ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিএসইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে শিল্প সচিব


বিএসইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে শিল্প সচিব

শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানের উপস্থিতিতে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) কর্মকর্তাদের জন্য একটি সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভাটি বুধবার (১ জুলাই) বিকেলে ঢাকার বিএসইসি ভবনে আয়োজন করা হয়।

সভায় শিল্প সচিব বিএসইসি’র আওতাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান কার্যক্রম, উৎপাদন ও ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর সংগ্রহ করেন। এ সময় তিনি অলাভজনক প্রতিষ্ঠানগুলোকে দ্রুত লাভজনক ধারায় ফিরিয়ে আনতে বাস্তবসম্মত প্রস্তাবনা প্রণয়ন ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

শিল্প সচিবের বক্তব্যে তিনি উল্লেখ করেন, সরকারী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিএসইসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করপোরেশনের সক্ষমতা বৃদ্ধি, শিল্পায়নের গতি ত্বরান্বিত করা এবং সরকারের উন্নয়ন ভিশন বাস্তবায়নে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দলগতভাবে কাজ করার জন্য তিনি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বিএসইসি চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম সভাপতি হিসেবে শিল্প সচিবকে স্বাগত জানিয়ে বলেন, করপোরেশনের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের নীতিগত দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সচিবের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে করপোরেশনের সার্বিক সক্ষমতা বৃদ্ধি এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএসইসি’র চেয়ারম্যান মুঃ আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব)। সভায় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন) এম. এ. কামাল বিল্লাহ, অতিরিক্ত সচিব (জাহাজ পুনঃপ্রক্রিয়া, বিরা, বেখা ও বিআইএম) মো. ফিরোজ উদ্দিন, বিএসইসি’র পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. ওসমান গনি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও পিআইএল-এর পর্ষদ সদস্য গোলাম মোহাম্মদ ভূঁইয়া, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব মো. মনজুরুল হাফিজ (বিপিএএ), পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্মসচিব বিশ্বাস রাসেল হোসেন, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ড. মো. বেলাল হোসেন, বিভাগীয় প্রধান এবং নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাগণ। এছাড়া বিএসইসি’র অধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে সভায় যুক্ত হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙল কঙ্গোর, কেইনের জোড়া গোলে এগোল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৫ এম


ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙল কঙ্গোর, কেইনের জোড়া গোলে এগোল ইংল্যান্ড

সমতায় ফেরার পর থেকেই আক্রমণের তীব্রতা বাড়াতে শুরু করে ইংল্যান্ড। সেই চাপের ফলাফল আসে ম্যাচের শেষ দিকে। সুযোগ বুঝে আবারও প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে সক্ষম হন কেইন। তার নিখুঁত ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে ইংলিশ সমর্থকেরা।

কেইনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কঙ্গো। ৭ম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার অ্যাসিস্টে দুর্দান্ত একটি গোল করেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিকে থেকে দারুণ এক ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। লিড নিয়েই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

দ্বিতীয়ার্ধে ইংলিশরা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। তবে ডেডলক ভাঙতে অপেক্ষা করতে হয় ৭৫ মিনিট পর্যন্ত। গর্ডনের বাড়ানো বলের সাহায্যে হেডের মাধ্যমে জালে জড়ান এ বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার।

নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৪ মিনিট আগে ফের গোল করে ইংল্যান্ডকে লিড এনে দেন হ্যারি। বক্সের সামান্য বাইরে গর্ডনের কাছ থেকে পাওয়া বলটিকে জোরাল শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন।

বাকি সময়ে সমতার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায় কঙ্গো। তবে ইংলিশ রক্ষণভাগ সেটি বেশ ভালোভাবেই সামলাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

আগামী শনিবার (৬ জুলাই) মেক্সিকো সিটি স্টেডিয়ামে শেষ ষোলোয়ের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি।

১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পিছিয়ে পড়ার পর এবারই প্রথম কোনো ম্যাচ জিতে মাঠ ছাড়ল ইংল্যান্ড। আর সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের নায়ক হয়ে ওঠেন অধিনায়ক হ্যারি কেইন। অন্যদিকে অসাধারণ লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিতে হলো ডিআর কঙ্গোকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্র অববাহিকার নদ-নদীর পানি এখন অনেকটাই স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ এম


ব্রহ্মপুত্র অববাহিকার নদ-নদীর পানি এখন অনেকটাই স্থিতিশীল

রংপুর, ১ জুলাই, ২০২৬ : টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের নদ-নদীগুলোতে পানির স্তর বাড়ার পর গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। আজ বিকেল ৩ টায় ব্রহ্মপুত্র অববাহিকায় বৃহত্তর রংপুর এলাকার পাঁচটি জেলার প্রধান নদ-নদীগুলোর পানির স্তর অনেকটা স্থিতিশীল দেখা গেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি) কর্মকর্তারা জানাচ্ছেন, গত ২৪ ঘণ্টায় কম বৃষ্টিপাত হওয়ায় উজানের পানির প্রবাহ কমে যাওয়ার কারণেই তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর বেশিরভাগ পয়েন্টে পানির স্তর কমেছে।

নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি এবং কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুর জেলার প্লাবনভূমি ও কিছু নিচু চর এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

এদিকে, গত কয়েক দিন ধরেই রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর তীরবর্তী কিছু স্থানে বিক্ষিপ্তভাবে নদীভাঙনের ঘটনা ঘটেছে।

ডব্লিউডিবি’র রংপুর সার্কেলের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার মো. আহসান হাবিব বাসসকে জানিয়েছেন, অববাহিকায় গত ২৪ ঘণ্টায় কম বৃষ্টিপাতের কারণে উজান থেকে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ দিন ব্রহ্মপুত্র অববাহিকায় ভারী বৃষ্টিপাত হলে প্রধান নদীগুলোর তীরবর্তী প্লাবনভূমি এবং নিচু চরাঞ্চলেও অস্থায়ী বন্যার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে ব্রহ্মপুত্র অববাহিকার রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী এবং লালমনিরহাটের নিচু চরাঞ্চলে অস্থায়ী বন্যার পরিস্থিতি ওঠানামা করতে পারে, এবং আগামী কয়েকদিনে বড় ধরনের বন্যার কোনো পূর্বাভাস নেই।

তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছি।’

এদিকে, বিডব্লিউডিবির বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) আজ এক বুলেটিনে জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা এবং দুধকুমার নদীর পানির স্তর হ্রাস পেয়েছে, যা আগামী তিন দিন অবস্থান করতে পারে।

আজ বিকেল ৩টায় কুড়িগ্রামের পাটেশ্বরীতে দুধকুমার, নীলফামারীর ডালিয়া, রংপুরের কাউনিয়া, লালমনিরহাটের তারাপুর এবং গাইবান্ধার হরিপুর পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (ডিএল) নিচে প্রবাহিত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রংপুরসহ কিছু এলাকায় এবং ভারতের উজান অঞ্চলে মেঘালয় রাজ্যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস সংস্থার মতে, আগামী পাঁচ দিনের মধ্যে রংপুর বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয় রাজ্যের সংলগ্ন উজান অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানির স্তর কমেছে। অন্যদিকে যমুনার পানির স্তর বেড়েছে, যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী চার দিন ধরে বাড়তে পারে।

৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর এবং বগুড়া জেলায় ব্রহ্মপুত্র এবং যমুনা নদী সতর্কীকরণ স্তরে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিচু এলাকা কিছু জায়গায় প্লাবিত হতে পারে।

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলায় এই নদীগুলো সতর্কীকরণ স্তরে প্রবাহিত হতে পারে এবং সংলগ্ন নিচু এলাকা কিছু জায়গায় প্লাবিত থাকতে পারে।

এফএফডব্লিউসি বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় উজানের ভারতীয় রাজ্যগুলোর মেঘালয়ের মাইকিয়ারওয়াত পয়েন্টে ৬৭ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে, বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুর পয়েন্টে ৮২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারটি আর্থিক প্রতিষ্ঠানের আমানত পরিশোধে ৩ মাসের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


চারটি আর্থিক প্রতিষ্ঠানের আমানত পরিশোধে ৩ মাসের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর ধারা ১৫ অনুযায়ী চারটি আর্থিক প্রতিষ্ঠানকে পুনর্গঠন এবং আমানতকারীদের অর্থ পরিশোধ নিশ্চিত করতে সর্বোচ্চ তিন মাসের বিশেষ সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, অকার্যকর অবস্থা থেকে প্রতিষ্ঠানগুলোকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদের অঙ্গীকারের ভিত্তিতে এই সময়সীমা দেওয়া হয়েছে।

নির্ধারিত এই তিন মাসের মধ্যে শর্তগুলোর যেকোনো একটি বা একাধিক পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।

বিশেষ সময় পাওয়া চারটি প্রতিষ্ঠান হলো: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং  প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংযোজন এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে এনে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে পানি কমার সঙ্গে বেড়েছে নদীভাঙন, ভাঙছে ঘরবাড়ি ও ফসলি জমি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৫ এম


কুড়িগ্রামে পানি কমার সঙ্গে বেড়েছে নদীভাঙন, ভাঙছে ঘরবাড়ি ও ফসলি জমি

কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করেছে, তবে নদীতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন নদীর তীরে ৩৬টি পয়েন্টে তীব্র ভাঙনের কারণে প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি এবং স্থাপনা।

একদিকে হাজারো পরিবার ঘর হারিয়ে নিঃস্ব হচ্ছে, অন্যদিকে বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর কৃষিজমি।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টার সর্বশেষ তথ্য অনুযায়ী, ধরলা নদীর কুড়িগ্রাম সেতু পয়েন্টে পানির বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানিও বাড়লেও তা বিপদসীমার নিচ দিয়ে বইছে। ফলে জেলার প্রধান চারটি নদ-নদীর তীরবতী সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি নামার সঙ্গে সঙ্গেই ধরলা, দুধকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্রের তীরজুড়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি, পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা, নাগেশ্বরীর বামনডাঙ্গা, চিলমারীর কড়াই বরিশাল, রাজারহাটের রামহরি এবং সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া ও সরকারপাড়া এলাকা।

ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের ফারুক হোসেন বলেন, “দফায় দফায় পানি উন্নয়ন বোর্ডে জিও ব্যাগ ফেলার আবেদন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত পাঁচ দিনে আমাদের গ্রামের ৩০ থেকে ৩৫টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। এখন আমরা সর্বস্ব হারিয়ে ভূমিহীন। আমরা চাই স্থায়ী ব্যবস্থা।”

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ৪৯৯ হেক্টর জমির পাট, চীনাবাদাম, আউশ, আমনের বীজতলা ও মরিচের ক্ষেত বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। এতে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আবারও নদ-নদীর পানি বাড়তে পারে। তাই নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক আমাদের নজরে রয়েছে এবং ভাঙন মোকাবেলায় অতিরিক্ত জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। পানি আরো কমলে ভাঙনের নতুন তালিকা তৈরি করে ভাঙন প্রতিরোধে কাজ করা হবে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, “নিমজ্জিত ফসল পানি দ্রæত নেমে গেলে আংশিক রক্ষা হতে পারে।” তবে শাকসবজি, মরিচ, বীজতলা অনেক নষ্ট হয়ে যেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%