ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চালুর প্রথম দিনেই নারীদের পিংক বাসে বলাকা বাসের ধাক্কা


চালুর প্রথম দিনেই নারীদের পিংক বাসে বলাকা বাসের ধাক্কা

রাজধানীতে নারীদের জন্য চালু করা পিংক বাস যাত্রার প্রথম দিনেই গাজিপুর-গুলিস্থান রোডের বলাকা বাসের দ্বারা ধাক্কা খেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট), পিংক বাসটিকে একটি বলাকা বাস এসে ধাক্কা দেয়। এ ঘটনা ঘটে যাওয়ার পর বলাকা বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে পুলিশ জরিমানা করেছে।

তথ্য অনুযায়ী, পিংক বাসটি যখন সড়কে চলাচল শুরু করে, তখনই বলাকা পরিবহনের একটি বাসের সাথে ধাক্কার এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নামানো পুলিশ ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বলাকা বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে, যা জরিমানা হিসাবে প্রকাশিত হয়।

নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করার উদ্দেশ্যে পিংক বাস সার্ভিসটির যাত্রা শুরু হয়েছে। এই উদ্যোগে নারী কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে চালক ও কন্ডাক্টর হিসেবে, যা উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

জাতীয় সংসদে দলের বিপক্ষে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট খারিজ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ দেন।

১৩ আগস্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। শুনানির সময় তিনি নিজেই তার পক্ষে দাঁড়ান। রাষ্ট্রপক্ষে এ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

রিটের মাধ্যমে ৭০ অনুচ্ছেদকে সংবিধানের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত করার আবেদন করা হয়।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) যদি দল থেকে পদত্যাগ করেন বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেন, তবে তার আসন শূন্য হয়ে যাবে। নির্বাচন কমিশন গত ৬ আগস্ট এই নিয়ম অনুসরণ করেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

২০১৮ সালেও আইনজীবী ইউনুছ আলী আকন্দ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন, যা পরবর্তীতে হাইকোর্টের একক বেঞ্চ দ্বারা খারিজ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : পাকিস্তানের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আইনজীবীদের করা আবেদনের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত অসুস্থতার অভিযোগে চিকিৎসা পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিচারপতি শহিদ ওয়াহিদ জানিয়েছেন, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আইনি সংঘাতের ফলে দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

সুত্র জানায়, ইসলামাবাদ থেকে এএফপি বার্তা সংস্থা জানিয়েছে, গত বছরের শেষ দিকে ইমরান খান এবং তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরে একটি হাসপাতালে তার চোখের চিকিৎসার জন্য গিয়েছে। তখন তার পরিবার এবং আইনজীবী জানিয়ে ছিলেন, তিনি ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগ অংশই হারিয়েছে।

ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক সংকটের মধ্যে অনাস্থা ভোটের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। তার সরকারের সঙ্গে পাকিস্তানের সামরিক নেতৃত্বের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই ঘটনা ঘটে।

পরে দুর্নীতি এবং অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ইমরান খান এবং তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দাবি করছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

২০২৩ সালের মে মাসে তার গ্রেপ্তার নিয়ে দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের মধ্যে কয়েকটি সহিংস রূপ ধারণ করে এবং এতে কয়েকশ মানুষকে গ্রেফতার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রোগটির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু ঘটেছে। এর ফলে দেশে হামের উপসর্গ ও ল্যাবে নিশ্চিত হওয়া রোগী মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৯১৮ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই তিনজনের মৃত্যু ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বর্তমানে দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮১৯ জন। আর ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে মৃতের সংখ্যা ৯৯। এই দুটি তথ্য একত্র করলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৮ জনে।

প্রতিবেদনে আরও তথ্য প্রকাশ করা হয়, প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী। আক্রান্তদের মধ্যে সফল চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৮৮০ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্টারপোলের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরত আনার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ইন্টারপোলের মাধ্যমে সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরত আনার উদ্যোগ

মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের পর পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলির ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ইন্টারপোল ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) অতিরিক্ত আইজিকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৭ আগস্ট) রাতে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের এই মামলায় প্রথম কোনো পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘জেনারেল (অব.) আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য বা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন বলে আমরা জানতে পেরেছি। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারব বলে আমরা মনে করি।’

এছাড়া, পর্যায়ক্রমে মামলার অন্য পলাতক আসামিরা যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) সংশ্লিষ্ট বিধি অনুযায়ী আজিজ আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে অগ্রগতি জানাতে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে অবহিত করতে বলা হয়েছে।

চিঠিটি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের পাশাপাশি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এনসিবি), বাংলাদেশ পুলিশ সদর দপ্তরেও পাঠানো হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অন্য মামলায় গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়।

শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

এ ছাড়া আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, তৎকালীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তৎকালীন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সাংবাদিকদের মধ্যে আসামি করা হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%