ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শারমিন ও স্বর্ণা র‍্যাঙ্কিংয়ে এগোলেন


শারমিন ও স্বর্ণা র‍্যাঙ্কিংয়ে এগোলেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে পরাজিত হলেও শেষ ম্যাচে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের জন্য পুরস্কৃত হয়েছেন বাংলাদেশের শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। আইসিসির সর্বশেষ নারী ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উভয়ের উন্নতি ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে শারমিন এখন ২৫তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে, ১৬ ধাপ এগিয়ে স্বর্ণা বর্তমানে যৌথভাবে ৮৬তম স্থানে রয়েছেন।

ব্রিসবেনে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে শারমিন ৯৩ বল খেলে ৫০ রান করেন। স্বর্ণা ৭১ বল মোকাবেলা করে ৫৪ রান সংগ্রহ করেন। তবে তাদের লড়াকু ইনিংস বাংলাদেশকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। অস্ট্রেলিয়া ম্যাচটি ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নেয়।

আরও পড়ুন: আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়

সেই ম্যাচে অস্ট্রেলিয়ার এলিস পেরি ও অ্যানাবেল সাদারল্যান্ডও ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেখান। পেরি অপরাজিত ৬৫ রান করেন এবং সাদারল্যান্ড অপরাজিত ৭৪ রান সংগ্রহ করেন। র‍্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ১৩তম স্থানে পৌঁছেছেন সাদারল্যান্ড। পেরি এক ধাপ উন্নতি করে নবম স্থানে অবস্থান করছেন।

নারী ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছেন ভারতের স্মৃতি মান্ধানা। বোলারদের মধ্যে অস্ট্রেলিয়ার অ্যালানা কিং এবং অলরাউন্ডারদের তালিকায় অ্যাশ গার্ডনার শীর্ষে রয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


আরাফাত মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সহজ জয়

ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তান জয়লাভ করেছে। রাওয়ালপিন্ডিতে টস জিতে ইংল্যান্ড পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয়। শুরুতে পাকিস্তানের ব্যাটিং ভালো না হলেও, হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাসের ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ৩০২ রানের একটি বড় পুঁজি গড়ে তোলে তারা। ইংল্যান্ডের ইনিংস ২১৫ রানে শেষ হয়। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও অসাধারণ পারফর্ম করেন আরাফাত মিনহাস, যিনি একাই ৬ উইকেট নেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ১০০ রানের আগেই ৪ উইকেট হারায়। এরপর দলের হাল ধরেন হাসান নেওয়াজ ও আরাফাত মিনহাস। নেওয়াজ ৭৪ বলে ৭৯ রান করেন এবং মিনহাস ৫৮ বলে ৫৯ রান করেন। এছাড়া, ফাহিম আশরাফ ৩৯, সাদ বেগ ৩৫ এবং বাবর আজম ৩৪ রান করেন।

ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট নেন সনি বেকার। গাস অ্যাটকিনসন ২ উইকেট পান এবং উইল জ্যাক্স, ওভারটন, রশিদ ও কারান প্রত্যেকে একটি করে উইকেট নেন। ইংল্যান্ড দারুণ শুরু করে, ব্যান্টন ও ডাকেটের ওপেনিং জুটি ৯১ রান সংগ্রহ করে। তবে এই জুটি ভাঙার পর ইংলিশরা পথ হারিয়ে ফেলে। ডাকেট ৪৫ রান করে আউট হন, আর ব্যান্টন ৫৭ রান করেন, যা দলের সর্বোচ্চ। জো রুট ৩৩ রান করলেও, এরপর আর কেউ আরাফাত মিনহাসের স্পিনের সামনে দাঁড়াতে পারেননি।

মিনহাস ৮.৪ ওভারে ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন। এর ফলে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শেষ ১৮ রানে তারা ৫ উইকেট হারায়। পাকিস্তান ইংল্যান্ডকে ২১৫ রানে অল আউট করে ৮৭ রানের বিশাল জয় পায়। মিনহাসের ৬ উইকেটের পাশাপাশি হারিস রউফ ২ উইকেট নেন, নাসিম শাহ্‌ একটি উইকেট পান এবং একটি রান আউট ঘটে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক মানুষের প্রাণহানি, পরিস্থিতি উদ্বেগজনক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


সুদানে ড্রোন হামলায় ২ শতাধিক মানুষের প্রাণহানি, পরিস্থিতি উদ্বেগজনক

সুদানে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ড্রোন হামলার ফলে শিশুসহ দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এই হামলাগুলো জনবহুল বাজার এবং সাধারণ মানুষের ওপর পরিচালিত হয়েছে, যার জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম কর্ডোফান রাজ্যের দুটি স্থানে হামলার ফলে অন্তত ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা 'সুদান ওয়ার অবজারভেটরি'র সূত্র অনুযায়ী, ২০২৩ সালে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাতের পর থেকে এই সংস্থা পরিস্থিতির ওপর নজর রাখছে।

অন্যদিকে, সোমবার (১৯ অক্টোবর) আবিয়েইয়ের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। আবিয়েই অঞ্চলের তথ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুদানি সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, সেনাবাহিনীই আবিয়েই এলাকায় হামলাটি চালিয়েছে। তাদের দাবি, ওই বাজারটি আধাসামরিক বাহিনী আরএসএফের জ্বালানি সরবরাহের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

