প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হয়েছেন আরও চারজন সদস্য।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর মাধ্যমে নতুন মন্ত্রীদের শপথগ্রহণের অনুষ্ঠান শুরু হয়।
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।
নরসিংদী-২ আসনের সংসদ সদস্য হিসেবে মঈন খান বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। তিনি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে নির্বাচিত হন।
রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা-১ আসনের সংসদ সদস্য। তিনি এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল বাংলাদেশ জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়ে নির্বাচিত হন।
সাচিং প্রু জেরি বান্দরবান আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনাকারী ছিলেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। অনুষ্ঠানের সূচনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়।
এরপর মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান।
শপথ মুখে নেওয়ার পর শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। এবং সেটি সত্যায়িত করেন স্পিকার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন