ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

লালবাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে


লালবাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে

ঢাকা, ২৮ জুলাই ২০২৬ : রাজধানীর লালবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৪টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত লালবাগ থানার বুড়িগঙ্গা নদীর লোহার ব্রিজসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের পাগলা স্টেশন।

অভিযানের সময় সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা মূল্যের ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে জব্দকৃত পলিথিন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে বিনষ্ট করার জন্য হস্তান্তর করা হয়। এ সময় ড্রাইভার ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, পরিবেশ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে নতুন একটি সিটি করপোরেশন গঠনের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


দেশে নতুন একটি সিটি করপোরেশন গঠনের উদ্যোগ

দেশের সিটি করপোরেশনের তালিকায় কক্সবাজার অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠাতে বলা হয়েছে।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা পেরিয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী একটি রেকর্ড।

এ ছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তার নিয়োগের মাধ্যমে ৬৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বাকি রয়েছে ঠাকুরগাঁও।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনকর্মীদের হামলার ঘটনায় রামুতে ১০৭ জনকে আসামি করে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:১১ পি.এম


বনকর্মীদের হামলার ঘটনায় রামুতে ১০৭ জনকে আসামি করে মামলা

কক্সবাজার, ২৮ জুলাই, ২০২৬ : জেলার রামু উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর নৃশংস হামলার ঘটনায় ১০৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বাকি ৯০ জনকে অজ্ঞাতনামা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতি পাড়ার মৃত হোছনের ছেলে জসিম উদ্দিন, মো. আলমের ছেলে শাহাব উদ্দিন, মো. হোছনের ছেলে আব্দুল্লাহ, তাজল মুল্লুকের ছেলে জয়নাল, আবুল হোসেনের ছেলে নাজির হোসেন নাজু, শহর আলীর ছেলে আবু তাহের, মো. হাছনের ছেলে রাসেল, মোহাম্মদ নুরের ছেলে ওবায়দুল হক, আমির হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে সোনা মিয়া, আবুল কাসেমের ছেলে আবছার, আব্দুল্লার ছেলে আতিক উল্লাহ, এজাহার মিয়ার ছেলে হাবিব আহমদ, মেহের আলীর ছেলে মীর আহমদ, ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ নুর, আবুল হোসেনের ছেলে আমির হোসেন, জাগের হোসেনের ছেলে এনাম মিয়া এবং আবুল হোসেনের ছেলে ইসমাইল।

মামলার বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম সাংবাদিকদের জানান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের অভিযোগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বনবিভাগের লোকজন উচ্ছেদ অভিযান শুরু করেন।

এ সময় স্থানীয় জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশি অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

হামলায় রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলমসহ বনরক্ষী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হন।

চিকিৎসকদের বরাত দিয়ে বন বিভাগের ঝিলংজা বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন জানান, আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের ব্যাপক জখম হয়েছে। এর মধ্যে রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলমের মাথায় ৯টি সেলাই করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, আহত বন কর্মীদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে কক্সবাজার বনভূমি রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগ থানার পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


হাজারীবাগ থানার পুলিশের বিশেষ অভিযানে ১৫ জন গ্রেফতার

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।  

থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার তাদের গ্রেফতার করা হয়, যা আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কামাল শেখ ওরফে কালাম শেখ (৪৭), মো. হৃদয় (২৪), মো. শামিম (৪৫), মো. আজগর হোসেন (৩৮), মো. আরিফ (২৮), মো. আহাদুর রহমান ওরফে রাহাত (২৩), সাগর (২৫), মো. ফয়সাল (২২), জিহাদ (২৬), মো. রাসেল মিয়া (২৭), আব্দুল সামাদ (৪০), সজীব (১৯), মো. মমিন (১৯), আসিফ (৩০) ও আল আমিন (২৫)।  

গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে, পুলিশ এ কথা জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে সহায়তা সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

১০:২২ পি.এম


ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে দিনাজপুরে সহায়তা সামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুর, ২৮ জুলাই ২০২৬ : জেলার সদর উপজেলায় আজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল -এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় সদর উপজেলার ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম, গণঅধিকার পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। 

এ অনুষ্ঠানে ‘প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের ৮৯ জন, মাধ্যমিক পর্যায়ের ৫৩ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২ জন শিক্ষার্থীর মধ্যে মোট সাতলাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। 

এছাড়া ২৭ জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং পাঁচজনকে নতুন নির্মিত বাড়ি প্রদান করা হয়। 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%