ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আলোচনার পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করলেন চালকরা


আলোচনার পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করলেন চালকরা

প্রত্যাহার করা হয়েছে সারা দেশে ঘোষিত অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট, আশ্বাস পাওয়া পাঁচ দফা দাবি পূরণের কারণে। বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি এই ধর্মঘট প্রত্যাহার করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত মধ্যরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বৈঠকের পর আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মতো সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সংবাদ ব্রিফিংয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, মালিক সমিতির উত্থাপিত পাঁচ দফা দাবি নিয়ে দ্রুত সময়ের মধ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে। কর্তৃপক্ষের দেওয়া এই আশ্বাসের পরপরই অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ধর্মঘট প্রত্যাহার করার ঘোষণা দেয়।

সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা ফুয়াদসহ সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। তার শারীরিক অবস্থা নিয়ে ভক্ত-অনুরাগী এবং সহকর্মীদের মধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে যেন যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়া হয়। এ ছাড়া জানানো হয়েছে, তার শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে দুর্ঘটনাটি কোথায় এবং কীভাবে ঘটেছে, সে সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হাসপাতাল অথবা পরিবারের পক্ষ থেকেও তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তেমন কিছু জানানো হয়নি।

অভিনয়জীবনের শুরুতে ভারতের তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করে তিনি আলোচনায় আসেন মেঘলা মুক্তা। পরে দেশের চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন প্রযোজনায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মধ্যে পরিচিতি অর্জন করেন তিনি।

এ ঘটনায় ভক্ত ও শুভাকাঙ্খীরা অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত গাড়িতে হামলা, চট্টগ্রামে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


চলন্ত গাড়িতে হামলা, চট্টগ্রামে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ

চট্টগ্রামের হাটহাজারীতে একটি ইটভাটা মালিকের চলন্ত গাড়ির লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে, তবে হামলায় কেউ আহত হয়নি। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করে তদন্ত করতে শুরু করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ, যিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। তিনি রাউজানে একাধিক ইটভাটা এবং চট্টগ্রাম নগরীতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

এস এম শহীদুল্লাহ রনি জানান, মঙ্গলবার রাতে তিনি চট্টগ্রাম নগরী থেকে নিজেই গাড়ি চালিয়ে রাউজানে নিজের বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। যখন তিনি হাটহাজারী উপজেলার ইছাপুর চারাবটতলা এলাকায় পৌঁছান, দুর্বৃত্তরা তার গাড়ির সামনে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে। পরিস্থিতি বুঝতে পেরে তিনি গাড়ির লাইট বন্ধ করে গাড়িটি থামান। এ সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তার গাড়ির পিছনের আসনের দিকে পরপর চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুলিগুলো গাড়ির এক পাশ ভেদ করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি জানান, ‘এ সময় আমি চালকের আসনে নিচু হয়ে থাকায় জীবনের ঝুঁকি থেকে রক্ষা পাই। নিয়মিত চালক থাকলেও সেই দিন আমি নিজেই গাড়ি চালাচ্ছি। হামলাকারীরা সম্ভবত ধারণা করেছিল আমি পেছনের আসনে বসে আছি, এজন্য তারা পেছনের সিট লক্ষ্য করে গুলি চালায়।’

গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে পালাতে সক্ষম হয়। হামলায় গাড়ির কিছু ক্ষতি হলেও ব্যবসায়ী নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, এস এম শহীদুল্লাহ নামের একজন ব্যবসায়ী চট্টগ্রাম নগরী থেকে রাউজানে তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে হাটহাজারীর চারাবটতলা এলাকায় দুর্বৃত্তরা প্রথমে তার গাড়িতে ইট নিক্ষেপ করে গতিরোধের চেষ্টা করে এবং পরে তার উপর লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হামলার প্রকৃত উদ্দেশ্য, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


অবশেষে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়।

গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের সুপার মাসুদ আলম গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচ সহযোগীসহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা সবাই শুটার।’

ইমন বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় গত দুই বছর ধরে তার নাম বিভিন্নভাবে সামনে আসে।

এর আগে, গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) এবং সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উল্লেখ্য, আসিফ এক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেভাবে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


যেভাবে গ্রেপ্তার হলেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চেক পোস্ট স্থাপন করে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়, যার ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।

এর আগে গত রোববার রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। তাদের মধ্যে আসিফ ছিল একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ জানিয়েছেন, আসিফকে গ্রেপ্তারের সময় তার কোমর থেকে একটি বিদেশি পিস্তল এবং ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে আরিফের প্যান্টের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি নিজেদের ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচয় দেন। তারা জানান, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দুই সহযোগীর কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সনাক্ত করা সম্ভব হয়। পরে বুধবার যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ডেভিড ইমন ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এমন তথ্য ছিল যশোর পুলিশের কাছে। সেই সূত্রে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় অবস্থান নেয়। বুধবার ভোরে সন্দেহ হলে কালো রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি চালাতে গিয়ে ইমনকে শনাক্ত করে পুলিশ। ইমনের আলোচিত গোফ কেটে ফেলায় পুলিশের চিনতে সমস্যা হয়। পরে এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, তিনি চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। এ সময় গাড়ির ভিতরে থাকা তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশের অপরাধ রেকর্ড অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে ডাবল মার্ডার (জোড়া খুন) এবং চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে কোটি টাকা চাঁদা দাবির হামলাসহ অন্তত সাতটি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে। চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির চক্র সচল রাখার পেছনে তার মূল ভূমিকা ছিল, এমন তথ্য জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%