ত্র অবশিষ্ট ছিল না।"
তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পনার কথা বলেছেন। তরুণদের প্রশ্ন করার পরিসর তৈরি হলেই সেই পরিকল্পনার উপাদান পাওয়া যাবে। তরুণদের যুক্ত করতে পারলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের তরুণদের নিয়ে নেয়া উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, "তরুণদের উদ্বুদ্ধ করতে বহুমাত্রিক কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। স্বৈরাচার আমলেও নান্য বাধা পেরিয়ে সংগঠনটি তরুণদের নিয়ে কাজ করে গিয়েছে।"
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন