ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টানা বৃষ্টিতে কৃষকরা আমনের বীজতলা নিয়ে বিপাকে, ৭০০ হেক্টর বীজতলা পানির নিচে


টানা বৃষ্টিতে কৃষকরা আমনের বীজতলা নিয়ে বিপাকে, ৭০০ হেক্টর বীজতলা পানির নিচে

সপ্তাহব্যাপী টানা বৃষ্টির ফলে পিরোজপুরের মঠবাড়িয়ার কৃষকরা আমনের বীজতলাকে নিয়ে একধরনের শঙ্কায় পড়েছেন। এভাবে তৈরি করা বীজতলা অতিবর্ষণের ফলে পানির নিচে তলিয়ে রয়েছে, যার ফলে বীজগুলি নষ্ট হয়ে যাচ্ছে। আবার ক্ষেত পানির নিচে চলে যাওয়ার কারণে কৃষকরা নতুন করে বীজতলা তৈরি করতেও সক্ষম হচ্ছেন না। ফলস্বরূপ, কৃষকরা আমন আবাদে বিঘ্ন ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন।

উপজেলার কৃষি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আমনের জন্য এই মুহূর্তে তৈরি করা ৭০০ হেক্টর বীজতলার আংশিক ক্ষতি হয়েছে। পাশাপাশি, পানির নিচে তলিয়ে থাকার কারণে প্রায় ১ হাজার ৯০০ হেক্টর আউশ ফসলও ক্ষতির আশঙ্কায় রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্থানগুলো হলো মিরুখালী, দাউদখালী, টিকিকাটা ও সাপলেজা ইউনিয়নের বিভিন্ন গ্রাম। এর পাশাপাশি সবজি, কলা ও পেঁপে ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাগ্রাভাঙ্গা গ্রামের কৃষক মো. সোলায়মান ফরাজী জানান, তাঁর ৫০ শতক বীজতলা বর্তমানে পানির নিচে তলিয়ে আছে। তিনি বলেছেন, পানি যদি দ্রুত না কমে, তবে বীজতলার ক্ষতি হবে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কৃষক মো. হুমায়ুন কবির জানান, তিনি বীজতলা তৈরির জন্য ১০ কেজি ধান ভিজিয়ে রেখেছেন, কিন্তু ক্ষেত পানির নিচে রয়েছে, তাই বীজতলা তৈরি করতে পারছেন না। এর ফলে তাঁর বীজধান পচে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা চিন্তা প্রকাশ করেছেন যে, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত বেড়িবাঁধ এবং স্লুইসগেটের অভাবে প্রতি বছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা হচ্ছে, যার কারণে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এটি এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে। তিনি বলেন, যদি পানি জমে থাকার অবস্থা আরও ২-৩ দিন স্থায়ী হয়, তবে ক্ষতির পরিমাণ বাড়বে। তিনি কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দিচ্ছেন বলেও জানান।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রথযাত্রা উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


রথযাত্রা উপলক্ষে ডিএমপিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে একটি সমন্বয় সভা ডিএমপিতে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সভাটি ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এই সভায় ১৬ জুলাই রথযাত্রা ও ২৪ জুলাই উল্টো রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপ ও নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। রথযাত্রায় পিকেট পার্টি, টহল পার্টি, সিসিটিভি ক্যামেরা, ফুট পেট্রোল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি টিম, সাদা পোশাকে গোয়েন্দা টিম, সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও ট্রাফিক পুলিশসহ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে, এ বিষয়ে সভায় অবহিত করা হয়।

সভায় রথযাত্রা নির্ধারিত রুটে ও নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া নামাজ ও আজানের সময় লাউড স্পিকার/মাইক বাজানো থেকে বিরত থাকতে হবে, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে, ব্যাগ-পোটলাসহ রথযাত্রায় অংশগ্রহণ না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীর এই রথযাত্রা একটি বড় শোভাযাত্রা। জনসমাগম বেশি হচ্ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকতে হবে। রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংশ্লিষ্ট রথযাত্রা উদ্‌যাপন কমিটির সঙ্গে পৃথক সমন্বয় সভা করবেন এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখবেন। তিনি সংশ্লিষ্ট সকল সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

তিনি আরও যোগ করেন, রথযাত্রার সঙ্গে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের নির্ধারিত ভেস্ট পরিধান করতে হবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্য ও লাইনিং ফোর্স মোতায়েন রাখা হবে। বৈদ্যুতিক লাইনের বিষয়ে সতর্ক থেকে দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, রথযাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সব রথযাত্রার জন্যই সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহযোগিতায় উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, এ আশা প্রকাশ করেন তিনি।

সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া, ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ মতামত প্রদান করেন।

এছাড়া, সমন্বয় সভায়ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং ডিজিএফআই, এনএসআই, এসবি, সিআইডি, দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ও রথযাত্রা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে নতুন নির্দেশনা

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে। চলমান দক্ষিণাঞ্চলের অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত ভর্তির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছভুক্ত ভর্তি কমিটি।

রোববার (১২ জুলাই) গুচ্ছভুক্ত ভর্তি কমিটির সদস্যসচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এই নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক অতিবর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের ফলস্বরূপ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, যার জন্য ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের কোর কমিটির সভার (১২ জুলাই) সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম আগামী ১৬ জুলাই পর্যন্ত চলবে।

পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী, GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস ১৫ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার বিষয়ে নিজ নিজেদের বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে ভর্তি পরীক্ষা কমিটি চূড়ান্ত ভর্তির সময়সীমা ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত নির্ধারণ করেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবতীর অনশন বিষ নিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


যুবতীর অনশন বিষ নিয়ে

মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি করে একটি নারী বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। অভিযোগ রয়েছে, দুই বছর আগে প্রথম সংসার ভেঙে বিয়ে করলেও এখনো তিনি তার স্বামী দ্বারা স্বীকৃতি পাচ্ছেন না। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামের হানিফ চৌকিদারের মেয়ে রানী আক্তার এবং পার্শ্ববর্তী মধ্যচক গ্রামের আয়নাল খানের ছেলে স্বপন খানের মধ্যে ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রানীকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিবার।

রানী অভিযোগ করেন, শ্বশুর বাড়িতে কুৎসা রটিয়ে তার সংসার ভেঙে দিয়েছেন স্বপন খান। এরপর, ২০২৪ সালের ২০ মে, রাজধানীর খিলক্ষেত এলাকার একটি কাজী অফিসে ৬ লাখ টাকা দেনমোহরে তাকে বিয়ে করেছেন স্বপন। তবে বিয়ের পর থেকে স্বপন তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে টালবাহানা করতে থাকেন। বহুবার চেষ্টা করেও কোনো সমাধান না পেয়ে শনিবার দুপুর থেকে তিনি বিষের বোতল হাতে নিয়ে স্বপনের বাড়িতে অনশনে বসেছেন।

এ সময় স্বপন খানের পরিবার তাকে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। রানী আক্তার জানান, যদি স্ত্রীর স্বীকৃতি না পান তবে আত্মহত্যার পথ বেছে নিবেন। রানীর এই অনশনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমান। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন খান বাড়িতে নেই। তিনি বিভিন্ন এলাকায় মিনিট্রাক ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করছেন।

অনশনরত রানী আক্তার বলেন, ‘২০২৩ সালে আমার আগের স্বামীর কাছে মিথ্যা বানোয়াট কথা বলে সংসার ভেঙে ছাড়িয়ে আনে। পরে ২০২৪ সালে গোপনে বিয়ে করে স্বপন। এরপর আমার বড় ভাশুর (স্বপনের বড় ভাই) লিবিয়ায় ধরা পড়ার পর আমাদের বাড়ি এসে আমার কাছ থেকে ৫ লাখ টাকা আনেন স্বামী ও শাশুড়ি (স্বপন ও তার মা)।’

তিনি আরও বলেন, ‘এখন আমার স্বামীকে গোপনে বিয়ে দেয়ার পাঁয়তারা করছে তার পরিবার। আর আমার স্বামী আমাকে বলছেন, তোমাকে বাড়ি নিলে আমাকে তাড়িয়ে দেবে। কিন্তু আমি তো প্রেমিকা না, আমি বিয়ে করা বউ। আমি স্ত্রীর স্বীকৃতি চাই। এর আগে আমি বিচার দাবিতে স্থানীয় মেম্বারের কাছে গিয়েও কোনো ফলাফল পাইনি। যদি সঠিক বিচার না পাই, তাহলে এই বাড়িতেই বিষ খেয়ে আত্মহত্যা করবো।’

স্বপন খানের মা ও তার পরিবারের সদস্যরা বলেন, ‘ওদের ৫ বছরের সম্পর্ক ছিল, কিন্তু আমরা তো জানতাম না। এখন ছেলের জন্য বিয়া ঠিক করছি আর এই মেয়ে বলে তাকে নাকি বিয়া করছে। গোপনে বিয়ে করে থাকলে আমার ছেলে ওই মেয়ে নিয়ে যেখানে মন চায়, সেখানে গিয়ে থাকুক। ওই মেয়ে এই বাড়িতে আসবে কেন? এইটা স্বপনের বাড়ি না।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতির জন্য জরুরি সহায়তা চেয়ে নৌমন্ত্রীকে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


বন্যায় ক্ষতির জন্য জরুরি সহায়তা চেয়ে নৌমন্ত্রীকে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি

বন্যা এবং ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় শিল্প উৎপাদন, রপ্তানি ও সরবরাহ ব্যবস্থার ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দেশের চারটি শীর্ষ ব্যবসায়ী সংগঠন। তারা পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে জরুরি নীতিগত এবং আর্থিক সহায়তা চেয়েছে।

রোববার (১২ জুলাই) নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কাছে তারা একটি যৌথ চিঠি পাঠায় যাতে এই দাবি উত্থাপন করা হয়েছে।

এই সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বন্যা এবং জলাবদ্ধতার কারণে দেশের প্রধান সমুদ্র বন্দরে পণ্য খালাস, সংরক্ষণ এবং পরিবহন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে আমদানি করা তুলা, সুতা, কাপড়, রাসায়নিক, প্যাকেজিং সামগ্রীসহ বিভিন্ন শিল্পের কাঁচামালের আর্দ্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়া, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যের চালান বিলম্বের ফলে রপ্তানি আদেশ বাতিল, মূল্যছাড়, বিলম্বজনিত জরিমানা এবং বিমানপথে পণ্য পাঠানোর বিপজ্জনক ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে যে, গত ৫ জুলাই থেকে টানা ভারি বৃষ্টি চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কনটেইনার ইয়ার্ড এবং বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোতে (আইসিডি) পানি ঢুকে আমদানি ও রপ্তানি পণ্যগুলোর ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এ অবস্থা চলাকালীন ১০ জুলাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্যাজনিত পণ্য ক্ষতির দায় অস্বীকার করে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা আমদানিকারক, রপ্তানিকারক এবং অন্যান্য অংশীজনের মধ্যে উদ্বেগ সৃষ্টির কারণ হয়েছে।

সংগঠনগুলো মনে করে যে, অবকাঠামোগত দুর্বলতা, অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা অথবা ব্যবস্থাপনার ত্রুটি থাকলে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায় নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা উচিত।

চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, দীর্ঘ সময় কনটেইনার আটকে থাকায় ব্যবসায়ীদের অতিরিক্ত ডেমারেজ, ডিটেনশন, পোর্ট রেন্ট, স্টোরেজ এবং অন্যান্য চার্জ গুনতে হচ্ছে। একই সঙ্গে কাঁচামাল সরবরাহ ও রপ্তানি ব্যাহত হওয়ায় শিল্প উৎপাদন, নগদ অর্থ প্রবাহ, শ্রমিকদের মজুরি পরিশোধ এবং ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের চাপ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান।

এই পরিস্থিতির মোকাবেলায় সংগঠনগুলো ৯ দফা সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সড়ক এবং রেল যোগাযোগ দ্রুত সচল করা, ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ কমিটি গঠন করা, ডেমারেজ, স্টোরেজসহ বিভিন্ন চার্জ আংশিক বা পুরোপুরি মওকুফ করা, জরুরি পণ্যের জন্য দ্রুত কাস্টমস ছাড়পত্রের ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত শিল্পের জন্য স্বল্পসুদে পুনঃঅর্থায়ন এবং কার্যকরী মূলধন ঋণ প্রদান, ঋণ পরিশোধে সময় বৃদ্ধি, এলসি এবং আমদানি-রপ্তানির সময়সীমা বাড়ানো, কর এবং ইউটিলিটি বিল পরিশোধে ছাড় দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন করা।

এছাড়াও পরিস্থিতি মোকাবেলায় নৌপরিবহন, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের আন্ত মন্ত্রণালয় টাস্কফোর্স গঠনের সুপারিশ করা হয়েছে।

দীর্ঘমেয়াদী বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে একটি জাতীয় ট্রেড কনটিনিউটি ফ্রেমওয়ার্ক প্রণয়নের প্রস্তাবও দেওয়া হয়েছে সংগঠনগুলো থেকে।

যৌথ চিঠিতে সই করেছেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%