ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৯ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা


৯ জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা

দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলের ৯টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (১৩ জুলাই) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এছাড়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বর্তমানে দেশের চারটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো- সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশন।

অন্যদিকে, পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজের ব্যয় কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


হজের ব্যয় কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : ধর্মমন্ত্রী

 ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আগামী বছরগুলোতে হজের ব্যয় আরও কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে নতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তিনি বলেন, ২০২৬ সালে হজযাত্রীদের বিমান ভাড়া আগের বছরের তুলনায় ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাসের ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হাজিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়েছে।

আজ জাতীয় সংসদে মুন্সিগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. আব্দুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। ধর্ম বিষয়ক মন্ত্রীর পক্ষে সংসদে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, ২০২৬ সালের পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশি হাজিদের নিরাপদ যাতায়াত, উন্নত আবাসন এবং সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন বিশেষ সুবিধা প্রদান করেছে।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর তিনটি ভিন্ন ক্যাটাগরির হজ প্যাকেজÑপ্যাকেজ-১, প্যাকেজ-২ ও প্যাকেজ-৩ ঘোষণা করা হয়েছে। এসব প্যাকেজের আওতায় মক্কায় মসজিদুল হারামের বহিঃচত্বর থেকে যথাক্রমে ৭০০ মিটার, ১ দশমিক ২ কিলোমিটার এবং ১ দশমিক ৫ কিলোমিটারের মধ্যে উন্নত মানের হোটেল ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী বলেন, মক্কা ও মদিনায় অবস্থানরত বাংলাদেশি হাজিদের জন্য বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক চিকিৎসক, নার্স ও ফার্মাসিস্ট নিয়ে হজ মেডিকেল টিম নিয়োজিত করা হয়েছে। পাশাপাশি সরকারি খরচে মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকাও প্রদান করা হয়েছে।

তিনি জানান, হজযাত্রা আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে ‘লাব্বাইক’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এছাড়া হাজিদের জন্য মোবাইল রোমিং এবং হজ প্রি-পেইড কার্ডের বিশেষ সুবিধাও চালু রয়েছে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, আগামী বছরগুলোতে হজের ব্যয় আরও কমিয়ে আনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে বিমান ভাড়া কমানোর বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, সৌদি সরকারের মিনিস্ট্রি অব হজ অ্যান্ড উমরার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিভিন্ন সার্ভিস চার্জ, মোয়াল্লেম ফি এবং মিনা-আরাফাতের তাঁবুর ব্যয় কমানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে হজ-সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ২৪ ঘণ্টার কল সেন্টার (১৬১৩৬) চালু করা হয়েছে। পাশাপাশি ই-হজ সিস্টেমের মাধ্যমে হজের প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের সুবিধাও চালু রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক সেমিনার

সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসক ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এবং এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা)-এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সদর, তাহিরপুর, দোয়ারাবাজার ও বিশ্বম্বভরপুর উপজেলায় নারী শিক্ষা, কর্মদক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ে নাগরিকদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরা হয়েছে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সহকারী কমিশনার সাকিবুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চার ও প্রকল্প কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক, প্রকল্প পরামর্শক মোজাহিদুল ইসলাম, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অ্যাসোসিয়েট মো. জাওয়াদুল করিম, ইরা এর প্রোগ্রাম ডিরেক্টর মো. কামরুজ্জামান, নাগরিক-তাইরা কর্মসূচির ফিল্ড কোঅর্ডিনেটর মিজ তৃপ্তি, স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধি এবং সিটিজেনস গ্রুপের সদস্যবৃন্দ।

সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের পর জেলা প্রশাসক পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, মতামত ও সুপারিশ মনোযোগসহকারে শোনেন। আলোচনা শেষে জেলা প্রশাসক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মানসিক পুনর্বাসনে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

সংসদ ভবন, ১৩ জুলাই, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার তরুণ সমাজের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে মানসিক চাপ, হতাশা ও আত্মহত্যা প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের মানসিক পুনর্বাসন এবং ট্রমা-পরবর্তী সেবা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মু. মিজানুর রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ৪০০ জন আত্মহত্যার কারণে মারা যান, যাদের উল্লেখযোগ্য অংশ তরুণ ও কিশোর-কিশোরী।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা এবং সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মনোরোগ বিভাগের মাধ্যমে বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা, কাউন্সেলিং ও ট্রমা কেয়ার প্রদান করা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে শহীদ পরিবার ও আহতদের জন্য দীর্ঘমেয়াদি মানসিক পুনর্বাসন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় এমএইচজিএপি প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে ট্রমা-পরবর্তী মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যশোর, ঝিনাইদহ, সিলেট ও চাঁপাইনবাবগঞ্জÑ এই চারটি জেলায় আত্মহত্যা প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় জনসচেতনতা বৃদ্ধি, স্কুল-কলেজ পর্যায়ে কাউন্সেলিং, ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় রেফারেল সেবা দেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, এমএইচজিএপি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় খুলনা, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী, বান্দরবান, সিলেট, শেরপুর, নেত্রকোনা, চাঁপাইনবাবগঞ্জ ও কুড়িগ্রামÑ এই ১০ জেলার প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ের চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যসেবা প্রদান দক্ষ করে তোলা হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘কাইন্ড টু মাইন্ড’সহ বিভিন্ন জাতীয় সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে কাজ করা হচ্ছে। পাশাপাশি বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালনসহ জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

তিনি জানান, আগে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক শতাংশেরও কম স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো। বর্তমান সরকারের বিশেষ উদ্যোগে চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির প্রায় ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করা হয়েছে। এর ফলে মানসিক স্বাস্থ্য খাতের বরাদ্দও আনুপাতিক হারে বৃদ্ধি পাবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের বার্ষিক পরিচালন বাজেটে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পাবনা মানসিক হাসপাতালের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, অপসংস্কৃতি, অশ্লীলতা ও জীবনবিমুখ সংস্কৃতির বিস্তার রোধে সরকার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, আগামী ১৯ জুলাই থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হবে।

আজ জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশারফ হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, দেশে যে অপসংস্কৃতি, অশ্লীলতা এবং সংগ্রামবিমুখ সংস্কৃতির বিস্তার ঘটতে শুরু করেছে, তা বর্তমান সরকারের সৃষ্টি নয়। তিনি বলেন, এক দেশের স্থিতিশীলতা যখন জাতীয় পুঁজির বিকাশ হতে ব্যাহত হয় এবং লুটপাটনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠিত হয়, তখন শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও আইনব্যবস্থাসহ রাষ্ট্রের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ‘লুটপাটের অর্থ দিয়ে যা ইচ্ছা তাই করা যায়। এইভাবে শিল্প, সংস্কৃতি, আইনব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসস্তূপের ওপর এসে দাঁড়িয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে ব্যাপকভাবে পরিবর্তনের কাজ করছি।'

নিতাই রায় চৌধুরী আরও বলেন, নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি এবং পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যৌথভাবে কাজ করছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে পর্যায়ক্রমে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, যেসব উপজেলায় এখনো শিল্পকলা একাডেমির কার্যক্রম চালু হয়নি, সেগুলোর অগ্রাধিকার ভিত্তিতে তা শুরু করা হবে। উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় অবকাঠামো না থাকলে ইউএনওয়ের কার্যালয়ের ভবনে কক্ষ নিয়ে সাময়িকভাবে সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় যদি স্থান নির্ধারণ করা যায়, তাহলে চলতি বছরেই নতুন উপজেলাগুলোতে শিল্পকলা একাডেমির কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সরকার শিল্প-সংস্কৃতির বিকাশে আন্তরিকভাবে কাজ করছে। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতার নেতৃত্বে সুস্থ সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে এবং এ প্রচেষ্টায় সফল হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%