১০:১৮ পি.এম
সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অপচয়, অবৈধ পার্সেন্টেজ গ্রহণ এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
সম্প্রতি মো. মনিরুজ্জামানকে সওজের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর পূর্বে তিনি সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে, তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির সাংগঠনিক সম্পাদক রনি শিকদার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
লিখিত আবেদনে অভিযোগ করা হয়েছে যে, দেশের বিভিন্ন জেলায় সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সংস্কার ও মেরামতের প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে সরকারি অর্থের অপচয় করা হচ্ছে। প্রকৃত প্রয়োজনীয়তার প্রতি নজর না দিয়ে এসব প্রকল্পের মাধ্যমে অর্থের অপব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুন: মহাকাশে ‘মিষ্টি’ আবিষ্কার, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন