প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার মেয়েদের ফুটবল বিভাগে সেমিফাইনালে দুর্দান্ত জয় নিয়ে ফাইনালে একেবারে উঠে গেছে রাজশাহী অঞ্চল। রোমাঞ্চকর সেমিফাইনালে খুলনা অঞ্চলকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে রাজশাহী।
শনিবার (২৫ জুলাই) ম্যাচের শুরু থেকেই দুই দলের ফুটবলাররা আক্রমণ ও প্রতিআক্রমণে গোলের সুযোগ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যায়। কিন্তু প্রথমার্ধে কোনো দলই প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে সক্ষম হয়নি, তাই গোল শূন্য অবস্থায় বিরতিতে চলে যায় দুই দলের খেলোয়াড়রা।
দ্বিতীয়ার্ধে মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে রাজশাহী অঞ্চল আক্রমণের ধার বাড়িয়ে ফেলে। এবং ম্যাচের ৫৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। চমৎকার একটি যৌথ আক্রমণের মাধ্যমে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নিয়ে যান ফারিহা।
পিছিয়ে পড়ে খুলনা সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাতে থাকে। তবে রাজশাহীর সুসংগঠিত রক্ষণের সামনে তাদের সমস্ত আক্রমণ প্রতিহত হয়ে যায়।
নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে (ইনজুরি টাইম) খুলনার ঘুরে দাঁড়ানোর আশা একেবারে শেষ করে দেন জিন্নাত মেহেরুন। তার দর্শনীয় গোল রাজশাহীর ২-০ ব্যবধানের জয় ও ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন