০৬:৪০ পি.এম
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতার কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক নববিবাহিত যুবক। শুক্রবার (২১ আগস্ট) ছিল তার বৌভাতের আয়োজন। তবে গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আহমেদ আনাস বাপ্পি (২২)। ঘটনাটি ঘটেছে বিয়ে টোকার রাতেই, ফলে নববধূ সাইরা খাতুন (১৮) হয়ে গেছেন বিধবা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এটি ঘটে।
নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তার স্ত্রী সাইরা উপজেলায় ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আনাস ও সাইরার বিয়েটা প্রায় দুই মাস আগে সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূ সাইরাকে আনাসের বাড়িতে তুলে আনা হয়েছিল। শুক্রবার দুপুরে তাদের বৌভাতের আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বৌভাত নিয়ে বাড়িতে অতিথিদের জন্য খাবারের স্থান এবং প্যান্ডেল তৈরির কাজ রাতের গভীর পর্যন্ত চলছিল। আনাসও সেখানে উপস্থিত ছিল এবং বিভিন্ন কাজের তদারকি করছিল। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায় আনাস। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাসের মৃত্যুর খবর মুহূর্তেই বিয়ের আনন্দকে বিষাদে পরিণত করে। আগের কয়েক ঘণ্টায় যে বাড়িতে বিয়ের আনন্দ এবং অতিথিদের হাসির কলতাল ছিল, রাত পেরোতে সেখানে শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা।
স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, আনাসের মৃত্যুর কারণ হচ্ছে স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া। প্রায় দুই মাস আগে তাদের বিয়ে পড়ানো হয়েছিল। বৃহস্পতিবার নববধূ সাইরাকে বাড়িতে আনা হয় এবং বৌভাতের আয়োজনের কথা ছিল শুক্রবার। তবে এর আগেই একটি মর্মান্তিক ঘটনার কারণে সব আনন্দ মাটি হয়ে গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা বিষয়টি সার্বিকভাবে পর্যবেক্ষণ করছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন