ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘পাঁচ সেকেন্ডে সব শেষ’, মনিরের মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দিলেন রুমমেট


‘পাঁচ সেকেন্ডে সব শেষ’, মনিরের মর্মান্তিক মৃত্যুর বর্ণনা দিলেন রুমমেট

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) আইসিটি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরের মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন তার বন্ধু ও রুমমেট মো. রিহাম পারভেজ আকাশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ঘটে যায় বলেও তিনি জানান।

আকাশ জানান, সেদিন রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে মনির এবং ওই একই মেসে থাকা তার বন্ধুরা ফাহিম ও মিনহাজুল মেসে ফিরে আসেন। এর কিছুক্ষণ আগে বিদ্যুৎ চলে যায়। ফ্রেশ হওয়ার পর, মনির বারান্দায় গিয়ে আড্ডা দিতে ডাকেন তাকে। কিছু সময় পর ফাহিম ও মিনহাজুলও সেখানে যোগ দেন। চারজন স্বাভাবিকভাবেই গল্প করছিলেন এবং রাত ১১টা ২২ মিনিট পর্যন্ত তাদের আড্ডার একটি ভয়েস রেকর্ডও রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একপর্যায়ে মনির হঠাৎ চুপ হয়ে যান। অন্ধকার থাকায় প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেননি। দুই-তিন সেকেন্ড পর তারা বুঝতে পারেন, মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। আকাশের ভাষ্য অনুযায়ী, মনিরের ডান হাত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন লাইনে স্পর্শ করেছিল।

তিনি বলেন, আমরা দ্রুত তাকে বাঁচানোর চেষ্টা করি। মিনহাজুল স্ট্যাম্প (কাঠের টুকরা) আনতে রুমে যায়। এর মধ্যে, দেখি মনিরের হাত ও দেয়ালের সংস্পর্শস্থলে বিদ্যুতের স্পার্ক হচ্ছিল। এক-দুই সেকেন্ড পরই নীলাভ-সাদা রঙের তীব্র আলো ও বিস্ফোরণের মতো শব্দ হয়। সঙ্গে সঙ্গেই মনির নিচে পড়ে যায়। পুরো ঘটনাটি প্রায় পাঁচ সেকেন্ডের মধ্যে সংঘটিত হয়।

এরপর তারা দ্রুত নিচে নেমে মনিরকে খুঁজতে থাকেন। মোবাইলের ফ্ল্যাশলাইটের আলোতে তাকে পাশের পুকুরে সম্পূর্ণ ডুবে থাকতে দেখা যায়। সহপাঠীরা তাকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তখন তার কোনো সাড়া ছিল না। উদ্ধার করার সময় কান দিয়ে রক্ত বের হতে দেখা যায়। পরে অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় পাশের বাড়ির একটি অটোরিকশায় করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আকাশ আরও জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রথমে কোনো পালস পাননি। পরে ইসিজি পরীক্ষা শেষে চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিসিইউতে পুনরায় ইসিজি সম্পন্ন করেন এবং সেখানেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাতে টাঙ্গাইলের সন্তোষ এলাকায় ভাড়া বাসার তৃতীয় তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পুকুরে পড়ে গুরুতর আহত হন মনির। পরে চিকিৎসক তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দায়ীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ, বিএনপি নেতা হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


ব্রাজিলের খেলা নিয়ে বিরোধ, বিএনপি নেতা হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু অরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাব। সংস্থাটি জানায়, রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে এই লেদু হাসান। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৩৬টি মামলা রয়েছে।

এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে সালিশি বৈঠকের সময় রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের মধ্যে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশার বাদশা পরবর্তীতে মারা যান।

এ বিষয়ে বুধবার (২৯ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে র‌্যাব-২ এর অধিনায়ক নয়মুল হাসান জানান, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হলেন মনোয়ার হোসেন লেদু, যিনি লেদু হাসান নামেও পরিচিত। গত মঙ্গলবার রাতে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির এলাকায় আভিযান চালিয়ে লেদুকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, লেদু বিএনপি নেতা বাদশাকে হত্যার জন্য মূল আসামি পারভেজকে অস্ত্র সরবারাহ করে।

লেদু হাসান ঢাকা শহরের মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কাজ করে বলে জানায় র‌্যাব। তার বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, অপহরণ ও মাদকসহ ৩৬টি মামলা রয়েছে।

গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধ মীমাংসার লক্ষ্যে ১ জুলাই রাতে নবোদয় বাজারে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

ওই দিন রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালীন বিএনপির দুই নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে মো. আবুল বাসার বাদশার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালীন রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


পুলিশ ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিয়েছে

১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও হবিগঞ্জের উদ্দেশে রওনা হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা পূর্বঘোষিত কর্মসূচিতে। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়নে হবিগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে, শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় তাদের গাড়িবহরকে ট্রাক দিয়ে আটকে দেয় পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর হবিগঞ্জের পথে রওনা হয়। কিন্তু, সাড়ে ৪টার দিকে যখন গাড়িবহরটি শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পৌঁছায়, তখন একটি ট্রাক সড়কের ওপর আড়াআড়ি দাঁড় করিয়ে পুলিশ গাড়িবহরটি আটকে দেয়।

এনসিপির গাড়িবহরটিতে দলের আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য মাহমুদা মিতু রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এনসিপি নেতাদের বহরে মোট ১০টি মাইক্রোবাস রয়েছে। অন্যদিকে, চা-কন্যা এলাকায় শতাধিক পুলিশ মূল সড়কে অবস্থান নিয়ে যানবাহনগুলো আটকে রেখেছেন। এরপর এনসিপি নেতারা গাড়ি থেকে নেমে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তবে ১৪৪ ধারার মধ্যে পুলিশ এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে বাধা দেন। এনসিপি নেতারা পুলিশ বাধা তুলে নেয়ার দাবিও করছেন।

এনসিপির মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত মন্তব্য করেন, মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর একটি ব্রিজের ওপর ট্রাক দিয়ে আটকাতে পুলিশ বাধা প্রদান করে। সেখানে দলের নেতাকর্মীরা অবস্থান করছেন।

এর আগে, মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরে হামলা চালিয়েছে বলেও অভিযোগ এনেছে এনসিপি নেতারা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার মধ্যে বিএনপি ও এনসিপির মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা জানালেন, তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত এলাকায় পুলিশ উপস্থিত রয়েছেন এবং তারা সতর্কতা অবলম্বন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। সেই সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় দলে কয়েকজন নেতাকর্মী আহত হন। এ সময় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হামলার হাত থেকে বাঁচতে সোনালী ব্যাংকে গিয়ে আশ্রয় নেন, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। রাতে তারা মৌলভীবাজারে অবস্থান করেন। এই অবস্থায় বুধবার এনসিপি তাদের পূর্বঘোষিত মৌলভীবাজার জেলায় দুটি ‘জুলাই পদযাত্রা’ সাময়িক স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয়। অন্যদিকে জেলা ছাত্রদল ও বিএনপির পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে শহরে নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারাও জারি করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি, উত্তেজনা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


পুলিশের সঙ্গে হাসনাত-নাসীরুদ্দীনের ধাক্কাধাক্কি, উত্তেজনা সৃষ্টি

মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ এমন ঘটনা ঘটেছে। ১৪৪ ধারা জারির মধ্যে বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার শায়েস্তাগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় রাস্তা বন্ধ করে তাদের গাড়ি আটকে দেওয়া হয়।

এ সময় পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে।

পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে দেখা যায়।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৩টার কিছু পরে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু প্রমুখ।

শ্রীমঙ্গল শহর থেকে হবিগঞ্জে যাওয়ার সময় চা কন্যা ভাস্কর্য এলাকায় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর আটকে দেয়। এর ফলে সড়কের দুপাশে শতশত গাড়ি আটকা পড়ে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, "নিরাপত্তাজনিত কারণে তাদেরকে আটকে দেওয়া হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের মাইদুল ইসলাম অভি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের মাইদুল ইসলাম অভি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজনকে চাকরি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নগরভবনে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

চাকরিপ্রাপ্ত মাইদুল ইসলাম অভি বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রসঙ্গত, বিসিসি সূত্রে জানা গেছে, অভি সিটি করপোরেশনের কোন শাখায় দায়িত্ব পালন করবেন, তা এখনও নির্ধারণ করা হয়নি। যদিও, এটি নিশ্চিত হয়েছে যে তিনি সম্মানজনক জায়গায় দায়িত্ব পালন করবেন।

নিয়োগপত্র হস্তান্তরকালে বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ছোট একটি উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে, মেধা ও সুযোগ পেলে তাদেরও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

নিয়োগপত্র হাতে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি অভি। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব।

অভি আরও বলেন, এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের কাছে আমি চিরকৃতজ্ঞ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%