সুদানের তেলসমৃদ্ধ আবিয়েই অঞ্চলটির মালিকানা নিয়ে সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০১১ সালে সুদান থেকে আলাদা হয়ে দক্ষিণ সুদান গঠিত হওয়ার পর থেকেই যৌথভাবে পরিচালিত অঞ্চলটির মালিকানা নিয়ে কোনো সমাধান হয়নি। এই হামলার ফলে দক্ষিণ সুদানের সঙ্গে সুদানের কূটনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। দক্ষিণ সুদান ইতোমধ্যেই ঘটনার প্রতিবাদ জানাতে সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। দেশটির আশঙ্কা, এই সংঘাত সীমান্ত ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

জাতিসংঘ সুদানে অস্ত্র সরবরাহের ওপর আংশিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। তবে বিভিন্ন দেশ সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফ উভয় পক্ষকেই ড্রোন সরবরাহ করে যাচ্ছে। ফলে এই রক্তক্ষয়ী যুদ্ধে ড্রোন হামলা প্রধান হাতিয়ার হয়ে উঠেছে।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফেন দুজারিচ সোমবার জানিয়েছেন, ড্রোন হামলার সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে, যা শিশু ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটাচ্ছে এবং জরুরি পরিষেবা ব্যাহত করছে।

তিনি আরও জানান, ড্রোন হামলা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশটির অন্তত দুই কোটি মানুষ মারাত্মক খাদ্যসংকটে পড়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলীয় দারফুর ও গ্রেটার কর্ডোফানের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতির বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমামরা ইসলামের প্রচারক, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর: কামরুল হাসান মারুফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২১ এম


ইমামরা ইসলামের প্রচারক, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর: কামরুল হাসান মারুফ

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ মন্তব্য করেছেন যে, ইমামরা ইসলামের প্রচারক হিসেবে কাজ করছেন এবং সমাজকে অনুস্মরণ করে চলছেন। তিনি উল্লেখ করেন, "শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হলেন সেই মেরুদণ্ড গড়ার প্রধান কারিগর।" তিনি বলেন, "আপনারা সমাজে ইমাম এবং ইফার শিক্ষক হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন।"

মারুফ আরও বলেন, "আপনারা ধর্ম শিক্ষায় শিক্ষিত করছেন সমাজ। আর এতে করে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।" তিনি ইমামদেরকে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে চলার নির্দেশ দেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, "মাদকের কুফল নিয়ে মসজিদে বয়ান করবেন।" তিনি ধর্মাবলম্বীদের গালি না দেওয়ার এবং ধর্মীয় উস্কানিমূলক কিছু না বলার আহ্বান জানান।

তিনি বলেন, "সর্বদায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, কেউ কোনো গুজবে কান দেবেন না।" ইসলামের মধ্যে জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসের স্থান নেই বলে উল্লেখ করেন তিনি। "সন্ত্রাস-জঙ্গিবাদ কোনো রাষ্ট্র, জাতি ও সমাজের কল্যাণ বয়ে আনতে পারেনি, পারবেও না," বলেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর ২০২৬) কিশোরগঞ্জ সদরে ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সদ্য যোগদানকৃত ইফার উপপরিচালক কিশোরগঞ্জের জামাই হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষক ও কেয়ারটেকারদের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

সভায় সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। এ কার্যক্রম সফল করতে শিক্ষক ও সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

সভায় ইফার সদর উপজেলার সুপার ভাইজার শফিকুল আলম সারওয়ারের সঞ্চালনায় এবং জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হাফেজ মাও. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ডক্টর মাও. কামরুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার স্বাগত সাম্য।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও. মোঃ মাছুম বিল্লাহ। আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, সাধারণ কেয়ারটেকার হাফেজ মাও. হুমায়ুন কবীর, মাও. আব্বাছ আলী, মাও. সাদেকুজ্জামান খন্দকার, মাও. মাহতাব উদ্দিন, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ ইমরুল হাসান, সাধারণ সম্পাদক মাও. আমিনুল হক, সদর শাখার সাধারণ সম্পাদক মাও. রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন শাহ রিয়াজুল হান্নান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০১:২২ এম


কাপাসিয়ায় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন শাহ রিয়াজুল হান্নান

গাজীপুরের কাপাসিয়ায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের জন্য উপহার প্রদান করেছেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। ১৯ অক্টোবর সোমবার, দিনব্যাপী উপজেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে নিয়ে স্থানীয়ভাবে ৬৪টি পূজা মণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে উপহার বিতরণ করা হয়েছে। তাছাড়া বিজয়া দশমীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী পূজামণ্ডপগুলোর জন্য ৩টি ফ্রিজও উপহার দেওয়া হয়েছে।

শাহ রিয়াজুল হান্নান বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে মন্তব্য করেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উপলক্ষে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সকলেই বাংলাদেশি। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা বিএনপির অর্থায়নে কাপাসিয়ার প্রতিটি পূজা মণ্ডপে নগদ অর্থ উপহার দেওয়া হয়েছে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহার বিতরণ করেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে শাহ রিয়াজুল হান্নান বলেন, "আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে বিগত দিনের সেই ধারাবাহিকতায় এবারও আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। এব্যাপারে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%