ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৬ বছরে দুই শতাংশ কাজ, ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে


৬ বছরে দুই শতাংশ কাজ, ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে

ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি অধিগ্রহন করে বুঝিয়ে দেওয়ার পর ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর চরম গাফিলতি ও উদাসীনতা কারণে নির্মাণ কাজ ঝুলে পড়েছে। একদিকে প্রকল্পের বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে, অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর চরম ব্যর্থতায় মহাসড়ক জুড়ে সৃষ্ট খাদ ও খানাখন্দে জনভোগান্তি এখন চরমে পৌছেছে।

প্রকল্প বাস্তবায়নে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের ভূমি অধিগ্রহন শাখা কালীগঞ্জ এলাকার ৪৫ শতাংশ এবং ঝিনাইদহ সদর এলাকায় প্রায় ৫০ শতাংশ জমি অধিগ্রহনের কাজ সম্পন্ন করে ইতিমধ্যে উইকেয়ার (ডবঈঅজঊ) প্রকল্প কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রশাসনিক সব সুযোগ-সুবিধা ও জমি বুঝিয়ে দেওয়ার পর রাস্তা নির্মাণ কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। প্রকল্পের কাজের গতির থমকে থাকার পেছনে জমি অধিগ্রহনের বিষয়টি বলা হলেও এখন মূল দায়ভার গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনায়েম লিঃ এবং লট-১ এর দায়িত্বে থাকা ম্যাক্স (গঅঢ) ফার্মের লোকাল প্রতিনিধি ইত্যাদির উপরে।

অভিযোগ রয়েছে, দ্রুত প্রশাসনিক সহযোগিতা থাকার পরও দুই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনায় চরম গড়িমশি ও টালবাহানা করছে। তথ্য অনুযায়ী, জমি অধিগ্রহনের জন্য সরকারের ৬টি বিভাগ জড়িত ছিল। ৬ বিভাগের সমন্বয়হীনতার কারণে তারা জরিপ ও পরিদর্শন রিপোর্ট তৈরীতে দেরি করেছে, ফলে জমি অধিগ্রহনে ধীর গতির চিত্র দেখা গেছে। বর্তমানে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তর থেকে জমির মালিকদের প্রাপ্য টাকা প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার দাশ জানিয়েছেন, সামনে ২১ দিনের মধ্যে জমি অধিগ্রহনের কাজ ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে। তিনি বলেন, "এ কাজে আমাদের কোনো গাফলতি নেই, বরং দ্রুততার সঙ্গে অধিগ্রহনের কাজ চলছে। প্রকল্পটি যাতে এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের সহায়ক হয় সে ভাবেই আমরা অধিগ্রহনের কাজ এগিয়ে নিচ্ছি।"

কাজের ধীরগতির বিষয়ে জানতে চাইলে লট-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী নিলন আলী বলেন, জমি অধিগ্রহনে ধীরগতির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজ শুরু করতে পারেনি। তিনি জানান, "মার্চ ও জুলাই মাসে আমরা বেশ কিছু জমি বুঝে পেয়েছি, তাই এখন কাজও দ্রুত গতিতে বাড়বে।" তার দাবি অনুযায়ী, তাদের কাজ ১০ শতাংশের মতো এগিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, "আগামী এক সপ্তাহ পর থেকে সড়কের কাজ দৃশ্যমান শুরু হবে।"

কাজের অগ্রগতি নিয়ে কথা বলার সময় লট-২ ও ৩ এর প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী তুহিন আল মামুন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই কাজ শেষ করা সম্ভব নয়। জেলা প্রশাসনের কাছ থেকে জমি পাওয়ার পরও ঠিকাদারের গাফিলতির কারণে এখন পর্যন্ত মাত্র ২ শতাংশ কাজ হয়েছে। তিনি জানান, "কাজের গতি বাড়ানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেওয়া হলেও তারা কোনো তোয়াক্কা করছে না।"

প্রকল্প সূত্রে জানা যায়, ২০২০ সালে ৪ হাজার ১৮৭ কোটি টাকায় অনুমোদিত এই প্রকল্পের ব্যয় সংশোধনের পর বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬২৬ কোটি টাকায়। কাজের অগ্রগতি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের ডিভিশন ডাইরেক্টর জোঁ পেম ও অপারেশন ম্যানেজার গেইল মার্টিন। তারা গত ১৯ জুলাই ঝিনাইদহ সফর করে সরজমিন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তাদের বক্তব্য অনুযায়ী, জানান, "আগামী ডিসেম্বর ২০২৬ প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এটা বর্ধিত হবে কিনা তা বিশ্বব্যাংকের পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে।"

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন

যশোরের অভয়নগরে আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার প্রদানের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে আকিজ সিটি চত্বরে একটি ফিতা কেটে অনুষ্ঠানটি শুরু করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিনের (সিআইপি) স্ত্রী রেজওয়ানা সুলতানা রিনি।

এ সময় অনুষ্ঠানে আকিজ সিটির হেড অব বিজনেস কাজী ইয়া হান্নান, আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আব্দুল হাকিম, ম্যানেজার অ্যাডমিন সুব্রত শর্মাসহ সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আকিজ সিটি সেন্টারের দ্বিতীয় তলায় একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে আকিজ সিটির হেড অফ বিজনেস কাজী ইয়া হান্নান বলেন, আকিজ সিটির ১৫ বছর পূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট ১৬টি প্রতিষ্ঠানের সকল পণ্যের উপর বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার রয়েছে। উল্লেখ্য, এই সুযোগ আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খাস জমি দখলের অভিযোগ, চিতলমারীতে ৬ জনের নামে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


সরকারি খাস জমি দখলের অভিযোগ, চিতলমারীতে ৬ জনের নামে মামলা

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে এবং প্রায় এক কোটি টাকা মূল্যের ৩০ শতক খাস জায়গা উদ্ধার করেছে। উদ্ধার অভিযানের সময়, তাঁরা নির্মানাধীন ৮টি ইমারত ভেঙ্গে অপসারণ করেন। সরকারি জায়গা থেকে শতাধিক গাছ কাটার অভিযোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ৬ জনকে আসামী করা হয়েছে। আসামীরা বিএনপি, জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মি। এ তথ্যগুলো নিশ্চিত করেছেন শুক্রবার (২৪ জুলাই) বিকেলে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং এলাকাবাসিরা।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘উপজেলা সদর বাজার সংলগ্ন বোয়ালিয়া ভ্যান স্ট্যান্ডে একটি জায়গার পথ বন্ধকে কেন্দ্র করে আমরা দুটি পক্ষের অভিযোগ পাই। বুধবার (২২ জুলাই) বিকেলে অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়ে দেখি একটি পক্ষ উচুঁ টিনের বেড়া দিয়ে সরকারি জায়গায় পাঁকা ইমারত তৈরি করছে। পরে পুলিশ নিয়ে অভিযান চালিয়ে বোয়ালিয়া মৌজার ১ নং খাস খতিয়ানের ১০৭৪ দাগের ৩০ শতক জমি উদ্ধার করেছি। এ সময় ৮ থেকে ১০ টি ইমারত ভেঙ্গে অপসারণ করি। সেই সাথে সরকারি জায়গা থেকে শতাধিক গাছ কাটার অপরাধে দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করার জন্য কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান জানান, কলাতলা ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আব্দুল ওহাব বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এজাহার দিলে মামলা রুজু করা হয়েছে। মামলার নং-২০। মামলার আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

চিতলমারী উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ জবরুল শেখ বলেন, ‘দুইমাস আগে বোয়ালিয়া গ্রামের বাদশাহ গাজীর কাছ থেকে আমরা ওই জায়গাসহ ১১৬.৮৩ শতক জায়গা ক্রয় করেছি। ওখানে আমাদের স্থাপনা ছিল। ওগুলো মেরামতের সময় ২২ জুলাই দুপুর ২টার সময় উপজেলা প্রশাসন আমাদের ৩ কার্যদিবসের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এদিন বিকেল ৫টার সময় অভিযান চালিয়ে আমাদের স্থাপনা গুলো ভাঙ্গা হয়েছে। আমরা মনে করি এটা আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। এ ছাড়া গাছ কাটা সাথে আমরা জড়িত নই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


আশাশুনিতে স্ত্রীর পরকীয়ার অভিযোগে স্বামীর আত্মহত্যা

আশাশুনির মধ্যে স্ত্রীর পরকীয়ার ঘটনায় উদ্বেগের কারণে স্বামী রতন সানা গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার স্থান, উপজেলার বড়দল ইউনিয়নের ডুমুরপোতা কালিবাড়ি গ্রামে, শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজিত সানার স্ত্রী এবং মৃত রতন সানার মা অমরী রানী সানা বাদী হয়ে থানায় লিখিতভাবে এজাহার দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে রতনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৃত রতন সানার মা অমরী রানী সানা জানান, শুক্রবার রাত ৮টার দিকে বামনডাঙ্গা গ্রামের অমেদ ঢালীর সঙ্গে তার বউমা চন্দ্রা বাছাড় ফোনে কথা বলছিলেন। মোবাইলে কথা বলাকে কেন্দ্র করে ছেলে ও বৌমার মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সবার ঘুমিয়ে পড়ার পর, ভোর ৫টার দিকে রতনের বাবা অজিত সানা মাঠে কাজ করতে যাওয়ার জন্য রতনকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে তিনি দেখেন রতন গলায় ফিতা বেঁধে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। চিৎকার করার পর পাশের লোকজন এসে গলার রশি কেটে তাকে নামিয়ে আনে। তবে, সেই সময় রতন মারা যায়। মৃত রতন সানা পাঁচ বছরের এক ছেলে সন্তানের পিতা। আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানিয়েছেন, থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় অভিযুক্ত স্ত্রী চন্দ্রা রানীকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে নামার পর নিখোঁজ পর্যটক, কক্সবাজার সৈকতে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


সাগরে নামার পর নিখোঁজ পর্যটক, কক্সবাজার সৈকতে উদ্ধার অভিযান

কক্সবাজার সমুদ্র সাগরে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকেলে কলাতালী পয়েন্টে এই দূর্ঘটনায় অপর একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের বীচ কর্মীদের ইনচার্জ মাহাবুুবুর রহমান জানালেন, শুক্রবার বিকেলে কক্সবাজারের কলাতলী পয়েন্টে সমুদ্রে গোসলে নামেন মেহেরপুরের হাসপাতাল সড়ক এলাকার মোহাম্মদ হেলাল উদ্দিন এবং তার ছেলে। এ সময় ঢেউয়ের তীব্র তোড়ে বাবা ও ছেলে দুজনেই ডুবে গিয়ে নিখোঁজ হন। পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় ছেলেকে দ্রুত জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে সাগরের তীব্র স্রোতে বাবা হেলাল উদ্দিন ভেসে যান। ঘটনাটির পরপরই জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত বীচকর্মীদের যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। নিখোঁজ পর্যটককে উদ্ধার করতে সমুদ্রে অনুসন্ধান কার্যক্রম আরও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%