ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮


এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮

গত জুনে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন। নিহতদের মধ্যে প্রায় ৩১ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় আক্রান্ত।

রোববার, ৫ জুলাই, রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক দুর্ঘটনা বিশ্লেষণ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এ প্রতিবেদনটি ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় এবং আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম, কিছু ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনটির নিজস্ব তথ্যের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মোট ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩০ দশমিক ৭২ শতাংশ। এই সময় পথচারী নিহত হয়েছেন ৯১ জন, যা মোট প্রাণহানির ২০ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া, ৫৭ জন চালক ও পরিবহন-সহকারীর মৃত্যু ঘটেছে।

যানবাহনের ভিত্তিতে দেখা যায়, মোটরসাইকেল চালক ও আরোহীদের পরে থ্রি-হুইলারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। এসব যানবাহনে ১১২ জন যাত্রী নিহত হয়েছেন। ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রলিতে ৩৭ জন নিহত, বাসে ২৭ জন এবং প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সে ১৪ জন নিহত হয়েছেন।

জুন মাসে জাতীয় মহাসড়কে ১৫১টি দুর্ঘটনা, আঞ্চলিক সড়কে ১৯৪টি, গ্রামীণ সড়কে ৬৪টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে দেখা গেছে, আঞ্চলিক সড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ২০৬টি দুর্ঘটনা ঘটেছে যা মোট দুর্ঘটনার প্রায় ৪৪ শতাংশ। এছাড়া, ১০৯টি মুখোমুখি সংঘর্ষ, ৯৭টি পথচারীকে চাপা দেয়ার ঘটনা এবং ৫৩টি দুর্ঘটনা সামনে থাকা যানবাহনের পেছনে ধাক্কা লাগার কারণে ঘটেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। সেখানে ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। রাজধানীতে ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে, যেখানে নিহত হয়েছেন ১৬ জন।

এছাড়া, সড়ক দুর্ঘটনার পাশাপাশি জুন মাসে দেশের নৌপথেও ৯টি দুর্ঘটনা ঘটেছে, যাতে ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। একই সময় ২১টি রেল দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে ও ৭ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে একাধিক কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতা রয়েছে। এর মধ্যে থাকে অনুপযোগী সড়ক, ত্রুটিযুক্ত যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, চালকদের দক্ষতার অভাব ও শারীরিক অসুস্থতা, নির্ধারিত কর্মঘণ্টা এবং ন্যায্য পারিশ্রমিকের অভাব, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের ঝুঁকিপূর্ণ মোটরসাইকেল চালানোর প্রবণতা, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি।

প্রতিবেদনে দুর্ঘটনা প্রতিরোধে ১২ দফা সুপারিশও তুলে ধরা হয়েছে। এর মধ্যে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে আরও কার্যকর করা, বিআরটিএসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সংস্কার, মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ জোরদার করা, আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক করা এবং মহাসড়কগুলোতে নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গীতিকার মিল্টন খন্দকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


অপারেশন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন গীতিকার মিল্টন খন্দকার

দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার (প্রকৃত নাম রাশেদুল হক) বাড়ি ফিরেছেন। তিনি স্টেমসেল অপারেশনের পর প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছেন যাতে ক্ষতিগ্রস্ত টিস্যুর স্বাভাবিক কার্যকারিতা ফিরতে পারে। টানা চারদিন চিকিৎসা শেষে গুণী এই ব্যক্তিত্ব হাসপাতাল ছেড়েছেন।

মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার অংশ হিসেবে গত ২৯ জুন তাকে রাজধানীর আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার স্টেমসেল অপারেশন সম্পন্ন হয়, যা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।

শারীরিক অসুস্থতার বিষয়ে মিল্টন বলেন, "দীর্ঘদিন ধরে কাঁধ ও কোমরে ব্যথায় ভুগছিলাম। মেরুদণ্ডেও তীব্র সমস্যা ছিল। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হই।"

শনিবার (৪ জুলাই) বাড়ি ফেরার পর তিনি সন্তুষ্ট অনুভূতি প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, চারদিন পর হাসপাতাল থেকে ঘরে ফিরলাম। অপারেশন সাকসেস। ডা. ইয়াকুব আলী সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। দ্রুত যেন সুস্থ হতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন।"

গীতিকার হিসেবে পরিচিতি ছাড়াও তিনি একজন সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকারের লেখা ও সুর করা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না’, ‘অঞ্জনা’ ইত্যাদি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনবিচ্ছিন্ন না করে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনবিচ্ছিন্ন না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যস্ত করার নির্দেশ দিয়েছেন, যাতে তা সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে দেশের বিভিন্ন জায়গায় আমাকে জনসভায় অংশ নিতে হয়। নিরাপত্তা কৌশল বিন্যস্ত করার সময় খেয়াল রাখতে হবে, যেন জনগণ থেকে সরকারপ্রধান বিচ্ছিন্ন না হয়ে পড়েন।’

রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদর দফতরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হয়ে যাওয়া ৫ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সশস্ত্র বাহিনীকে দেশ ও জনগণের সাহস ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা এ দেশের মানুষের সাথে তাদের অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছে। পিজিআরের কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তাদের দায়িত্ব পালন প্রশংসনীয়।

ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, সাইবার যুদ্ধসহ বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক এবং প্রশিক্ষিত হওয়া জরুরি। এই লক্ষ্যে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। তবে আধুনিক নিরাপত্তা কৌশল ও প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি সাহস, সততা ও বিশ্বস্ততা অপরিহার্য।

প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করে এবং পেশাদারিত্ব বজায় রাখে, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কখনও হুমকির মুখে পড়বে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


ঢাকায় আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার

রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এই নেতা, জহির, মিরপুরের দারুস সালাম থানার আওয়ামী লীগের সহসভাপতি।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পরে ছাত্র হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও জহির উপজেলা এলাকায় প্রকাশ্যে অবস্থান করতেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা-১৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ভাই মফিজুল ইসলাম বেবুর হাত ধরে তার রাজনৈতিক জীবন শুরু হয়।

ওসি হাফিজুর রহমান আরো জানান, জহিরের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল এবং মিটিংয়ে অর্থায়নের অভিযোগ উঠেছে। সর্বশেষ তাকে একটি মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এ কারণে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো বলেন, জহিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন দিন ধরে সাগরে ভাসছে ট্রলার, অনিশ্চয়তায় ১৭ জেলের জীবন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০২:০১ পি.এম


তিন দিন ধরে সাগরে ভাসছে ট্রলার, অনিশ্চয়তায় ১৭ জেলের জীবন

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চরসংলগ্ন এলাকা মাছ শিকারের উদ্দেশ্যে এফবি জাহান ট্রলারের সেফ (পাখা) ভেঙে যাওয়ার ফলে ট্রলারটি বিকল হয়ে পড়েছে। এর ফলে ট্রলারটি গত তিন দিন ধরে সাগরে ভাসছে এবং এতে থাকা ১৭ জেলে চরম বিপদে রয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন এই বিষয়ে সমিতির সভাপতিকে অবহিত করেন।

জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ১৭ জন জেলেকে নিয়ে এফবি জাহান ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকারের জন্য যাত্রা করে। উল্লেখ্য, ট্রলারে থাকা জেলেদের সকলেই পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বাসিন্দা।

গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার মালিকের বরাত দিয়ে জানান, যাত্রার তিন দিন পর ট্রলারের সেফ (পাখা) ভেঙে গেলে ট্রলারটি বিকল হয়ে পড়ে। এরপর ট্রলারটি সাগরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসলে জেলেরা মালিককে ফোনে বিষয়টি অবহিত করেন এবং উদ্ধারের জন্য অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ভাসমান জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডের পশ্চিম জোনকে জানানো হয়েছে এবং তারা উদ্ধার অভিযান শুরু করেছে। পাশাপাশি, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%