০২:৫৮ পি.এম
কুড়িগ্রামে পৃথকভাবে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, গাছের গুঁড়ি, জিরা, গবাদিপশু, অবৈধ কারেন্ট জালসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, গাছের গুঁড়ি, জিরা, গবাদিপশু, অবৈধ কারেন্ট জালসহ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজিবি জানিয়েছে, তারা সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে সর্বোচ্চ সতর্কতা এবং পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।
কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক মন্তব্য করে বলেন, সীমান্তে চোরাচালান এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন