ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালের আক্ষেপ ভুলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ইংল্যান্ড-ফ্রান্স


ফাইনালের আক্ষেপ ভুলে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে ইংল্যান্ড-ফ্রান্স

বিশ্বকাপের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেলেও ইংল্যান্ড এবং ফ্রান্সের সামনে এখনো একটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৩টায় মুখোমুখি হবে ইউরোপের এই দুই পরাশক্তি। ফাইনালের আকাশে কিছুটা ছায়া পড়লেও এই ম্যাচে মর্যাদা, ফিফা র‌্যাঙ্কিং এবং ব্যক্তিগত অর্জনের লড়াই সমানভাবে গুরুত্ব পেয়েছে।

সেমিফাইনালে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে ইতিবাচকভাবে এই টুর্নামেন্ট শেষ করতে চায় দুই দলই। ইংল্যান্ডের লক্ষ্য বিশ্বকাপটি জয় দিয়ে শেষ করা, অন্যদিকে ফ্রান্সও তাদের শেষ ম্যাচে সাফল্য নিয়ে দেশে ফিরতে চায়।

বিশ্বকাপে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসেও রয়েছে বাড়তি উত্তেজনা। এর আগে তিনবার বিশ্বকাপে এই দুই দলের দেখা হয়েছে। সেখানে ইংল্যান্ড দুইবার জিতেছে, আর ফ্রান্স একবার জয় পেয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

 বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে তাঁতশিল্পের উন্নয়ন নিয়ে প্রান্তিক থাতিদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যা তাঁদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শের ভিত্তিতে প্রয়োজনীয় নীতি গ্রহণ করার ব্যাপারে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।

আজ শনিবার, সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামে তাঁত শিল্পীদের সঙ্গে আয়োজিত উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় তাঁত শিল্পের উন্নয়ন, তাঁদের সমস্যা, ঋণ সুবিধা, কাঁচামালের মূল্য এবং বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত তাঁতিরা তাঁদের মতামত তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁতিদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের বাস্তব সমস্যা জানা অত্যন্ত প্রয়োজন। কারণ প্রান্তিক তাঁতিদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতের পরিকল্পনা ও নীতি নির্ধারণ করা সহজ হবে।

তিনি আরো বলেন, সিরাজগঞ্জ বাংলাদেশের তাঁতশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। এই অঞ্চলের তাঁতশিল্পের রয়েছে দীর্ঘ ঐতিহ্য ও সম্ভাবনা। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে তাঁতশিল্পকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করার লক্ষ্যে সরকার কাজ করছে।

সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি এলাকায় ইতোমধ্যে প্রায় ৬৫ কোটি টাকা ঋণ সহায়তা প্রদান করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সহজ শর্তে ৪ শতাংশ সুদে এই ঋণ সুবিধা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি প্রকৃত টিহাতিকে ঋণ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, সিরাজগঞ্জে নবনির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের মাধ্যমে শুধু প্রশিক্ষণ প্রদান নয়, সাথে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল প্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে কাজ শেখার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, তাঁতি সমিতির নেতৃবৃন্দ এবং সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার তাঁতি ও শ্রমিকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে

সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:০১ এম


সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে কমলপুর ইউনিয়নের রড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আয়োজিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি)। এ সময় ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফ উজ জামান (পিএসসি), দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান (এএমসি), ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মিজানুর রহমান, পিবিজিএমএস, সহকারী পরিচালক আব্দুলি-আল-মামুন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সার হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) বক্তব্য দেন, যেখানে তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত পাহারার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে না, বরং চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবাসীর যানমালের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন, সামাজিক কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষায় এই সংগঠন নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

তিনি আরও জানান, দেশের যেকোনো দুর্যোগ, সংকট অথবা মানবিক বিপর্যয়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিজিবি মহাপরিচালকের মূলনীতি “বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” বাস্তবায়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। এই উদ্যোগ সীমান্তবাসীর দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় করবে।

ফুলবাড়ী ২৯ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ, শিক্ষাউপকরণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্বারা। এর অংশ হিসেবে আজ শনিবার (১৮ জুলাই) সীমান্ত এলাকায় বসবাসকারী পাঁচ শতাধিক সব বয়সী নারী, পুরুষ ও শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পাস করলেই ব্র্যাক এনজিওতে চাকরি, বিনামূল্যে আবাসনসহ নানা সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ এম


এইচএসসি পাস করলেই ব্র্যাক এনজিওতে চাকরি, বিনামূল্যে আবাসনসহ নানা সুবিধা

ব্র্যাক জনবল নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের পরিকল্পনা করেছে। আগ্রহী সকল ব্যক্তিরা আগামী ২১ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিভাগ হিসেবে ওয়াশ, ভাসান চর এবং এইচসিএমপি উল্লেখ করা হয়েছে।

পদসংখ্যা এখনও নির্ধারিত হয়নি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবশ্যিকভাবে এইচএসসি পাস করতে হবে।

অন্যান্য যোগ্যতার মধ্যে কম্পিউটারে দক্ষতা যেমন এমএস-ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রয়োজন। পদের জন্য কোনো পূর্ববর্তী অভিজ্ঞতা প্রয়োজন নেই।

চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক এবং কর্মক্ষেত্র হবে মাঠ পর্যায়ে। বয়সসীমা সম্পর্কে কোনো উল্লেখ নেই।

কর্মস্থল নির্ধারিত হয়েছে নোয়াখালী (হাতিয়া)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনকারীরা অন্যান্য সুবিধা হিসেবে চিকিৎসা ভাতা, ইনস্যুরেন্স, সপ্তাহে ২ দিন ছুটি, মোবাইল বিল, বিনামূল্যে আবাসন সুবিধা, পিতৃত্বকালীন/মাতৃত্বকালীন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অষ্টম শ্রেণি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৪০ এম


অষ্টম শ্রেণি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ

জনবল নিয়োগের উদ্দেশ্যে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বেসরকারি প্রতিষ্ঠানটি সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান পদে জনবল নিয়োগ দিতে যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, প্রতিষ্ঠানের নাম হচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। পদের নাম সোলার আইপিএস সার্ভিস টেকনিশিয়ান। পদসংখ্যা নির্ধারণ করা হয়েছে ০৫টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের জেএসসি/জেডডিসি/অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

অন্যদিকে, অন্যান্য যোগ্যতার মধ্যে উল্লেখযোগ্য হলো, হাইব্রিড সোলার আইপিএস মেরামত এবং সার্ভিসিং উভয় ক্ষেত্রে ইনডোর এবং আউটডোরে কাজের দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। চাকরির ধরন ফুলটাইম এবং প্রার্থীদের মধ্যে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবে। বয়সসীমা নির্ধারিত হয়েছে ২০ থেকে ৪০ বছরের মধ্যে। কর্মস্থল কোথাও হতে পারে।

বেতন নির্ধারিত হবে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, কর্মক্ষমতা বোনাস, ওভারটাইম ভাতা, বিমা, মুনাফার অংশ, এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় হলো ১৫ আগস্ট ২০২৬।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%