০৮:৩৭ পি.এম
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শুক্রবার বিকালে, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন।
তিনি উল্লেখ করেন যে, টানা বর্ষণ এবং বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনের নৌযোগাযোগ ব্যাহত হচ্ছে। এর ফলে দ্বীপের বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। তাদের মানবিক সহায়তা কার্যক্রম সপ্তাহব্যাপী চলমান থাকবে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় দুর্যোগ এবং সংকটের সময় মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন