প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ মোট পাঁচজনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সমর্থ হয়।
গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের সুপার মাসুদ আলম গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘পাঁচ সহযোগীসহ সন্ত্রাসী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা সবাই শুটার।’
ইমন বিদেশে পালিয়ে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানা গেছে। চট্টগ্রামে চাঁদাবাজি ও হুমকির ঘটনায় গত দুই বছর ধরে তার নাম বিভিন্নভাবে সামনে আসে।
এর আগে, গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) এবং সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। উল্লেখ্য, আসিফ এক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন