০৩:৪৬ পি.এম
সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জামির উদ্দিন সরকারের ইন্তেকালের ক্ষেত্রে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ রোববার, মন্ত্রীর শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তিনি মৃতের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী এবং রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী আরও বলেন, ব্যারিস্টার জামির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। দেশের আইন অঙ্গন, জাতীয় সংসদ এবং সামগ্রিক রাজনীতিতে তাঁর অবদান তাঁকে ইতিহাসে অনন্য করে তুলেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্পিকার এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সংকটময় সময়ে তিনি নিষ্ঠা, সততা, প্রজ্ঞা এবং নিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরো উল্লেখ করেন, যে ব্যারিস্টার জামির উদ্দিন সরকার শুধু একজন সফল রাজনীতিবিদ ছিলেন না বরং তিনি ছিলেন একজন প্রাজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ এবং অনন্য ব্যক্তিত্ব। জাতীয় সংসদের অভিভাবক হিসেবে সংসদীয় কার্যপ্রণালী এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সুসংহত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দল-মত নির্বিশেষে তিনি সকলের কাছেই শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
পরিবেশমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যারিস্টার জামির উদ্দিন সরকারের অবদান এবং আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
মন্ত্রী মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার জন্য শক্তি ও ধৈর্য দানের জন্য দোয়া করেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন