১১:১৬ পি.এম
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্যা পরিস্থিতির অবনতির ফলস্বরূপ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।
রোববার (১২ জুলাই) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি বিষয়ক কোর কমিটির সদস্য সচিব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১২ জুলাই কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলতে থাকবে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস আগামী ১৫ জুলাই তারিখেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এদিকে বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু করার বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ নিজ অবস্থান বিবেচনা করে পৃথকভাবে সিদ্ধান্ত নেবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চলমান বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং সার্বিক পরিস্থিতির দিকে দৃষ্টি দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে রয়েছে- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন